প্রশ্ন: হস্তমৈথুনের পর আমার মাথা ঘোরে ও শরীর দুর্বল লাগে। হস্তমৈথুন কি ক্ষতিকর?
সিদ্দিক, শিববাড়ী, গাজীপুর
পরামর্শ: ভাই সিদ্দিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৈজ্ঞানিকভাবে হস্তমৈথুন কোন ক্ষতিকর বদভ্যাস নয়। এটি একটা স্বাভাবিক যৌন আচরণ। বিপরীত লিঙ্গের সাথে সেক্স করার মতই স্বাভাবিক একটা ব্যাপার। তবে হস্তমৈথুন নিয়ে মানুষের মধ্যে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। সেসব ভুল ধারণার কারণে অনেকে দুশ্চিন্তায় ভোগেন। আর দুশ্চিন্তার সেইসব শারীরিক উপসর্গকে হস্তমৈথুনের ফলাফল বলে মনে করেন। যেমন- মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, চোখ বসে যাওয়া, দুর্বল লাগা ইত্যাদি। তবে আমাদের ইসলাম ধর্মে হস্তমৈথুনকে নিষেধ করা হয়েছে । এ বিষয়ে আরো জানতে হলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ পরিচালিত সাইকিয়াট্রি সেক্স ক্লিনিকে যোগাযোগ করতে পারেন।
পরামর্শ দিয়েছেন
- ডা. এস এম আতিকুর রহমান
- মনোরোগবিদ্যা বিভাগ,
- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

