Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » সোশ্যাল মিডিয়া যৌনতার সীমানা লঙ্ঘন করছে, কী করবেন?
    ফিচার

    সোশ্যাল মিডিয়া যৌনতার সীমানা লঙ্ঘন করছে, কী করবেন?

    Moner KhaborBy Moner KhaborSeptember 29, 2024Updated:September 30, 2024No Comments7 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সোশ্যাল মিডিয়া যৌনতার সীমানা লঙ্ঘন করছে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. এস এম আতিকুর রহমান
    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    আধুনিকতার বদৌলতে আমাদের জীবনযাপনের কনসেপ্ট বদলে যাচ্ছে প্রতিনিয়ত। আর এই আধুনিকতার দর্পণে আমরা দেখি সোশ্যাল মিডিয়ার নানাবিধ ব্যবহার। যোগাযোগের মাধ্যম হিসেবে হোক বা কাজকর্ম থেকে এন্টারটেইনমেন্ট সবকিছুই যেন সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। একটা সময় ছিল আমাদের কাজের ক্ষেত্র ছিল ভিন্ন: আমাদের অবসর যাপনের প্রক্রিয়া ছিল ভিন্ন। কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়া নির্ভর জীবনযাপন করছি। সকাল বেলা ঘুম থেকে উঠেই আগে ফোন স্কুলিং বা ই-মেইল চেক করার মাধ্যমে আমাদের দিন শুরু হয়। ফেইসবুক, ইন্সটাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা বন্ধুদের সাথে যোগাযোগ করি, মত বিনিময় করি বা নিজেদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই শেয়ার করে থাকি। তবে সোশ্যাল মিডিয়ার এই অবাধ ব্যবহার আমাদের জীবনকে যেমন সহজ ও অফুরন্ত আনন্দময় করে তুলেছে তেমনি এর মারাত্মক প্রভাব আমাদের জীবনের অনেকাংশ ক্ষতিগ্রস্ত করে তুলছে। তার মধ্যে যৌনতার সীমানা লঙ্ঘন একটা প্রধান কারণ।

    সোশ্যাল মিডিয়া যৌনতার সীমানা লঙ্ঘন করছে

    সোশ্যাল মিডিয়া যৌনতার সীমানা লঙ্ঘন করছে, কী করবেন?

    আমরা কেন যৌনমিলন করি?

    প্রশ্ন হতে পারে আমরা কেন যৌনমিলন বা সেক্স করে থাকি। মানবজীবনে যৌনতা ওতপ্রেতভাবে জড়িত। শুধুমাত্র যে শারীরিক প্রয়োজনের জন্য যে যৌনমিলন তা কিন্তু নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আরো বিভিন্ন বিষয়। মানুষের আবেগ, শারীরিক ও মানসিক সুস্থতার সঙ্গে যৌনতার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। গবেষণায় যৌনমিলনের কিছু প্রধান কারণ লক্ষ করা যায়-

    • ব্যক্তির প্রতি আকর্ষণ
    • শারীরিক আনন্দ
    • সম্পর্কের গভীরতা বাড়ানো।
    • কৌতূহল বা অভিজ্ঞতা অর্জন
    • বিভিন্ন উপলক্ষ ইত্যাদি।

    এছাড়া সেক্স মডেলে যৌনমিলনের ৫টি কারণ নির্ধারণ করা হয়-

    বংশ পরম্পরা

    বংশ পরম্পরায় সেক্স আদিম প্রবৃদ্ধি। কেননা সেক্সের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম বৃদ্ধি পায়।

    সেক্স ড্রাইভ

    সেক্সের আরেকটি উদ্দেশ্য হলো সেক্স ড্রাইভ। ব্যক্তি যৌন তাড়না থেকে সেক্স করছেন বা আগ্রহ প্রকাশ করছেন।

    মাচোম্যান

    এরা নিজের পুরুষত্ব প্রকাশের জন্য সেক্স করে। নিজের আধিপত্য বিস্তার করতে বিভিন্ন মেয়েদের নিজেদের প্রতি আকৃষ্ট করে থাকে এবং যৌনমিলন করে।

