Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পাবনা মানসিক হাসপাতাল নিয়ে বিভ্রান্তিকর সংবাদ
    কার্যক্রম

    পাবনা মানসিক হাসপাতাল নিয়ে বিভ্রান্তিকর সংবাদ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 13, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পাবনা মানসিক হাসপাতাল এর মহিলা ওয়ার্ডের রোগীদের বক্তব্য সম্বলিত ইউটিউবে ভাইরাল হওয়া একটা ভিডিও এবং অনলাইন পোর্টালে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের নবীন, প্রবীন মনোরোগ বিশেষজ্ঞগণ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকেরা।
    গত ১১ ফেব্রুয়ারী “বাংলাদেশ টুডে” নামক অনলাইন পোর্টালে “ পাবনা পাগলা গারদে ভরছে সুস্থ নারীতে?” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। যেখানে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর লিংকসহ পাবনা মানসিক হাসপাতালে সেবার মান নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়। এবং পত্রিকাটির সংবাদ প্রচারের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য আইনের তোয়াক্কা না করে বেশকিছু শব্দের ব্যবহারও পরিলক্ষিত হয়।
    সংবাদটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন দেশের বিভিন্ন স্থানের মানসিক রোগ বিশেষজ্ঞরা। তারা সংবাদ প্রচারের ক্ষেত্রে এ ধরনের সংবাদ মাধ্যমের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকেই সস্তা জনপ্রিয়তার আশায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য সংবাদ প্রকাশকের শাস্তি দাবি করেন।
    মনের খবর ফেসবুকে আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এসএম আতিকুর রহমানের শেয়ার করা পোস্টে দেখা যায় মনোরোগ বিশেষজ্ঞ ডা. চিরঞ্জীব বিশ্বাস মন্তব্য করেন-“যে যার মতো রিপোর্ট করছে। বাইপোলার বা সিজোফ্রেনিয়ার মতো বড় মানসিক রোগ চেনা সাধারণ সাংবাদিকদের পক্ষে কখনই সম্ভব না। কোন বড় মানসিক রোগে আক্রান্ত রোগীই নিজেকে অসুস্থ বুঝতে পারেন না। চিকিৎসায় কিছুটা সুস্থ হবার পর তাদের আচরণ অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তার সমস্যা মানসিক রোগ বিশেষজ্ঞ ছাড়া কারো বোঝা সম্ভব না। সুতরাং সাংবাদিকদের সন্দেহ থাকলে আদালতের শরনাপন্ন হয়ে অভিযোগ করুক। প্র‍য়োজনে বোর্ড গঠন করে দেখা যাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা।”
    পাবনা মানসিক হাসপাতালের সহকারী রেজিষ্টার ডা. ওয়ালিউল হাসনাত সজীব তার শেয়ার করা পোস্টে লেখেন-“মানসিক রোগীর কথা শুনে রিপোর্ট???? মানসিক রোগী নিজেকে সুস্থই দাবী করে, এটা রিপোর্টার এর বোঝা উচিত ছিল। অবশ্য এটা তারা বুঝে রিপোর্ট করলে রিপোর্ট তো আর কেউ খাবে না!!!”
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট সজীব আবেদিন তার শেয়ার করা পোস্টে লেখেন-“পাগলে ভরে গেছে সাংবাদিকতা”।
    অনলাইন পোর্টালটিতে সংবাদের সাথে ৪ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও লিংকও জুড়ে দেওয়া হয়। যেটিকে নাসিরউদ্দিন সিলেট বিডি নামক ফেসবুক আইডি থেকে নেওয়া বলে উল্লেখ করা হয়। অনলাইনে খোঁজ করে দেখা যায় ৭ ফেব্রুয়ারী Bangali Tv নামক একটি ইউটিউব চ্যানেলে ১৬ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে মানসিকভাবে অসুস্থ রোগীদেরকে গান গাইতেও দেখা যায়।
    একটি রাষ্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এরকম সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা উচিত ছিল কিনা?-মনের খবর এর পক্ষ থেকে বাংলাদেশে টুডে এর কাছে এরকম প্রশ্ন রেখে ফোন করা হলে তারা একঘন্টা পরে আবার ফোন করতে বললেও পরর্বতী সময়ে কেউ আর ফোন রিসিভ করেনি। তাই পত্রিকাটির মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
    অনেকেই আবার এত লম্বা সময় ধরে হাসপাতালের রোগীদের ভিডিও কিভাবে করা হল সেবিষয়ে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেন। তবে এখানে উল্লেখ্য যে, গত ১৩ ডিসেম্বর, ২০১৮ পাবনা মানসিক হাসপাতালে মনের খবর এর আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস এই হাসপাতালে নিরাপত্তা রক্ষীর অভাব রয়েছে বলে উল্লেখ করেন। এবং অনেক সময় ক্ষমতাবান ব্যক্তিদের সুপারিশের কারণে হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব হয় না বলে জানান তিনি। এদিন পাবনা মানসিক হাসপাতাল নিয়ে সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সর্তক থেকে দায়িত্বের সাথে সঠিক সংবাদ পরিবেশনের জন্যও অনুরোধ করেছিলেন হাসপাতালটির সহকারী রেজিষ্টার ডা. ওয়ালিউল হাসনাত সজীব।
    বাংলাদেশ টুডে তে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে মানসিক স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ে র্দীঘদিন ধরে কাজ করা মনোরোগ বিশেষজ্ঞ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালা্হ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, “এখানে অনেকগুলো বিষয় জড়িত। প্রথমত, মানসিক রোগের চিকিৎসায় রোগীদের গোপনীয়তা বজায় রাখা হয়। যারা ভিডিওটি প্রকাশ করেছেন তারা এটির লংঘন করেছেন। আর ভিডিওটি কিভাবে করা হল সেখানে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতারও প্রয়োজন রয়েছে। এছাড়াও যে সংবাদ মাধ্যমটি এবিষয়ে রিপোর্ট করেছে তারা তাদের শিরোনামে ‘পাগল’ শব্দটির ব্যবহার করেছে যেটি তাদের জ্ঞানের সীমাবদ্ধতা প্রকাশ করে। এবং তারা ওইসব রোগীদের সুস্থতা-অসুস্থতা নিয়ে মন্তব্য করেছেন যা একবারেই তাদের কান্ডজ্ঞানহীনতা।
    সংবাদটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি সাধারণ মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যা গোটা মানসিক স্বাস্থ্যসেবা খাতের প্রতি মানহানিকর বলে উল্লেখ করেন অধ্যাপক ডা. সালা্হ্উদ্দিন কাউসার বিপ্লব।
    সংশ্লিষ্ট বিষয়ে পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে চাইলে দ্রুতই পরিচালকের পক্ষ থেকে গণমাধ্যমে একটি প্রতিবাদ লিপি পাঠানো হবে বলে জানানো হয়।
    প্রতিবাদ লিপিটি হাতে পাওয়া মাত্রই মনের খবরে প্রকাশ করা হবে। এবং পাবনা মানসিক হাসপাতাল সম্পর্কে বিভ্রান্তি দূর করতে হাসপাতালের সঠিক চিত্র তুলে ধরে মনের খবরে দ্রুতই ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
     
     

    ক্ষোভ পাবনা মানসিক হাসপাতাল ফেসবুক শাস্তি সংবাদ সুষ্ঠ তদন্ত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএকা খাওয়া শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বলছে গবেষণা
    Next Article ভালোবাসা শরীর না মন?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    November 10, 2026

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    November 9, 2026

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.