Close Menu
    What's Hot

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকাসক্তকে অপমান করা যাবে না, কেন মাদক নিচ্ছে খুঁজতে হবে
    মনোসামাজিক বিশ্লেষণ

    মাদকাসক্তকে অপমান করা যাবে না, কেন মাদক নিচ্ছে খুঁজতে হবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 16, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাদকাসক্তি বর্তমান বাংলাদেশের অন্যতম প্রধান একটি সমস্যা। শুধু কিশোর-তরুনই নয়, আবাল-বৃদ্ধ-বণিতাও মুক্ত নয় মাদকের আগ্রাসন থেকে। অন্যদিকে দিনে দিনে ভেঙ্গে যাচ্ছে যৌথ পরিবার কাঠামো। হারিয়ে যাচ্ছে সামাজিক অভিভাবকত্বের প্রথা। এই সুযোগে আনাচে কানাচে বেপরোয়াভাবে ছড়িয়ে পড়ছে মাদক। বিড়ি-সিগারেটসহ কোনো প্রকার তামাক সেবনকে মাদক হিসেবেই মনে করেন না সাধারণ জনগণ। অথবা তারা মনে করেন এগুলো কম ক্ষতিকর। কেউ কেউ মদ্যপানকে আধুিনকতার সাথে গুলিয়ে ফেলেন। কোনো কোনো শিল্পী মাদক গ্রহণকে সৃষ্টিশীলতার প্রধান উপকরণ মনে করেন। আর তাঁদেরকে দেখে, কখনো কখনো নাটক-সিনেমায় মাদকের ভুল উপস্থাপনে উৎসাহিত হয়ে তরুণেরা ঝুঁকে পড়ে মাদকে। বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে, কৌতূহলের বশবর্তী হয়ে অথবা কেবলই নিজেকে একজন ‘স্মার্ট’ হিসেবে তুলে ধরতেও মাদকের পথে পা বাড়াচ্ছে কোনো কোনো কিশোর-তরুণ-তরুণী। ধীরে ধীরে, অজান্তেই হয়ে যাচ্ছে আসক্ত। আক্রান্ত হচ্ছে দীর্ঘমেয়াদি রোগে।
    এভাবেই মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে সম্ভাবনাময় আগামী প্রজন্ম। ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং গোটা জাতি। মাদকাসক্তিকে মানসিক রোগ হিসেবে দেখার পাশাপাশি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর ভয়াবহতা অনুভব করা একান্তই প্রয়োজন। এই উদ্দেশ্য সামনে রেখে এবং আমাদের দেশের বর্তমান প্রেক্ষিতে পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ে মাদক ও মাদকাসক্তির কুফল, পেছনের কারণ ও সমাধানের জন্য করণীয় নিয়ে ‘মনের খবর’ মাসিক ম্যাগাজিনের মনো-সামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ। যেটি সংকলন করেন- ডা. পঞ্চানন আচার্য্য, সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এর অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এর অভিমতটি পাঠকের জন্য তুলে ধরা হল-

    মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

    [int-intro]অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান[/int-intro] মাদক ব্যক্তির শারীরিক-মানসিক উভয় শক্তিই নষ্ট করে দেয়। যে শক্তিটা আসলে পারিবারিক বা সামাজিক কোনো না কোনো কাজে লাগতো। ফলে তার উৎপাদনশীলতা কমে যাচ্ছে। তার থেকে সমাজের পাওনা কেবলই শূন্য। যে পরিবার থেকে কোনো ব্যক্তি মাদকাসক্ত হচ্ছে, সেই পরিবারেরও অবশ্যই দায় আছে। তাই কেবল ব্যক্তির নয়, পুরো পরিবারকেও চিকিৎসার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা দরকার। পরিবারের ভিতরে আসলে কী হচ্ছে, পারিবারিক সম্পর্কের সুষ্ঠ বিকাশ ঠিক কতটুকু ঘটছে, সেটা নিশ্চিত হওয়া আবশ্যক। নিজের কোনো সংকট থেকে বাচাঁর জন্যই হয়তো সে মাদক গ্রহণ করছে।
    একটি বিষয় এখানে বলতে হচ্ছে, সমাজকে শুধুই একটি চাপ সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসেবে এখন দাঁড় করিয়ে দেয়া হয়েছে। ফলে ব্যক্তি অনেকাংশে অসহায় সমাজের কাছে। সমাজ যদি সহায়ক হতে পারে, তাহলে ব্যক্তির জন্য উপকার হয়। আর সমাজ চাপ সৃষ্টিকারী হলে ব্যক্তি সমাজ থেকে বিচ্ছিন্ন হতে বাধ্য। এদের সম্পর্ক হবে সহায়তার, পরষ্পরের সাথে খোলাখুলি সম্পর্ক থাকবে। এই জায়গাটাতে কমিউনিটি সাইকোলজির একটা ভূমিকা আছে। কমিউনিটি সাইকোলজি ব্যক্তির সাথে ব্যক্তির অথবা ব্যক্তির সাথে সমাজের বৈষম্যমলূক সম্পর্ক তৈরি হলে তা নিরসনে কাজ করে। একটা সমাজের অন্তর্ভুক্ত লোকদের আন্তঃসম্পর্কের যে মিথস্ক্রিয়া, তা বাড়ানোর মাধ্যমে পুরো সমাজকে মানসিকভাবে সমৃদ্ধ করা যেতে পারে।
    মাদকাসক্তির সমস্যাটা আসলেই বহুমাত্রিক। এই মাদক দূর করতে কোনো প্রতিষ্ঠান একা কিছুই করতে পারে না। কেউ মাদক নিচ্ছে মানে এই নয় যে, তাকে গিয়ে অপমান করা যাবে। বরং সে কেন মাদক নিচ্ছে সেটা আগে খুঁজে বের করতে হবে। মাদক যেন সহজলভ্য না হয়, এর জন্য সমাজ, রাষ্ট্র সবাইকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি বিকল্প বিনোদনের ব্যবস্থাও করতে হবে। স্কুলকে এখন ফলাফল তৈরির কারখানা হিসেবে দেখা হচ্ছে, যেটা আসলে হওয়ার কথা নয়। স্কুল হবে একই সাথে শিক্ষা ও বিনোদনের একটি জায়গা। সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন প্রত্যেকটিকে নিজের দায়ভার পালন করে সুস্থ সমাজের জন্য সহায়ক হওয়া আবশ্যক। সমাজ সুস্থ না হলে তার ভিতরের ব্যক্তিরা সুস্থ থাকতে পারে না। ঘুরিফিরে বাবা-মার কথা আসবেই, তারাই সন্তানের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করবে। তবেই গড়ে উঠবে সুস্থ দেহ, সুন্দর মনের অধিকারী মাদকমুক্ত আগামী প্রজন্ম, যার হাত ধরে অনেক ‍দূর এগিয়ে যাবে দেশ, বিশ্ব ও সভ্যতা।

    মনের খবর মাদক মাদকাসক্ত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসাময়িক বা ছোটখাটো মানসিক সমস্যা
    Next Article বগুড়ায় মনোরোগ বিশেষজ্ঞদের মিলনমেলা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    October 13, 2026

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর November 10, 2026

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    প্রশ্ন: আসসালামু আলাইকুম আমার বয়স ১৯। আমি উঁচু জায়গায় উঠলে ভয় পাই। কোনো উঁচু জায়গায়…

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.