    বিনোদন

    এমন অনেকে রয়েছেন যারা শুধু বিনোদনের জন্য সেক্স করে থাকেন। বিনোদন ছাড়া এদের মধ্যে সেক্সের কোনো অর্থ নেই।

    সম্পর্ককে পরিপূর্ণতা প্রদান

    সম্পর্ককে পরিপূর্ণতা প্রদান করতে সেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভালোবাসা বা একে অপরের প্রতি প্রবল আকর্ষণবোধ থেকে ব্যক্তি সেক্স করেন। অর্থাৎ ব্যক্তির যৌন জীবনে কোনো মোটিভেশনটা আসলে কাজ করছে তা মূল বিষয়। এ থেকেই নির্ধারণ করা যায় তার উদ্দেশ্যটা কী।

    সোশ্যাল মিডিয়া ও যৌনতা

    যৌনতা চিরাচরিত একটা স্বাভাবিক প্রবৃত্তি। যা প্রত্যেকটা সুস্থ মানুষের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যৌনতা যদি সীমানা লঙ্ঘন করে তবে যৌন জীবন ভয়াবহ রূপ ধারণ করে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এর আকার দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে।

    মনের খবর

    কেইস স্টাডি

    সাফিয়া (ছদ্মনাম) যার বয়স ৫০ বছর। তার হাসব্যান্ড মারা যাওয়ার পর থেকে সে ফোন সেক্সে অভ্যস্ত হয়ে পড়ে। এমনকি তার হাসব্যান্ড জীবিত থাকাকালীন সময়েও সে বিভিন্ন মানুষের সঙ্গে ভার্চুয়াল সম্পর্ক গড়ে তোলে। স্বামীর মৃত্যুর পর সাময়িকভাবে সে দুইজনকে বিয়ে করলেও কোনো সংসারই টিকেনি। দুজনের মধ্যে একজন বিয়ের প্রথম রাতেই তার কাছ থেকে পালিয়ে চলে যায়। কেননা ভার্চুয়ালি বা ফোনে বেশিরভাগ সময় ব্যক্তির সঠিক পরিচয়, ব্যক্তির চেহারা, বয়স ইত্যাদি জানা সম্ভব হয় না। তাছাড়া মানুষ স্বভাবতই সোশ্যাল মিডিয়াতে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করে থাকে।

    ফলে কোনো না কোনো পক্ষের প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা রয়েই যায়। এমন সম্পর্কগুলোর কোনো পরিপূর্ণতা বা ভবিষ্যৎ নেই। কেননা এসব ব্যক্তিরা যৌন জীবনে একজন ব্যক্তির সঙ্গে সন্তুষ্ট নয়। একাধিক সঙ্গী খুঁজে তাদের সঙ্গে সেক্সুয়াল সম্পর্ক গড়ে তোলাটাই এদের মুখ্য উদ্দেশ্য থাকে। পলিগ্যামি ব্যক্তিরা সাধারণত এমন হয়ে থাকে। ফলে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় পরকীয়া প্রেমে আসক্ত হওয়ার দরুন স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একটা সময়ে ডিভোর্সের দিকে যেতে থাকে।

    এমন একটি ঘটনার উদাহরণ হিসেবে বলা যায়- সামাদ (ছদ্মনাম) সরকারি চাকরিজীবী। তার বয়স চল্লিশের মধ্যে। তার একটি সন্তান রয়েছে। সে সোশ্যাল মিডিয়ায় ডেটিং অ্যাপসের মাধ্যমে একটি কম বয়সি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। পরবর্তিতে তার স্ত্রীকে সে ডিভোর্সের জন্য চাপ দেয়; মানসিক ও শারীরিক নির্যাতন করে। একটা সময় ডিভোর্স হয়েও যায়।

