Close Menu
    What's Hot

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু
    জাতীয়

    ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    Moner KhaborBy Moner KhaborSeptember 9, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বে শিশুসহ ২৭০ কোটিরও বেশি মানুষ পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাবে আক্রান্ত হচ্ছে। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পরোক্ষ ধূমপানের কারণে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় এসব তথ্য জানানো হয়েছে।

    গবেষণায় আরও উঠে এসেছে, বিশ্বব্যাপী নানা রোগ ও অকালমৃত্যুর অন্যতম বড়ো কারণ হিসেবে এখনো তামাক ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৩ সালে ধূমপানজনিত রোগে মানুষের মৃত্যু হয়েছে আনুমানিক ৮০ লাখ । তাঁদের মধ্যে পরোক্ষ ধূমপানের শিকার অধূমপায়ীরাও রয়েছেন। এই মৃত্যুর তালিকায় সরাসরি ধূমপান না করেও অন্যের ধোঁয়ার সংস্পর্শে আসা ব্যক্তিরাও রয়েছেন।

    বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ ধূমপান একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। তামাকের ধোঁয়ার ক্ষেত্রে নিরাপদ মাত্রা বলে কিছু নেই; অল্প পরিমাণ ধোঁয়াও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

    গবেষণাটি পরিচালনার সময় গবেষকেরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের গবেষণা তথ্যভান্ডার পাবমেডে প্রকাশিত বিভিন্ন গবেষণাপত্র এবং জনসংখ্যাভিত্তিক জরিপের তথ্য বিশ্লেষণ করেন। ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২০৪টি দেশ ও অঞ্চলে পরোক্ষ ধূমপানের বিস্তার এবং এর ফলে মানুষের স্বাস্থ্যের ওপর তৈরি হওয়া রোগের বোঝা সম্পর্কে ধারণা পেতেই এই বিশ্লেষণ চালানো হয়।

    বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালে বিশ্বে প্রায় ২৭০ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের সংস্পর্শে ছিলেন। তাদের মধ্যে ৭৬ কোটি ৭০ লাখের বেশি ছিল ১৪ বছর বা তার কম বয়সী শিশু।

    গবেষণার হিসাব অনুযায়ী, ওই বছর পরোক্ষ ধূমপানের প্রভাবে প্রায় ১৬ লাখ ৬০ হাজার মানুষের অকালমৃত্যু ঘটে। পাশাপাশি বহু মানুষ দীর্ঘমেয়াদি অসুস্থতা ও শারীরিক অক্ষমতার শিকার হয়েছেন। পরোক্ষ ধূমপানের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে ইসকেমিক হৃদ্‌রোগ। হৃদপেশিতে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন ও রক্তপ্রবাহ না পৌঁছালে এ ধরনের হৃদ্‌রোগ দেখা দিতে পারে।

    আরও দেখুন…

    • পেশাগত সাফল্য পেতে যেভাবে লক্ষ্য নির্ধারণ করা উচিত
    • শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    ১৯৯০ সালের তুলনায় বর্তমানে বিশ্বে ধূমপায়ীর অনুপাত উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু একই সময়ে বৈশ্বিক জনসংখ্যা বেড়েছে এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় পরোক্ষ ধূমপানের সংস্পর্শে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বজুড়ে পরোক্ষ ধূমপানে আক্রান্ত মানুষের মোট সংখ্যা খুব একটা কমেনি।

    পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব নারীদের ওপর তুলনামূলক বেশি পড়ছে। এমনকি যেসব দেশে নারীদের মধ্যে ধূমপানের প্রবণতা খুবই কম, সেখানেও অন্যের ধূমপানের ধোঁয়ার কারণে অনেক নারী স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

    গবেষকদের মতে, পরোক্ষ ধূমপান বড়ো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করলেও নারীদের স্বাস্থ্যের ক্ষেত্রে এর প্রভাবকে এখনো যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিশেষ করে নারীদের জন্য এটিকে গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘাটতি রয়েছে।

    নারী ও শিশুদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে জনসমাগমের স্থান এবং বাসাবাড়িতে তামাক নিয়ন্ত্রণের নীতি আরও কঠোর করার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাঁদের মতে, এই ঝুঁকি কমাতে সরকারগুলোর কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

     

    ধূমপান পরোক্ষ ধূমপান পরোক্ষ ধূমপানে বিশ্বে কত মানুষের মৃত্যু পরোক্ষ ধূমপানে শিশুদের স্বাস্থ্যঝুঁকি পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপেশাগত সাফল্য পেতে যেভাবে লক্ষ্য নির্ধারণ করা উচিত
    Next Article কপাল ও নাকের গোড়ায় ভারী লাগে, কীভাবে এই অস্বস্তি থেকে মুক্তি পাব?
    Moner Khabor

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 2, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    ক্লিনিক্যাল চিত্র: মুডের দুই বিপরীত মেরু বাইপোলার মুড ডিসঅর্ডার (Bipolar Mood Disorder) এমন একটি মানসিক…

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.