Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সুন্দর স্বপ্নে সফল ভবিষ্যৎ
    জীবনাচরণ

    সুন্দর স্বপ্নে সফল ভবিষ্যৎ

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 21, 2021Updated:June 21, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সুন্দর স্বপ্নে সফল ভবিষ্যৎ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    স্বপ্নের মতো ভবিষ্যৎ কে না চায়। আর ভবিষ্যৎ সুন্দর ও সফল করতে, সুন্দর স্বপ্নের বিজ বুনতে চাই ইচ্ছা, পরিকল্পনা, সর্বোপরি বড় কিছু করার মনোবল।

    আমাদের সবার জীবনেই কিছু ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে যা আমরা পূরণ করতে চাই এবং সেগুলোর মতো করে জীবন সাজাতে চাই। আমাদের সব স্বপ্ন হয়তো পূরণ হয়না। তবে এটিও সত্য যে সুন্দর স্বপ্ন দেখার ইচ্ছে, মানসিকতা না থাকলে, ভবিষ্যৎ কখনো সুন্দর ও সফল হতে পারেনা।

    তাই আমাদের সবার মাঝে সুন্দর ও বড় স্বপ্ন দেখার ইচ্ছা এবং অভ্যাস থাকা উচিৎ। এই স্বপ্ন আমাদের মনোবল বাড়াবে, সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবে এবং পরিকল্পিত ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।

    মনোবিজ্ঞানীরা বলেন, বড় হতে হলে বড় স্বপ্ন দেখা চাই। এই বড় স্বপ্নের অর্থ এটা নয় যে হঠাৎ করে আমরা বড় ধনী হয়ে যাবার কিংবা খুব বিখ্যাত হয়ে যাবার ইচ্ছা প্রকাশ করবো। এখানে বড় কথাটি আপেক্ষিক অর্থে ব্যবহার করা হয়েছে।

    বড় স্বপ্ন বা সফলতা পেতে সুন্দর স্বপ্ন দেখার অর্থ হল, জীবনের লক্ষ্যে পৌঁছানোর আগ্রহ প্রকাশ বা পরিকল্পনা, যা আমাদেরকে অনুপ্রাণিত করবে। সব সময় এসব স্বপ্ন পূরণ সহজ হয়না। তবে ইচ্ছে থাকলে, স্বপ্ন থাকলে, সেগুলো পূরণের পথও খুঁজে পাওয়া যায়।

    জীবনকে অর্থবহ করে তুলতে তাই সবাইকে হতে হবে স্বপ্ন বিলাসী। স্বপ্ন দেখার এই অভ্যেস গড়ে তুলতে আমরা ধীরে ধীরে নিজেদের প্রস্তুত করে তুলতে পারি সহজ কিছু কৌশলে। নিচে কিছু কৌশল উল্লেখ করা হল যা আমাদের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে এবং জীবনে সফল হতে সহায়ক ভূমিকা পালন করবে।

    আত্মবিশ্বাস গড়ে তোলা

    জীবনে বড় কিছু পেতে হলে আগে নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। প্রচেষ্টা ছাড়া কখনোই জীবনে সফলতা আসে না। আর এই প্রচেষ্টা করার মূল হল আত্মবিশ্বাস। আর একজন আত্মবিশ্বাসী মানুষ স্বপ্ন দেখতে কখনোই পিছপা হন না।

    ভয়ের মুখোমুখি হওয়া

    ব্যর্থ হবার যে ভয় মনের মাঝে রয়েছে সেই ভয় থেকে পালিয়ে না বেড়িয়ে সেটির মুখোমুখি হতে হবে। সব সময় মনে রাখতে হবে, বড় ইচ্ছে সব সময় বড় চ্যালেঞ্জও নিয়ে আসে। আমাদের এই চ্যালেঞ্জ গুলোকে ভয় নিয়ে নয়, বরং আনন্দের সাথে মোকাবেলা করতে হবে। আর তাহলেই ভয় নয়, বরং সামনে এগিয়ে যাবার স্বপ্ন মনের মাঝে বাসা বাঁধবে।

    কল্পনা শক্তিকে মেলে ধরা

    স্বপ্নকে কখনোই হবে কি হবে না, সত্যি বা মিথ্যে এসবের মাঝে বেঁধে রাখা উচিৎ নয়। মনে রাখতে হবে, আমরা যত বড় স্বপ্ন দেখতে পারবো, আমাদের কল্পনা শক্তি যত বেশী হবে, আমাদের সাফল্যের পরিধিও ততোটাই বিস্তৃত হবে।

    তাই, জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দের সাথে বাঁচার জন্য এবং ভবিষ্যৎ জীবনটাকে সেভাবে তৈরি করার জন্য স্বপ্ন দেখার কোন বিকল্প নেই। যখন আমাদের স্বপ্ন, পরিকল্পনা, এবং ইচ্ছা যখন মিলেমিশে একটি বড় স্থান করে নিতে পারবে আমাদের জীবনে তখন জীবনের লক্ষ্য অর্জন খুব বেশী কঠিন হবে না। কারণ সফলতার মূল সোপান হচ্ছে স্বপ্ন।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/click-here-happiness/202106/how-dream-bigger

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    গবেষণা মস্তিষ্ক মানসিক সমস্যা সন্তান সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি স্বপ্নে দেখি প্রতিদিনই ড্রাগ নিচ্ছি
    Next Article শিশুদের সেরেব্রাল পালসি বিষয়ক অনুষ্ঠান
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    আমার স্ত্রী আমাকে অতিরিক্ত সন্দেহ করে এটা কী কোনো মানসিক সমস্যা?

    September 27, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.