Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 19
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনায় কর্মজীবনে বেড়ে যাওয়া মানসিক চাপ এবং করণীয়
    জীবনাচরণ

    করোনায় কর্মজীবনে বেড়ে যাওয়া মানসিক চাপ এবং করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 22, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনায় কর্মজীবনে বেড়ে যাওয়া মানসিক চাপ এবং করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    করোনা আমাদের জীবনের অন্যান্য দিকগুলোর মতো কর্মজীবনকেও অস্বাভাবিকভাবে বদলে দিয়েছে। কর্মজীবন নিয়ে মানসিক চাপ এখন প্রতিটি কর্মজীবী মানুষের জীবনের সাধারণ গল্প। এই মানসিক চাপ শুধু অতিরিক্ত কাজের চাপের কারণেই নয়, বরং বিবিধ কারণে সৃষ্টি হচ্ছে যা জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

    করোনা মহামারী থেকে সুরক্ষিত থাকার কারণে ঘরে থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া তেমন কোন কার্যকরী উপায় এখনো আমাদের জানা নেই। ঘরের বাইরে স্বাভাবিকভাবে বের না হতে পারায় আমাদের দৈনন্দিন জীবনে নেমে এসেছে চরম বিশৃঙ্খলা। কর্মজীবী মানুষেরা বাইরে গিয়ে কাজ করতে পারছে না। অনেকে কর্মহীন হয়ে চরম অর্থনৈতিক কষ্টে দিন কাটাচ্ছে। আবার অনেকে ঘরে থেকে কাজ করে যাওয়ার প্রয়াস করছে। কিন্তু ঘরে থেকে কাজ করতে গিয়ে তাকেও সম্মুখীন হতে হচ্ছে নানাবিধ সমস্যার। সাধারণভাবে আমরা ভেবে নেই যে শুধু মাত্র কাজ বেশী থাকলে বা অধিক সময় ধরে কাজ করলে সেটি আমাদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে সেটি সঠিক নয়। কর্মক্ষেত্রে যথাযথ সম্মান না পাওয়া, সঠিক পরিবেশের অভাব, অত্যধিক কাজের চাপ, অনৈতিকভাবে কাজ চাপিয়ে দেওয়া, সবার সাথে ভালো বোঝাপড়ার অভাব এবং অন্যান্যদের সাথে সদ্ভাবের অভাব কর্মক্ষেত্রে একজন মানুষকে ভীষণ সমস্যায় ফেলে দেয়। আর এসব সমস্যা তার মাঝে মানসিক চাপ সৃষ্টি করে। করোনা কালে এসব সমস্যা আরও ব্যপক মাত্রায় দেখা দিয়েছে এবং সব কিছুর মাঝে এতোটাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে এর ফলে সৃষ্ট মানসিক চাপ বিষণ্ণতা এবং হতাশার জন্ম দিচ্ছে।

    বর্তমান অবস্থায় অস্বাভাবিক পরিবেশকেই আমাদের স্বাভাবিক ভাবে মেনে নিতে হচ্ছে। প্রতি দিনের সেই কর্ম ব্যস্ত জীবন আমরা ফিরে পেতে চাইছি। স্বাভাবিক কর্ম পরিবেশ চাইছি। কিন্তু তা সম্ভব হচ্ছেনা। আর এই অস্বাভাবিক অবস্থাই মূলত মহামারীর এই দুঃসময়ে কর্মজীবনে মানসিক চাপকে বাড়িয়ে দিচ্ছে। এই মানসিক চাপ আমাদের কর্মক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এবং আমরা আমাদের কর্ম দক্ষতা প্রমানে ব্যর্থ হচ্ছি। তাই এই মানসিক চাপ নিয়ন্ত্রণে নিয়ে আসা অত্যন্ত জরুরী। কিছু কৌশল অবলম্বন করলে আমরা মহামারীর এই দুঃসময়েও কর্মজীবনে বাড়তে থাকা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে পারব।

    ১) মানসিক চাপের কারণগুলো চিহ্নিত করাঃ
    মহামারী কালে যেহেতু ঘরে থেকেই বা পরিবর্তিত পরিবেশেই আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে তাই এই পরিবেশ নিয়ে উৎকণ্ঠিত না হয়ে ঠাণ্ডা মাথায় ভাবতে হবে আমাদের প্রকৃতপক্ষে এই পরিবেশে কি কি সমস্যা হচ্ছে। আমাদের মন দিয়ে কাজ করার ক্ষেত্রে কি কি কারণ বাধা প্রদান করছে। সেসব কারণ চিহ্নিত করা গেলে সমস্যার সমাধান সহজ এবং দ্রুততর হবে।

    ২) অন্য কারও সহায়তা নেওয়াঃ
    মহামারীর এই দুঃসময়ে কর্মজীবী একজন মানুষ সব থেকে বেশী যেটির অভাব বোধ করছে সেটি হল একটি সহায়ক ব্যবস্থার অনুপস্থিতি। স্বাভাবিক সময়ে কর্মক্ষেত্রে উৎপন্ন হওয়া সমস্যা গুলো নিয়ে সহকর্মীদের সাথে আলোচনার সুযোগ ছিল, যথাযথ কর্ম পরিবেশ ছিল। কিন্তু এই সময়ে ঘরে থেকে সেই কর্ম পরিবেশ পাওয়া যাচ্ছেনা এবং পরিবারের অন্যান্য দায়িত্ব পালন করে কাজের দিকে যথাযথ মনোযোগ দেওয়াও কঠিন হচ্ছে। কর্মজীবী নারীরা এই সমস্যা সব থেকে বেশী ভোগ করছে। এই সমস্যার সমাধান করতে বন্ধু বান্ধব ও সহকর্মীদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ রাখুন, সমস্যায় তাদের সাথে কথা বলুন। নিজের সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করলে মানসিকভাবে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।

    ৩) কাজের সময়কে ঢেলে সাজানঃ
    স্বাভাবিক সময়ে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি যে দিনের একটি নির্দিষ্ট সময় আমাদের কর্মক্ষেত্রে থাকতে হবে। কিন্তু এই সময়ে আমরা অন্যান্য সময়ের মত স্বাভাবিকভাবে সেই কাজের সময়টি ঠিক রাখতে পারছিনা। পরিবার ও অন্যান্য কাজের মাঝে পেশাগত কাজকে ঠিক রাখতে গিয়ে মানসিকভাবে ধৈর্যহীন হয়ে পড়ছি। তাই এই সমস্যা দূর করতে আমাদের একটি এমন সময় নির্বাচন করতে যে সময়ে আমরা মনোযোগ দিয়ে কাজটি করতে পারবো। ধীর স্থির ভাবে চিন্তাভাবনা করে আমাদের সেই সময়টি নির্বাচন করতে হবে। এতে মানসিক চাপ অবশ্যই কমবে।

    উপর্যুক্ত বিষয়গুলি খেয়াল রাখলে মহামারীকালীন এই অস্বাভাবিক পরিবেশেও মানসিক অশান্তি এড়িয়ে পেশাগত কাজে দক্ষতার পরিচয় দেওয়া সহজ হবে। মানসিক চাপ কমবে এবং কর্মক্ষেত্রে সফলতা বজায় থাকবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনাভাইরাস মানুষের ত্বকে ৯ ঘণ্টা সক্রিয় থাকতে পারে: গবেষণা
    Next Article মহামারী কালে মানসিক চাপ নিয়ন্ত্রণে পারিবারিক বন্ধনের ভূমিকা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.