Close Menu
    What's Hot

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 19, 2026

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      Recent

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » সেক্স্যুয়াল পারফরম্যান্স এ্যাংজাইটি
    যৌন স্বাস্থ্য

    সেক্স্যুয়াল পারফরম্যান্স এ্যাংজাইটি

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানNovember 28, 2016Updated:February 12, 2025No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মনিকাকে দেখে রাশেদের ভালো লেগেছিল। ঘন কালো ঝাঁকড়া চুল, ভরাট দেহ, চাঁদের মত গোল মুখ আর খাড়া নাক সব মিলিয়ে তার মনে হয়েছিল এমন মেয়ে আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। তাই কনে দেখার দিনই বিয়ে হল। সবকিছু নির্ঝঞ্ঝাটেই হয়ে গেল। সমস্যা দেখা দিল বাসর ঘরে। মনিকা বসে ছিল খাটে। বিয়ের সাজে মনিকাকে আরো সুন্দর আরো আকর্ষনীয় লাগছিল। তাই দেখে হঠাৎ বুকের মধ্যে একটা ভয় ঢুকে গেল।

    মনিকাকে কি সে সুখী করতে পারবে?  আর্থিক সমস্যা তার নেই। শরীরটাও তার ভালো। শুধু যৌন বিষয়েই সে ভয় পেতে থাকল। কারণ মনিকার মত তেজী শরীর নয় তার। তার গড়ন হালকা পাতলা এবং উচ্চতায় সে মনিকার তুলনায় একটু খাটো। আশঙ্কাটাকে সে তাড়াতে পারল না। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তার ক্ষেত্রেও তাই হলো। তার উত্তেজনা বাড়তে বাড়তে এক সময় পানি হয়ে গেল। মনিকার ভিতরে তার আর যাওয়া সম্ভব হলো না।

    এ ঘটনায় মনিকা এতটাই হতাশ হয়ে পড়ল যে ঐ বিয়ের রাতে মুখ ফুটে বলে ফেলল, তুমি আমার মনটা ভেঙে দিলা, তোমাকে নিয়ে আমি কিভাবে সংসার করব?

    Magazine site ads

    এতক্ষণ সেক্স্যুয়াল পারফরম্যান্স এ্যাংজাইটির একটি বাস্তব চিত্র তুলে ধরলাম। যারা এধরনের সমস্যায় ভুগছেন তাদের বেডরুমের গল্পটা এর থেকে খুব বেশি ভিন্ন নয়। যদিও এধরনের ঘটনাকে যৌন ক্ষমতার ঘাটতি হিসেবে সবাই দেখে বা বোঝে। কিন্ত এধরনের নিস্তেজ হওয়াটা যৌন ক্ষমতার সাথে সম্পর্কিত নয়। বরং ভয় বা আশঙ্কাই এর মূল কারণ। যারা এধরনের সমস্যায় ভোগে দেখা যায় তাদের যৌন ক্ষমতা ঐ বিশেষ মুহুর্তেই চলে যায়। অনেকটা বিদ্যুৎ চলে যাওয়া বৈদ্যুতিক বাতির মত। বৈদ্যুতিক বাতি যেমন সুইচ অন করলে জ্বলে ওঠে আবার সুইচ অফ করলে নিভে যায়। তাদের ক্ষেত্রেও ঠিক তেমনটিই ঘটে। শরীরে এ্যাংজাইটির সাথে যৌন উত্তেজনার সম্পর্কটাও এরকম। এ্যাংজাইটি বাড়তে থাকলে ইরেকশন চলে যায়। ইরেকশন বলতে আমরা লিঙ্গের উত্থান বা শক্ত হওয়াকে বুঝি।

