Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল
    ফিচার

    সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কৌশল

    Moner KhaborBy Moner KhaborMay 4, 2025No Comments3 Mins Read35 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আমরা সিদ্ধান্ত নিতে অনেক সময় সঠিক কাজটি বেছে নিতে পারিনা। ছবিঃ ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ফারজানা ফাতেমা (রুমী)
    মনোবিজ্ঞানী

    সাধারণত আমাদের সামনে যখন ২টি বিকল্প উপায় থাকে, আমরা কোনটা বেছে নেবো তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগি। ধরুন আপনার সামনে ২টি কাজের অফার আছে, আপনি কোনটি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। আবার অনেক ভেবে একটি নিলেন, অন্যটি ছেড়ে দিতে হলো বলে সারাক্ষণ ভাবতে লাগলেন যে ছেড়ে দেওয়া কাজটি করলেই বেশি ভালো হতো। এতে আপনি আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন অথবা মানসিক চাপে পড়ে যাচ্ছেন। শারীরিকভাবে ক্লান্ত অথবা অস্থির থাকছেন, নির্ঘুম রাত কাটানো, ক্ষুধামন্দা ভাব, ঘাম হওয়া, গলা শুকিয়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি, মাথা ব্যথা ইত্যাদি থেকে আপনার আচরণেও প্রভাব পড়ছে যেমন, রেগে যাওয়া, চিৎকার করা, ভাঙচুর করা ইত্যাদি। সবকিছু মিলে আপনি দৈনন্দিন জীবনে কাজগুলো আর ঠিকঠাক করতে পারছেন না, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, আবারো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবার অনুতপ্ত হচ্ছেন ইত্যাদি। শুধু যে দুটি উপায় থেকে একটি বেছে নিতে হবে বলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তা নয়, সামনে যেটাই আসছে, কি করবেন বুঝতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন।

    Magazine site ads

    যখনই আমরা আসলে কোন সমস্যায় পড়ি, খুব অস্থির হয়ে যাই, দ্রুত সমাধান খুঁজি। শুরুতেই আমরা ঠিক মেনে নিতে চাই না যে, এমনটা হতে পারে! তখন আমরা ডিনায়াল স্টেজে (Denial stage) থাকি, ফলে এক রকম চাপ অনুভব করি। তারপর নিজের অজান্তেই রেগে যাই, যাকে বলে অ্যাংগার স্টেজ (Anger stage)। সমাধানের জন্য পরিচিত-অপরিচিত মানুষের কাছে সাহায্য চাই। একই সাথে ভাবতে থাকি, যা করছি ঠিক করছি তো? নতুন কোন ভুল করছি না তো! একে বলে বারগেইন স্টেজ (Bargain stage), যেখানে আমরা নিজেরাই নিজের সাথে বারগেইন বা দরকষাকষি করি। আমরা কোনো সমস্যা হয়েছে শুনলেই চুলচেরা বিচার শুরু করে দেই। আসলে দোষটা কার তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু করি, যেন সমস্যা হওয়াটা খুব খারাপ ঘটনা, একটি অপরাধ! আমরা এরপর ডিপ্রেশন স্টেজে (Depression stage) চলে যাই। আমরা যখন সমস্যাকে গ্রহণ করে নেই, তখন সেটাকে বলে এক্সেপটেন্স স্টেজ (Acceptance stage)। আর এই স্টেজ থেকেই হয় সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের শুরু।

    মনের খবর ম্যগাজিনে

    তাহলে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে মানসিক শক্তি বৃদ্ধির কোনো কৌশল রয়েছে কিনা, জেনে নেই:

    ১। 5 Why? টেকনিক: কোনো কাজ করার আগে সেটা কেন করবেন, তা খাতা কলমে ৫টি কেনের উত্তর লিখুন।

    ২। সুবিধা এবং অসুবিধা: কাজটি করলে কি কি সুবিধা এবং অসুবিধা আছে, পয়েন্ট দিয়ে লিখুন। সুবিধা বেশি আর অসুবিধা কম হলে সেটি গ্রহণ করুন। কিন্তু সুবিধা বেশি আর অসুবিধা কম হলেও, অসুবিধাটি এমন যে তা নতুন সমস্যার জন্ম দিবে, তা বাতিল করুন।

    ৩। সহজভাবে নেয়া: মানুষের জীবনের সব সিদ্ধান্ত সঠিক হবে এমন নয়। সিদ্ধান্ত ভুল হলে, সেটাকে সহজভাবে নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করুন।

    ৪। তুলনা না করা: আমার চারপাশে সবাই ভালো আছে। গাড়ি, বাড়ি আছে আর আমার কিছু নেই, এসব ভেবে নিজেকে ব্যর্থ ভাবা থেকে দূরে থাকুন।

    ৫। নির্ভরতা কমানো: আমরা সাধারণত শিশুকাল থেকে বাবা-মা যা সিদ্ধান্ত নিয়ে দেয়, সেভাবেই চলি। নিজের উপর আস্থা রাখতে শিখি না। বড় হয়েও অন্যদের বুদ্ধি দিয়ে কাজ করি। অন্যের উপর নির্ভর হলে, নিজের জন্য কোনটা ভালো-মন্দ তা বোঝার ক্ষমতা আর তৈরি হয় না। তাই নির্ভরতা কমানোর চেষ্টা করুন।

    ৬। নিজের প্রশংসা: নিজের মানসিক শক্তি বোঝার চেষ্টা করুন। মনেমনে অথবা লিখে নিজের কাজের জন্য নিজের প্রশংসা করুন। নিজের উপর খুশি থাকুন, এতে নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে, যা আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে।

    ৭। রিস্ক নেয়া: কিছু সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, সেক্ষেত্রে পরবর্তী ধাপে কি করতে হবে, কার কার সাহায্য লাগতে পারে, উপায় নিয়ে ভাবুন এবং দূরদর্শী চিন্তা করে পরিকল্পনা করুন।

    পরিশেষে, সবার আগে ভাবতে শিখুন যে, আপনি সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠেছেন, এখন নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। কেননা আপনার নিজের সম্পর্কে বলা উক্তিই আপনার মস্তিষ্ক বিশ্বাস করে, সে অনুযায়ী কাজ করতে থাকে।

    এপোয়েন্টমেটের জন্য এখানে ক্লিক করুন-  Prof. Dr. Shalahuddin Qusar Biplob

    আরও দেখুন- 

    • খাদ্যমূল্য বজায় রেখে রান্না

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসাইকিয়াট্রি বিভাগের মে মাসের বৈকালিক আউটডোর সূচি
    Next Article অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া
    Moner Khabor

    Related Posts

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    November 3, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    November 3, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.