    এমন ঘটনা খুব বিরল নয়। আমাদের চারপাশেই এর – অস্তিত্ব অহরহ। অনেকে সেক্সকে ভিন্নভাবে এক্সপ্লোর করতে চায়। কেননা একেক জনের সেক্সুয়াল ফ্যান্টাসি একেক রকম। ব্যক্তি যদি তার পার্টনারের কাছ থেকে কাঙ্ক্ষিত চাহিদাকে পরিপূর্ণ করতে না পারে তখন সে ভিন্ন পথ খুঁজে থাকে। এদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটি অন্যতম স্থান। কারণ এখানে অফুরন্ত অপশন রয়েছে। ডেটিং সাইটগুলোতে দেখা যায় প্রত্যেকেই ক্যাজুয়াল সেক্স পার্টনার খুঁজতে আসে। এসব সম্পর্কের স্থায়িত্বকাল খুবই অল্প। ফলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মানুষের সাথে যৌন সম্পর্ক গড়ে তোলা যায়। এক্ষেত্রে কোনো কমিটমেন্ট প্রয়োজন হয় না। অনেকক্ষেত্রে দেখা যায় এসব ভার্চুয়াল যৌন সম্পর্ক বাস্তবেও রূপ লাভ করে।

    যৌনতার সীমানা লঙ্ঘন ও মানসিক প্রভাব

    সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যৌন আসক্ত ব্যক্তিরা একটা সময় বিভিন্ন প্রকার মানসিক সমস্যায় ভুগে থাকে। শুধু ব্যক্তিজীবন নয় পারিবারিক ও সামাজিক জীবনেও এর গুরুতর প্রভাব লক্ষ করা যায়-

    সামাজিক দক্ষতা কমে যাওয়া

    সোশ্যাল মিডিয়ায় অভ্যন্ত ব্যক্তিদের সামাজিক দক্ষতা আস্তে আস্তে কমে আসে। কারণ তারা তাদের অধিকাংশ সময়টাই সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে থাকে। বিভিন্ন ডেটিং অ্যাপসে চ্যাটিং করা বা কথা বলাতে ব্যস্ত থাকার ফলে তারা বাস্তব জীবন থেকে অনেক দূরে সরে আসে। সবার সঙ্গে থাকলেও তাদের মনোযোগ ফোনের মধ্যে বা ডিভাইসে বিদ্যমান। যেহেতু সোশ্যাল মিডিয়ার সম্পর্কগুলো একটা লুকোচুরির মতো হয়ে থাকে, ফলে তারা সবসময় একা থাকতে পছন্দ করে।

    দীর্ঘমেয়াদি মানসিক রোগ

    ভার্চুয়াল সম্পর্কগুলোর স্থায়িত্ব বেশিদিন না হওয়ার ফলে ব্যক্তি মানসিক অস্থিরতায় ভুগে থাকে। এছাড়া সম্পর্কের স্থায়িত্বকালে বেশি সময় হলেও সমস্যার সৃষ্টি হয়। যেমন কেউ স্থায়িত্বকাল বেশি হলে বিরক্তবোধ করতে পারেন; কেননা তার মধ্যে ঘন ঘন পার্টনার পরিবর্তন করার অভ্যাস বা ইচ্ছা থাকতে পারে। আবার কেউ কেউ সম্পর্ক ভেঙে গেলে ডিপ্রেশনে ভুগে থাকে। অনেকসময় দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় সেক্সুয়াল সম্পর্ককারী ব্যক্তিরা হঠাৎ পার্টনার খুঁজে না পেলে হীনম্মন্যতায় ভুগে থাকে। ফলে ডিপ্রেশন, অ্যাংজাইটিসহ নানান সমস্যা দেখা যায়।

