Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    মোবাইল গেম, টিভি সিরিয়াল, অনলাইন গেম ও অতিরিক্ত ডিজিটাল ব্যবহারের আসক্তি কীভাবে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং কীভাবে এই আসক্তি প্রতিরোধ করা যায়, তা জানুন।

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হচ্ছে।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সবসময় মনে একটা আতঙ্ক- মারা যাব
    প্রশ্ন-উত্তর

    সবসময় মনে একটা আতঙ্ক- মারা যাব

    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামBy প্রফেসর ডা. হেদায়েতুল ইসলামNovember 9, 2018No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন ভীতি আপনার সঙ্গীকেও প্রভাবিত করতে পারে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমি বিগত ৩ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন অনেকটাই ঔষধ নির্ভর হয়ে গেছি। ঔষধ বন্ধ করে দিলে রোগ আবার ফিরে আসে। সবসময় মনে একটা আতঙ্ক থাকে- এই বুঝি প্যানিক অ্যাটাক হবে, আমি মারা যাব, হার্ট অ্যাটাক হয়ে যাবে। সমাধান দেবেন আশা করি।
    -নাম প্রকাশে অনিচ্ছুক।
    পরার্মশ: প্রিয় প্রশ্নকারী, আপনি লিখেছেন গত তিন বছর ধরে ঔষধ খাচ্ছেন। ঔষধ খাওয়া ছেড়ে দিলেই আপনি উৎকণ্ঠা, আতঙ্ক এবং প্যানিক অ্যাটাকে ভুগছেন, মনে করেন মারা যাবেন। আপনি আপনার সম্পর্কে যতটুকু লিখেছেন তাতে বোঝা যাচ্ছে না- আপনার বয়স কত, পুরুষ না নারী, আপনি কী কাজ করেন, আপনার ব্যক্তিগত জীবনে, কর্মক্ষেত্রে অথবা সামাজিক জীবনে কোনো মানসিক চাপ আছে কিনা। আপনার সমস্যার সঠিক মূল্যায়নের জন্য এসব তথ্য জানা প্রয়োজন ছিল।
    ভালো হবে যদি আপনি কোনো ভালো সেন্টারে কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ অথবা জাতীয় মানসিক ইনস্টিটিউট-শ্যামলীতে যোগযোগ করে পরামর্শ নেয়ার ব্যবস্থা করেন। ইনডেপথ সাইকোথেরাপি করা সম্ভব হলে চেষ্টা করেন। সম্ভব না হলে কমপক্ষে রিলাকজেশান থেরাপি নেয়ার চেষ্টা করেন। আপনাকে মোটামুটিভাবে এটুকু পরামর্শ দেওয়া যায় যে, মানুষকে ব্যক্তিত্বের ধরন অনুযায়ী কয়েকভাবে ভাগ করা যেতে পারে, যেমন- কিছু মানুষ আছে যারা বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। যাদের আত্মবিশ্বাস বেশি এবং সমস্যার মোকাবেলা সহজে দৃঢ়তার সাথে করতে পারে। আবার কিছু মানুষ আছে যারা অন্তর্মুখী চরিত্রের অধিকারী। তারা সামাজিক মেলামেশায় ততটা দক্ষ না হলেও সৃজনশীল ও গবেষণামূলক কাজে অবদান রাখতে পারে। আবার কিছু কিছু লোক আছে যারা নিউরোটিক ব্যক্তিত্বের অধিকারী। যারা যে-কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা-দ্বন্দে ভোগে এবং মানসিক চাপের সম্মুখীন হলে নানাবিধ শারীরিক উপসর্গের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। আমি অনুমান করছি অনেক পরীক্ষা-নিরীক্ষার পরেও আপনার তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। ঔষধ ছাড়তে হলে এটা উপলব্ধি করতে হবে যে, আপনি শারীরিকভাবে যে সমস্যার সম্মুখীন হয়েছেন তা সাইকোলোজিকাল সমাধানের অর্থাৎ সাইকোথেরাপি অথবা রিলাকজেশান থেরাপির সাহায্য নিতে পারেন।
    এতে যদি সমাধান না হয় তা হলে এখনি মারা যাবেন এই দুশ্চিন্তার কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সীমিত পর্যায়ে প্রয়োজনীয় ঔষধ খেলে হয়তো ভালো থাকবেন। আশা করি এই পরামর্শ আপনাকে সাহায্য করবে। আপনার মঙ্গল কামনা করছি।

    আতঙ্ক চিকিৎসা মানসিক রোগ মারা যাব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলি
    Next Article সন্তানদের মতো স্বামীরাও নারীদেরকে মানসিক চাপে রাখে
    প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026

    নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

    November 4, 2026

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    November 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিনিয়োগটা জরুরি। স্বাস্থ্যখাত বা যেকোনো খাতে…

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    মোবাইল গেম, টিভি সিরিয়াল, অনলাইন গেম ও অতিরিক্ত ডিজিটাল ব্যবহারের আসক্তি কীভাবে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং কীভাবে এই আসক্তি প্রতিরোধ করা যায়, তা জানুন।

    অপরাধের পথে কিশোররা: দারিদ্র্যই কি বড় কারণ?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.