Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে
    যৌন স্বাস্থ্য

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানDecember 7, 2020Updated:December 7, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অফিস থেকে ফিরে অবসাদে ঘুমিয়ে পড়া ছাড়া শফিকের আর তেমন কিছুই করার থাকে না। ঘুম ভেঙে উঠতে উঠতে রাত নয়টা বেজে যায়। তারপর ঘুম থেকে উঠে একটু বাজার-সদায়। রাত দশটায় ডিনার। ফেইসবুক, মেইল চেক করতে করতে আবার ঘুমিয়ে পড়া। না ঘুমিয়ে উপায় নেই। সাত-সকালে উঠে অফিসে যেতে হয়। একটুও এদিক সেদিক হওয়ার উপায় নেই। জ্যামে পড়লে বিশ মিনিটের পথ দেড় ঘণ্টায়ও যাওয়া যায় না। এই হলো শফিক আর মিলার প্রাত্যহিক রুটিন। এই রুটিন ভাঙার সামর্থ্য ওদের নেই। মিলার স্কুল কিংবা শফিকের কোম্পানি কেউ-ই ওদেরকে ছাড় দেবে না।

    এই রুটিন শুধু শফিক আর মিলার নয়। নাগরিক জীবনের বেশিরভাগ দম্পতিরই প্রাত্যহিক জীবন এভাবেই চলছে। গার্মেন্টস কর্মী থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা সবার জীবনই এই ছকে বাঁধা। অর্থনীতির চাকা যত ঘুরবে আমাদের জীবনে ব্যস্ততা তত বাড়বে বৈ কমবে না। কোনো জরিপ ছাড়াই শুধুমাত্র রোগী দেখার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলা যায় আমাদের কর্মব্যস্ততা আমাদের যৌনজীবনের ওপর বিরূপ প্রভাব ফেলছে। অনেক রোগীকেই বলতে শুনি অফিস আর রাস্তায় শক্তি খরচ করার পর দৈহিক মেলামেশার মতো যথেষ্ট শক্তি তাদের থাকে না।

    ১৮৮৬ সালের ৪ মে শিকাগোর হে মার্কেটে যে আট ঘণ্টা কাজের দাবি উঠেছিল তা শুধু শ্রমিকের জন্য নয়, সবার জন্যই প্রযোজ্য। সে সময়ের স্লোগান ছিল আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন আর আট ঘণ্টা বিশ্রাম। আজ যদি প্রশ্ন তুলি সত্যি কি আমরা তা উপভোগ করতে পারছি? তাহলে দুঃখের সঙ্গে বলতে হয় আমরা তা পারছি না। আমাদের অফিস আওয়ার কাগজে কলমে আট ঘণ্টা থাকলেও সেটা কার্যত দশ ঘণ্টা বা কখনো কখনো তার চেয়েও বেশি সময় নিয়ে নেয়। দীর্ঘক্ষণ কর্মব্যস্ত থাকার ফলে যা হয় তা হলো-যৌন বিষয়ে আগ্রহ কমে যাওয়া। সেক্স ড্রাইভ কমে যাওয়ার পেছনে তাই সবসময় সম্পর্কের জটিলতা বা বিষণ্নতাকে দায়ী করা যায় না। শুধু যৌনাকাক্সক্ষা নয়, মানুষের সব ধরনের ইচ্ছারই বাড়তি কমতি থাকে। কখনো আমরা অনেক বেশি শারীরিক চাহিদা অনুভব করি আবার কখনো একদম পানসে।

    সম্পর্ক দীর্ঘদিন ধরে চললে যৌন-চাহিদা স্বাভাবিক নিয়মেই কমে আসে। এই কমে আসার কারণ মূলত দুটি-এক. পরস্পরের কাছে নতুনত্ব কমে যায়, দুই. সময়ের সাথে সাথে হরমোনেরও পরিবর্তন হয়।

