প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। ওজন ৬০ কেজি। গত কয়েক বছর থেকে আমি কপালের নিচে ও নাকের গোড়ায় ভারী বা অস্বস্তি অনুভব করছি। কোনো ব্যথা নেই। আমার সাইনোসাইটিসের সমস্যা। ২০১৬ এর ডিসেম্বরে নাকে অপারেশন হয়। নাক এখনো বন্ধ হয় আবার খোলে। এতদিন অতিবাহিত হওয়ার পরেও সেই ভারী লাগা বা অস্বস্তি দূর হয়নি। নাক-কান-গলার ডাক্তারগণ বলেছিলেন, এটি এমনিতেই সেরে যাবে। বাস্তবতা হলো আজো সারেনি। তাঁরা স্প্রে ব্যবহার করতে বলছেন। ব্যবহার করিও। কিন্তু সেই অস্বস্তি লাগা দূর হয় না। এই সমস্যার জন্য ভালো লাগে না আমার। খুব খারাপ লাগে। বলা যায় হতাশ হওয়ার উপক্রম। আপনাদের কাছ আমি পরামর্শ চাচ্ছি কোন উপায় অবলম্বন করলে এমন অস্বস্তিবোধ থেকে মুক্তি পাব? Tab. Tryptin 25, Cap. Nortin 10/25 খেয়েছি। কাজ হয়নি। উল্লেখ্য, বর্তমানে আমি Fluticason Furoate Nasal Spray + Rupatadin 10 গ্রহণ করছি।
-নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ:
সমস্যার সমাধান চাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনি SSD (Somatic Szmptom Disorder) রোগে ভুগছেন। এই রোগে কষ্টবোধ হয় কিন্তু ভবিষ্যতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তাই দুশ্চিন্তা বাদ দিয়ে অসুখের কষ্ট ভুলে থাকতে পারলে মঙ্গল। তারপরও আপনি Cap. Nodep 20mg ১টা সকালে খাওয়ার পর এবং Tab. Palimax-ER 1.5 ১টা রাতে খাওয়ার পর খেতে পারেন। এতে আশা করি কিছু উপকার পাবেন। অসুখ সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণার জন্য অভিজ্ঞ কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আপনি আপনার নামটাও প্রকাশ করতে ভয় পাচ্ছেন, মানসিক অসুখ কি এতই অবাঞ্চিত যে, এই অসুখকে অস্বীকার করতে হবে? তাহলে মনকে অস্বীকার করুন। মনকে বাদ দিলে আপনার অস্তিত্বই থাকবে না। যে মন আপনার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে তার সমস্যাকে স্বীকার করতে এত সংকোচ কেন! আসুন সকল কুসংস্কারকে মুছে ফেলে সত্যকে স্বীকার করে নেই। বাস্তবতার মুখামুখি দাঁড়াবার সাহস দেখাই। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন
- প্রাক্তন বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ
- কুমিল্লা মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন…
- আমার শরীরের পুরো ডানপাশ হয়তো অবশ হয়ে যাচ্ছে
- সুদর্শন, মোটা, অর্ধনগ্ন পুরুষ দেখলেই যৌনতা আমাকে গ্রাস করে



