Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়লে শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের অন্যদের করণীয়
    ফিচার

    হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়লে শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের অন্যদের করণীয়

    Moner KhaborBy Moner KhaborOctober 26, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়লে শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের অন্যদের করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. মাহাবুবা রহমান
    এমবিবিস, এমডি (চাইল্ড এন্ড এডোলেসেন্ট সাইকিয়াট্রি)
    রেজিস্ট্রার, ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি
    মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল, ঢাকা৷

    নিকটজন থেকে আকস্মিক বিচ্ছেদ যে কারো জন্যই বেদনাদায়ক। বিশেষত বিচ্ছেদের কারন যদি হয় মৃত্যু এবং সেটি যদি হয় শিশুর জীবনে তবে সেটি আরো বেশি কষ্টের। হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়া শিশুর মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    গবেষকদের মতে এই প্রভাব শিশুর বয়স অনুপাতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারনত চার থেকে পাঁচ বছর বয়সীদের থেকে কম বয়সী বাচ্চাদের মৃত্যু সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকেনা। তবে হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়ার কারণে তাদের মধ্যে হতাশা, উদ্বিগ্নতা এবং বিভিন্ন আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়।

    অন্যদিকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা মৃত্যু সম্পর্কে মোটামুটি সুস্পষ্ট ধারণা রাখে বিধায় অভিভাবকের আকস্মিক মৃত্যুতে তাদের মধ্যে দেখা যেতে পারে তীব্র শোক, বিষন্নতা, এমনকি আত্মহত্যার মত চিন্তা। আর ১১ বছর বয়সের পর থেকে কিশোরদের মৃত্যু বিষয়ক চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়াগুলো বড়দের মতই হয়ে থাকে।

    বাড়ন্ত বয়সী শিশুদের মনে চাপ সৃষ্টিকারী যেকোনো ঘটনার প্রভাব হয়ে থাকে দীর্ঘমেয়াদি যার প্রতিফলন দেখা যায় পরিনত বয়সী ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক, কর্মপরিধি ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে। তাই আসুন জানি, হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আমাদের কিছু করণীয় সম্পর্কে-

    প্রথমত মৃত্যু সম্পর্কে শিশুকে তার বয়সানুযায়ী একটি পরিষ্কার ধারনা দিতে হবে। এক্ষেত্রে একটি শান্ত, নিরিবিলি পরিবেশে শিশুকে নিয়ে বসুন। ছোট শিশুর ক্ষেত্রে তার পছন্দের কোনো খেলনা বা বস্তু যেটা সে সবসময় তার সাথে রাখতে পছন্দ করে, তেমন কিছু নিয়ে বসতে দিন।

    এরপর ধীরে ধীরে আপনার কথা শুরু করুন। কথার মাঝখানে একটু বিরতি নিন, জানার চেষ্টা করুন শিশু আপনার কথা কতটুকু বুঝতে পারছে৷ সহানুভুতিশীলতার সাথে বিষয়টি তাকে বোঝান৷ তবে এক্ষেত্রে কোনো পরোক্ষভাব বা কাল্পনিক কথা যেমন, “মা হারিয়ে গেছে” বা ” ঘুমিয়ে গেছে” এসব ব্যবহার করবেন না । এতে শিশু বিভ্রান্ত হতে পারে।

    সহজ ভাষায় বুঝিয়ে দিন যে মৃত্যু একটি অপরিবর্তনীয় ঘটনা, অর্থাৎ যার মৃত্যু হয়েছে তিনি আর আমাদের মাঝে আসবেন না। আপাতদৃষ্টিতে এটা বলা খুব কঠিন মনে হতে পারে তবে শিশুর মানসিক সুস্থতার জন্যই বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা প্রদান প্রয়োজন।

    শিশু এসময় কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে, সেজন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকুন। শিশু আবেগী হয়ে পড়লে বা কান্না করলে তাকে জড়িয়ে ধরে স্বান্ত্বনা দিন। তাকে আশ্বস্ত করুন যে এখন থেকে আপনারাই তার অভিভাবক হিসেবে সমস্ত দ্বায়িত্ব পালন করবেন।

    হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়লে প্রথম প্রথম শিশুর দৈনন্দিন রুটিনের ব্যঘাত ঘটত্র পারে। ধীরে ধীরে তাকে তার পুরোনো রুটিনে ফিরিয়ে আনুন৷ নিয়মিত স্কুলে যাওয়া, ঘুম, খাওয়াদাওয়ার পাশাপাশি অন্য শিশুদের সাথে মেলামেশা, খেলাধুলা করা, বিভিন্ন সৃজনশীল কাজে অংশ নেয়া, শিশুর সুকুমারবৃত্তিগুলোর চর্চা করা ইত্যাদি বিষয়গুলো যেন অব্যহত থাকে সেদিকে লক্ষ্য রাখুন।

    শিশুর জন্য একটি নিরবচ্ছিন্ন ভালবাসা ও নিরাপত্তার জায়গা নিশ্চিত করুন। ছোট শিশুরা সাধারনত শারিরীক সংস্পর্শ, যেমন জড়িয়ে ধরে আদর করা, কোলে নিয়ে দোল খাওয়া, গান গাওয়া ইত্যাদি ভালবাসে এবং নিরাপদ বোধ করে। বড় শিশুদের ক্ষেত্রেও তাদের ভাল কাজগুলোর প্রশংসা করুন ও তার ছোট ছোট প্রচেষ্টাগুলোতে উৎসাহ দিন।

    শিশুকে মন খুলে কথা বলার সুযোগ করে দিন। মৃত ব্যক্তির স্মৃতি রোমন্থন করতে উৎসাহ দিন। অনেকসময় শিশুরা এমনকি বড়রাও দেখা যায় মৃত ব্যক্তির স্মৃতি মনে করতে চাননা বা তার স্মৃতি বহন করে এমন যেকোনো বস্তু দেখলে সেটিকে এড়িয়ে চলেন। তারা ভাবেন এতে হয়ত কষ্ট বাড়বে।

    কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি উল্টো। মৃত ব্যক্তির সাথে কাটানো সময়ের স্মৃতিচারন করলে মনের চাপ কমে। তাই শিশুকে মৃত ব্যক্তির স্মৃতিচারন, তার কবর জিয়ারত করা কিংবা স্ব- স্ব ধর্মানুযায়ী তার জন্য প্রার্থনা করা ইত্যাদি বিষয়গুলোতে অংশ নিতে উৎসাহ দিন।

    শিশু অনাকাংক্ষিত আচরন করলে, জেদ করলে কিংবা কথা শুনতে না চাইলে তাকে বকাঝকা না করে শান্ত থাকুন। অনেকসময় শিশুর মনের কষ্টের বহিপ্রকাশ হয় আচরনগত সমস্যার মাধ্যমে। তাকে ধৈর্য্য ধরে মনের ভাব প্রকাশের সঠিক আচরনটি বুঝিয়ে দিন।

    শিশুর স্কুলের শিক্ষকদের বিষয়টি সম্পর্কে জানান, যাতে করে তাদের মাধ্যমে ক্লাসের অন্য ছাত্ররাও বিষয়টি সম্পর্কে অবগত থাকে এবং শিশুকে সবরকম মানসিক সহায়তা দিয়ে থাকে।

    শিশুর মানসিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নিজের মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নবান হন। পরিমিত সুষম খাবার এবং নিয়মিত ঘুম নিশ্চিত করুন। মৃত ব্যক্তির প্রতি আবেগগুলো মনের মধ্যে চেপে না রেখে প্রকাশ করুন। মনে রাখবেন, আপনি মানসিকভাবে সুস্থ না থাকলে কখনোই শিশুর মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারবেন না।

    সবশেষে আপনার শতভাগ প্রচেষ্টার পরেও যদি হঠাৎ  অভিভাবকহীন হয়ে পড়া শিশুর মানসিক সুস্থতা নিশ্চিত করতে না পারেন, তার মধ্যে নতুন নতুন আবেগীয় বা আচরনগত সমস্যা দেখতে পান এবং তাকে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে ব্যর্থ হন তবে অবশ্যই দেরি না করে নিকটস্থ একজন শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞের শরনাপন্ন হন।

    • আরো পড়ুন- সোশ্যাল মিডিয়া শিশুদের মানসিক স্বাস্থ্যে ভালো না খারাপ

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
    Next Article ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
    Moner Khabor

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.