    সম্প্রতি জার্নাল অব সেক্সুয়াল মেডিসিন-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, বয়স পঞ্চাশ অতিক্রম করলে দম্পতিদের মধ্যে যৌনমিলন লেস ফ্রিকুয়েন্ট বা মাঝে মধ্যে হয়। কিন্তু কর্মব্যস্ততার কারণে দেখা যাচ্ছে দীর্ঘকালীন সম্পর্ক বা বয়স পঞ্চাশ তো দূরের কথা বিয়ের ছয় মাস যেতে না যেতেই দৈহিক সম্পর্কের মাত্রা কমে আসে।

    কারণ হিসেবে দেখা যায় :

    • মাত্রাতিরিক্ত ক্লান্তি
    • অতিরিক্ত কাজের চাপ
    • কাজের চাপে বিধ্বস্ত অবস্থা

    বিশেষ করে যারা ফিনানশিয়াল সেক্টরে কাজ করেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক অনিশ্চয়তা একটা বড় ব্যাপার। যারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করেন তাদেরকে সব সময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। ফলে তাদের শরীরে অ্যাংজাইটি কেমিক্যাল অ্যাড্রেনালিন তুলনামূলকভাবে বেশি থাকে। এই অ্যাড্রেনালিন সেক্স ড্রাইভ কমিয়ে দেয়। আবার লিঙ্গোত্থান বা ইরেকশনেও সমস্যা দেখা দেয়। আপনি কোথায় কাজ করছেন সেটা বড় ব্যাপার নয়। আপনার কাজের চাপ কতটুকু সেটা গুরুত্বপূর্ণ।

    কর্মব্যস্ততা আমাদের যৌনজীবনকে যেভাবে প্রভাবিত করছে :

    • সেক্স করার জন্য সময় কম পাওয়া
    • ক্লান্তি বা অবসাদের কারণে আগ্রহ কমে যাওয়া
    • যৌন উত্তেজনার চরমে উঠতে সমস্যা হওয়া
    • রিলাক্স হতে সমস্যা হওয়া
    • নারীর ক্ষেত্রে মিলনের আগে যথাযথ না ভেজা
    • পুরুষের ক্ষেত্রে লিঙ্গোত্থান সহজে না হওয়া
    • স্ট্রেস অনুভবের জন্য সঙ্গীর সঙ্গে রোমাঞ্চ এবং খুনসুটি করতে ব্যর্থ হওয়া
    • একঘেয়েমি
    • কর্মব্যস্ততার কারণে শারীরিক মিলনের সময় সঙ্গীর হতাশ অথবা বিরক্ত লাগা

    এরকমভাবে চলতে থাকলে এক সময় সম্পর্ক ভেঙেও যেতে পারে। অথবা আপনার সঙ্গী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তাহলে কী করবেন? কাজ তো আর ছেড়ে দেয়া যাবে না। বরং আপনার জীবনধারায় একটু পরিবর্তন আনুন। সকালের নাস্তায় এমন কিছু খান যা থেকে ধীরে ধীরে শক্তি পাওয়া যায়। দুপুরে লাঞ্চ অবশ্যই করবেন। লাঞ্চে সালাদ রাখবেন। পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে। চিকিৎসকরা পানি খেতে উৎসাহিত করেন বলে অনেকেই বেশি বেশি পানি খান। সেটা যেন না হয়। মনে রাখবেন প্রয়োজনের অতিরিক্ত পানি আপনার কিডনির ওপর কাজের চাপ বাড়িয়ে দেয়। এসবের পাশাপাশি ব্যায়াম করবেন। ব্যায়ামের জন্য আলাদা করে সময় বের করতে না পারলে অফিসে যাওয়ার সময় খানিকটা হাঁটুন।

    আপনি হয়তো ভাবছেন ক্যারিয়ারের কথা ভাবতে গেলে এসবের সময় কোথায়? কিন্তু মনে রাখবেন জীবনে সবকিছুর সাম্যতা ফিরিয়ে আনতে না পারলে জীবনটাই অর্থহীন হয়ে যাবে। জীবনের শূন্যতা ব্যাংক ব্যালেন্সে পূর্ণ হবে কি?

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি
    Next Article মানসিক চাপ থেকেও বাড়ে রক্তচাপ
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.