Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সফলতা পেতে মনস্তাত্ত্বিক মুক্তির গুরুত্ব অপরিসীম
    ফিচার

    সফলতা পেতে মনস্তাত্ত্বিক মুক্তির গুরুত্ব অপরিসীম

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 26, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সফলতা পেতে মনস্তাত্ত্বিক মুক্তির গুরুত্ব অপরিসীম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মনস্তাত্ত্বিকগণদের মতে, মনস্তাত্ত্বিক মুক্তি ব্যক্তির জীবনে দায়বদ্ধতা, অধিকার সম্পর্কে সচেতনতা এবং সুখের নিমিত্ত হিসেবে কাজ করে।

    মনস্তাত্ত্বিক মুক্তি বলতে (এখানে মনস্তাত্ত্বিক শব্দটি মন বা আত্মার সাথে সম্পর্কিত) নেতিবাচক মানসিকতা এবং আবেগ, (যা আমাদের শৈশব থেকে শুরু করে জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হয়), থেকে মুক্তি পাওয়াকে বোঝায়।

    ব্যক্তির অভিভাবক, সমকক্ষ ব্যক্তিবর্গ, জীবনে থাকা অন্যান্য প্রভাব বিস্তারকারী ব্যক্তি, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য এবং ক্ষতিকর পপুলার কালচার ইত্যাদি অবহেলা, অপব্যবহার, ভয় ভীতি, অপূর্ণ চাহিদা এবং ভুল দিক নির্দেশনার মাধ্যমে তার মনস্তাত্ত্বিক মুক্তি রোহিত করতে পারে।

    আমরা আমাদের মনস্তাত্ত্বিক স্বাধীনতা হারিয়ে ফেলি যখন আমরা এমন কিছু মূল্যবোধ (আমাকে ত্রুটিবিহীন হতে হবে), মনোভাব, (আমি কখনো ব্যর্থ হতে পারি না) এবং বিশ্বাস (আমি ভালোবাসা পাবার যোগ্য নই) গড়ে তুলি। যা আমাদের অসুখী করে তোলে, আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বাধা প্রদান করে, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে দূর করে দেয় এবং অন্যান্যদের সাথে অন্তরঙ্গ ও ভালোবাসা পূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

    মনস্তাত্ত্বিক মুক্তি খর্ব হলে আমরা অন্যদের ভালবাসতে, মূল্য দিতে ও সহমর্মী হতে ব্যর্থ হই এবং নিজেদের প্রতি ও অন্যদের প্রতি যথাযথ দায়িত্ব থেকে বিমুখ হয়ে পড়ি। একই সাথে, আমরা আমাদের নিজেদের মধ্যে থাকা শক্তিকে উপলব্ধি করতেও ব্যর্থ হই। তাই বলা যায়, মনস্তাত্ত্বিক মুক্তি হল আমাদের আত্মার মুক্তি যা আমাদের সত্যিকারের সুখী ও সফল আমিতে পরিণত করে।

    একজন ব্যক্তির মনস্তাত্ত্বিক মুক্তি পেশাদারী ও ব্যক্তিগত পরিপ্রেক্ষিত উভয় ভাবেই আসা প্রয়োজন। পেশাদারী পর্যায়ে সবার সাথে মিলেমিশে কাজ করা এবং তাদের সাথে সহমর্মী হয়ে ওঠা নিজের এবং একই সাথে তাদের মনস্তাত্ত্বিক মুক্তি ঘটাবে।

    আর ব্যক্তিগত পরিপ্রেক্ষিত থেকে অতীতের সব দুঃখজনক ও ভীতিকর অভিজ্ঞতার নেতিবাচক প্রভাব থেকে নিজের চিন্তা ভাবনা, মনোভাব, উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, আবেগ অনুভূতি এবং নিজেকে বিচার করাকে মুক্ত রাখতে হবে।

    এসবের মাধ্যমেই মনস্তাত্ত্বিক মুক্তি আসবে যা আপনাকে নতুন করে নিজেকে চেনাবে এবং অন্যদেরকেও আপনাকে চেনার সুযোগ করে দেবে। আপনার জীবনে পূর্ণতা আনবে, সামাঞ্জস্য বিরাজ করবে এবং সফলতা প্রদান করবে।

    আবার কিছু কিছু ক্ষেত্রে স্বাধীনতা পালনে কিছুটা সতর্কতা বা নিজের ইচ্ছা বা স্বাধীনতাকে কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার মাধ্যমেও জীবনে প্রাপ্তি ও সুখ আসে। যেমন- আপনি যখন বিভিন্ন সম্পর্কে আবদ্ধ থাকবেন (যেমন, কারও পিতা, মাতা, ভাই, বোন, কারও সন্তান কিংবা কারও বন্ধু হয়ে আচরণ করবেন) তখন পরিবার, বন্ধু মহল, সমাজ, দেশ এবং পৃথিবীর স্বার্থে কিছু ব্যক্তিগত ইচ্ছা বা স্বাধীনতাকে দমন করবেন।

    কারণ এক্ষেত্রে আপনি শুধু নিজের কাছেই দায়বদ্ধ নন বরং অন্য সবার কাছেও আপনি সমান ভাবে দায়বদ্ধ। আর আপনার এই দায়বদ্ধতাই তাদের মনস্তাত্ত্বিক মুক্তির কারণ হবে।

    এভাবে নিজের মন মানসিকতাকে স্বাধীনচেতা ও উন্মুক্ত করতে পারলে আপনি নিজের জীবনকে সুখ, সন্তুষ্টি, একাত্মতা এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নিজের ব্যক্তিত্বের যথাযথ মূল্যায়নে সমর্থ হবেন। দিন শেষে নিজেই নিজের অস্তিত্বকে বলতে পারবেন- আমি বাঁচার মতো বাঁচতে পেরেছি।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/the-power-prime/202108/3-essential-human-freedoms

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী পুরুষ মস্তিষ্ক মানসিক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসহযোগী হয়ে উঠুক জীবনসঙ্গী
    Next Article অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার: লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.