    পর্নগ্রাফিতে আসক্ততা

    সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পর্নগ্রাফিতে আসক্ত হওয়া খুবই কমন একটা বিষয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনাকাঙ্ক্ষিতভাবেই যৌন উত্তেজক ভিডিও চোখের সামনে চলে আসে যা মানসিক বিকৃতি ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে। অনেক শিশু-কিশোররা এ থেকে পর্নে আসক্ত হয়ে পড়ে। অনেক পর্ন সাইট রয়েছে যেখানে পর্ন সহজলভ্য। সেখান থেকে শিশু- কিশোর বা প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ নিয়মিত পর্ন দেখে থাকে। দীর্ঘদিন পর্ন দেখার ফলে তাদের মধ্যে ইরেকটাল ডিজফাংশন হবার সম্ভাবনা দেখা যায়। পরবর্তিতে পর্ন দেখা ছাড়া তারা কোনোভাবেই যৌন তৃপ্তি লাভ করতে পারে না। এতে করে ব্যক্তির স্বাভাবিক সম্পর্কের মধ্যে ফাটল ধরে। তাছাড়া পর্ন আসক্ত ব্যক্তিদের মধ্যে অসামাজিক হওয়ার প্রবণতা দেখা যায়।

    বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া

    বর্তমানে নানান চটকদার বিজ্ঞাপন দিতে মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। তেমনি স্কট সার্ভিস, স্পা সার্ভিস, অর্থের বিনিময়ে ভার্চুয়াল সেক্সের (ফোন, ভিডিও বা চ্যাট) মতো বিজ্ঞাপনগুলোও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায়। এই ফাঁদে অনেকেই পড়েন যা আমাদের দেশে অবৈধ। এমনকি এর মাধ্যমে প্রতারণা বা জীবনহানির সম্ভাবনা থাকে। অনেক সময় পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও যৌনতাকে ফোকাস করা হয়ে থাকে যা মোটেও স্বাভাবিক নয়।

    Psychotherapy ads

    যৌনতার সীমানা লঙ্ঘনের অন্যান্য কিছু কারণ

    • অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ করা।
    • সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যৌন হ্যারাসমেন্ট করা। অর্থাৎ কাউকে যৌন প্রস্তাব দেয়া বা আপত্তিকর ছবি বা ভিডিও পাঠানো। অনেকে নিজের গোপনাঙ্গের ছবি পাঠিয়ে যৌন তৃপ্তি লাভ করে থাকে।
    • ক্যাটফিশিং অর্থাৎ ভুয়া প্রোফাইল তৈরি করে। ব্যক্তিগত সম্পর্ক তৈরির মাধ্যমে আপত্তিকর বা ব্যক্তিগত ছবি সংগ্রহ করে পরবর্তিতে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা।
    • কারো ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে তাকে হয়রানি করা।
    • সম্পর্কের ইতি ঘটলে প্রতিশোধ নিতে সাবেক সঙ্গীর ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ করে দেয়া ইত্যাদি।

    উত্তরণের উপায় ও করণীয়

    আমরা চাইলেও সোশ্যাল মিডিয়া পরিত্যাগ করতে পারবো না। কিন্তু এর সঠিক ব্যবহার আমাদের এ সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এজন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, আইনের প্রয়োগ, যথাযথ শিক্ষা ও কাউন্সেলিং। পাশাপাশি সাইবার সিকিউরিটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অপরাধ করলে তার যথাযথ শাস্তি প্রদান করে ভুক্তভোগীদের মানসিক সেবা প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া আসক্ত ব্যক্তিদের মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে উন্নত জীবনযাপনের প্রচেষ্টা করতে হবে।

    • এপয়েন্টমেন্ট নিতে এখানে ক্লিক করুনঃ APPOINTMENT

    আরও পড়ুন:

    • পর্ন ও ডিভাইস আসক্তি নিয়ন্ত্রনে প্রতিরোধ নাকি চিকিৎসা কোনটা জরুরি?

    মনের খবর মনেরখবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি একটা বিষয় নিয়ে হঠাৎ ভয় পাই
    Next Article মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক ফলাফলে সোশ্যাল মিডিয়ার প্রভাব
    Moner Khabor

    Related Posts

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    November 11, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.