    কিভাবে হয়? বলতে গেলে সব পুরুষদের শরীরই এমনভাবে তৈরি যে যখনই ব্রেইন সম্ভাব্য বিপদের সংকেত পাঠায়, ভয়টা প্রবল হয়ে ওঠে এবং শরীর জৈবিক ভাবে তৈরি হয় সমস্যা কাটিয়ে ওঠার জন্য। শরীরে তখন অধিক মাত্রায় এ্যাড্রেনালিন তৈরি হয়, হার্ট রেট বেড়ে যায় এবং রক্তনালী সংকুচিত হয়। এর ফলে রক্ত পুরোমাত্রায় পেনিসে যেতে পারে না। সত্যি কথা বলতে কি পেনিস বা লিঙ্গের যে উত্থিত বা শক্ত অবস্থা আমরা দেখি তা হয় মূলত পেনিসে রক্ত জমা হওয়ার কারণে। রক্ত পুরোমাত্রায় যেতে পারে না বলে পেনিসও পুরোমাত্রায় শক্ত হতে পারে না। যা সে ও তার সঙ্গীর জন্য অস্বস্তিকর এবং হতাশাজনক। মনের এই অবস্থাটাই ব্রেইনে স্মৃতি হিসেবে জমা হয়ে থাকে। পরবর্তী সময়ে আবার উত্তেজনার সময় আসলে এই স্মৃতি তাকে আরো এ্যাংজাইটিতে ফেলে। ফলে মনের মধ্যে চিন্তার একটি দুষ্ট চক্র তৈরি হয়ে যায়। যা হয়েছিল রাশেদের ক্ষেত্রে। ঐ চিন্তার দুষ্ট চক্র থেকে বেড়িয়ে আসা তার পক্ষে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মনিকার সাথে তার ডিভোর্স হয়ে যায়।

    মনের খবর ম্যগাজিনে

    কি করতে হবে?
    এ্যাংজাইটিকে দূর করার সহজ উপায় হল জানা। যৌন বিষয়ে অনেকেরই যথেষ্ট ধারণা থাকে না। না জানার কারণে সহজ স্বাভাবিক বিষয়কেও রোগ বলে মনে হয়। তাই আমরা বলব জানুন। তবে অবশ্য জানার সূত্র গুলো নির্ভরযোগ্য হতে হবে। তাই ভালো হয় যদি আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেন। পারফরম্যান্স এ্যাংজাইটি পুরোপুরি মানসিক ব্যাপার হলেও অনেক ক্ষেত্রে শারীরিক কারণে হওয়া ইরেক্টাইল ডিসফাংশনকেও সে প্রভাবিত করতে পারে। মানসিক বিশেষজ্ঞ শারীরিক এবং মানসিক উভয় কারণকে বিবেচনায় রেখেই চিকিৎসা দেবেন। সেক্ষেত্রে আপনার আংশিক বা ভুল চিকিৎসা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। কারণ এ ধরনের সমস্যায় ঔষধ এবং সাইকোসেক্স্যুয়াল ইন্টারভেনশন দুটোরই দরকার হয়।

    প্রায় ৯৫% ইরেক্টাইল ডিসফাংশন শুধুমাত্র মানসিক কারণে হয়। তেমন ক্ষেত্রে আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারেন। তবে ব্যর্থ হলে হতাশ হবেন না।

    কীভাবে চেষ্টা করবেন?
    – মনের মধ্যে যে দুষ্ট চিন্তা চক্র তৈরি হয়েছে তাকে বন্ধ করুন।
    – সাহস সঞ্চয় করুন।
    – মনোবল ধরে রাখুন।
    – ইতিবাচক চিন্তা করুন।
    – সেক্স করার ইচ্ছা থেকে সেক্স করুন।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্থাপত্যবিদ্যার শিক্ষার্থীরা অধিক মানসিক সংকটে!
    Next Article বাইরে যাওয়ার কথা মনে হলেই মৃত্যুভয় আমাকে ঘিরে ধরে
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 19, 2026

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    আবেগ হচ্ছে মনের এমন অবস্থা যার ব্যক্তিগত, শারীরিক এবং আচরণগত দিক রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে একজন…

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.