Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » জীবাণুতত্ত্ব: অদ্ভুত মানসিক রোগ চিকিৎসা
    ফিচার

    জীবাণুতত্ত্ব: অদ্ভুত মানসিক রোগ চিকিৎসা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 19, 2021Updated:January 19, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আচ্ছা কল্পনা করুন তো আপনি একটি হাসপাতালের ওয়ার্ডে প্রবেশ করেছেন আর সব রোগী আপনাকে দেখে হাসতে শুরু করেছে। আপনি অবাক হলেন। ভাবলেন- কী ব্যাপার, সবাই হাসছে কেন? আপনি একটু এগিয়ে গিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করলেন এবং অবাক বিস্ময়ে আবিষ্কার করলেন আসলে কেউই হাসছে না। মূলত কারোরই দাঁত নেই, তাই এমন দেখাচ্ছে।

    শুনতে কেমন অদ্ভুত শোনাচ্ছে, তাই না? অথচ এই অদ্ভুত ব্যাপারটিই ঘটেছে নিউজার্সি স্টেট লুনাটিক হসপিটালে গত শতকের প্রথম ভাগে। ডা. হেনরি কটন (১৮৭৬-১৯৩৩) আসলে এই ঘটনার কারিগর। তিনি ছিলেন আমেরিকার একজন প্রভাবশালী মনোরোগ বিশেষজ্ঞ এবং নিউজার্সির ট্রেন্টন স্টেট লুনাটিক অ্যাসাইলামের পরিচালক। প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট এমিল ক্র্যাপেলিন, ড. আলঝেইমার, ড. এডলফ মায়ারের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করে অল্প দিনেই বেশ খ্যাতি লাভ করেন তিনি। প্রবর্তন করেন মনোরোগ বিদ্যার কার্যকারণ সম্পর্কে নতুন এক তত্ত্বের। সেটি হলো ‘জীবাণুতত্ত্ব’।

    তিনি বলতে থাকেন জীবাণুর দলই বিভিন্ন মানসিক রোগের কারণ। পাঠক চিন্তা করুন তখনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি। সুতরাং কীভাবে জীবাণু দূর করা যায়? তবে খুঁজে বের করা হোক জীবানুর আস্তানা এবং সরিয়ে ফেলা হোক শরীর থেকে। প্রথমে আঘাত পড়ল দাঁতের ওপর, মনে করা হলো দাঁতই আসলে জীবাণুর সবচেয়ে বড় আধার। অতএব, ফেলে দাও দাঁত। একটি, দুটি করে আস্তে আস্তে সব দাঁত। আর তাতেই সেই অদ্ভুত হাস্য মুখাবয়ব। শুধু দাঁতের ওপর দিয়ে গেলে কথা হতো। দেখা গেল সব দাঁত ফেলে দেয়ার পরও কারো কারো সমস্যা থেকে যেত। সুতরাং খোঁজো জীবাণুর নতুন উৎস এবং ফেলে দাও। যেমন- টনসিল, পিত্তথলি, শুক্রাশয়, ডিম্বাশয়, প্লীহা এমনকি পাকস্থলী, বৃহদন্ত্র আর কত?

    জোরপূর্বক রোগীদের অপারেশন থিয়েটারে নিয়ে বলপ্রয়োগ করে অপারেশন করা হতো। যেহেতু তখনো অ্যান্টিবায়োটিক ছিল না, তাই অপারেশন পরবর্তী জটিলতা ছিল নৈমিত্তিক ঘটনা। এমনকি অনেকে মৃত্যুবরণও করত। তব মহাসমারোহে চলতে লাগল এই চিকিৎসা। কারণ এর মাধ্যমে অনেক মানসিক উপসর্গের আপাত উপশম লক্ষ্য করা গেল। গোটা আমেরিকায় জনপ্রিয় হয়ে উঠলেন ডা. কটন। বিভিন্ন মার্কিন স্টেটে এমনকি ইউরোপে ও বিভিন্ন সভা-সেমিনারেও তাঁর ডাক পড়তে লাগল এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিত করার জন্য।

    তখন পরিসংখ্যানের আধুনিক উপস্থাপনা শুরু হয়নি। এর ফলে ত্রুটিপূর্ণ পদ্ধতিতে অনেক ফুলিয়ে-ফাপিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করতেন তিনি। তিনি দাবি করেন তার চিকিৎসা পদ্ধতিতে রোগ নিরাময়ের হার ৮৫%, যা ছিল প্রকৃত অর্থেই অতিরঞ্জন। শুরুতে এড়িয়ে গেলেও এক সময় তিনি স্বীকার করেন, এই পদ্ধতিতে মৃত্যুর হার ৩০% পর্যন্ত হতে পারে। প্রকৃত অর্থে যা ছিল ৪৫%। সত্যি গা শিউরে ওঠার মতো ব্যাপার। বিপরীত স্রোতও ধীরে ধীরে বইতে শুরু করল। বিরুদ্ধ জনমতও শক্তিশালী হতে লাগল। এই ধন্বন্তরী চিকিৎসা সম্পর্কে চিকিৎসকদের মধ্যে বিভ্রান্তি ছিল। ফলে জোরালো হতে লাগল তদন্তের দাবি। হলোও তদন্ত। কিন্তু তা পরোপুরি আলোর মুখ দেখল না।

    এরই মাঝে ১৯৩০ সালে অবসরে গেলেন ডা. কটন এবং ১৯৩৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

    আসলে ওপরের ঘটনাটিও সেই অসহায় সময়ের এক চুম্বক অংশ, যখন হন্যে হয়ে সবাই খুঁজেছে মানসিক রোগের কারণ ও কার্যকরী চিকিৎসা। যদিও তা অ্যান্টিসাইকিয়াট্রির আন্দোলনে রসদ জুগিয়েছে, তবু এ পথ ধরেই গুটিগুটি পায়ে আজকের অবস্থানে এসেছে সাইকিয়াট্রি।

    লেখক: ডা. তৈয়বুর রহমান রয়েল, মানসিক রোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleওথেলো সিন্ড্রোম
    Next Article শৈশবে আমি এবিউজের শিকার হই
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026

    স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.