Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্যারেনটিং স্টাইলের সাথে রয়েছে সন্তানের আত্মহত্যার প্রচেষ্টার সম্পর্ক
    মানসিক স্বাস্থ্য

    প্যারেনটিং স্টাইলের সাথে রয়েছে সন্তানের আত্মহত্যার প্রচেষ্টার সম্পর্ক

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 23, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কৈশর, যৌবনে আত্মহত্যার চিন্তা আসা এবং আত্মহত্যার চেষ্টা করা খুবই বিপদের লক্ষণ হলেও এটা বিরল নয়। বিভিন্ন ফ্যাক্টর আত্মহত্যার পেছনে কাজ করে। প্যারেনটিং স্টাইলের সাথে সন্তানের আত্মহত্যার প্রচেষ্টার কোন সম্পর্ক আছে কিনা তা জানার জন্য বিজ্ঞানীরা নানা সময় নানা দেশে গবেষণা করে আসছেন।

    ২০০৭ সালে ক্যারোলিন ডোনাথ এবং তার সহকর্মীরা জামার্নীতে ৯ম শ্রেণীর ৪৪,৬১০ জন ছাত্রছাত্রীর উপর প্যারেনটিং স্টাইলের সাথে সন্তানের আত্মহত্যার কোন সম্পর্ক আছে কিনা তা নিয়ে গবেষণা করেন। গবেষণার ফলাফলে দেখা যায়, প্যারেনটিং স্টাইলের সাথে সন্তানের বিভিন্ন ধরনের বিপজ্জনক আচরণ সম্পর্কযুক্ত। যেমনঃ Authoritarian ও Parents Neglecting-Rejecting প্যারেনটিং এর সাথে সন্তানদের মাদকদ্রব্য গ্রহণ, নিম্ন আত্মবিশ্বাস ও নিম্ন সামাজিক অভিযোজন ক্ষমতার উচ্চ সহ-সম্পর্ক বিদ্যমান।

    গবেষণায় আরো দেখা যায় যেসব পিতামাতার সাথে সন্তানের উষ্ণ আবেগীয় সম্পর্ক কম এবং যেসব মায়েরা সন্তানদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন তাদের সন্তানদের আত্মহত্যার ঝুকি বেশি Authoritative Parent-দের সন্তানদের চেয়ে। অন্যদিকে Neglecting-Rejecting Parent-দের সন্তানদের চেয়ে Authoritative Parent-দের সন্তানদের আত্মবিশ্বাস ‍উচ্চ থাকে, আত্মনিয়ন্ত্রন বেশি থাকে এবং তারা বন্ধু-বান্ধব দ্বারা কম প্রভাবিত হয়, ফলে তারা কম মাদক সেবন করে এবং কম সহিংস আচরণ করে। এই গবেষণায় আরো দেখা যায় যে, সন্তানদের শারীরিক শাস্তি, গালাগাল করা ও আবেগীয় নির্যাতন তাদের আত্মহত্যার সাথে সরাসরি সম্পর্কযুক্ত।

    মার্টিন ও তার সহকর্মীরা ১৯৯৪ সালে অস্ট্রেলিয়াতে একই বিষয় নিয়ে একটি গবেষণা করেছিলেন। তাদের গবেষণার ফলাফলে তারা দেখেছিলেন যে, Authoritarian পিতামাতারা অর্থাৎ যেসব পিতামাতার তাদের সন্তানদের সাথে উচ্চ নিয়ন্ত্রন ও নিম্ন উষ্ণতার সম্পর্ক বিদ্যমান সেসব সন্তানদের আত্মহত্যার ঝুঁকি দ্বিগুণ এবং Self harm করার ঝুঁকি তিনগুণ বেশি Authoritative Parent-দের সন্তানদের চেয়ে।

    বায়ার এবং ডেভিন নামে দুজন গবেষক ২০১৩ সালে প্যারেনটিং স্টাইলের সাথে সন্তানদের পথভ্রষ্ট ও ঝুঁকিপূর্ণ আচরণ করার সম্পর্ক গবেষণা করতে গিয়ে দেখতে পান যে, পিতামাতার মধ্যে ঝগড়া-ঝাঁটি, মারামারি, কম আবেগীয় সম্পর্ক সন্তানদের আত্মহত্যামূলক বিভিন্ন আচরণের সাথে সম্পর্কযুক্ত, বিশেষ করে ছেলে সন্তানদের ক্ষেত্রে দেখা যায় পিতামাতার মধ্যে নিম্ন আবেগীয় সম্পর্ক, মারামারি, ঝগড়া বিবাদ তাদের আত্নহত্যার প্রচেষ্টার সাথে ঘনিষ্টভাবে সম্পর্কযুক্ত।

    ফ্লোরিজানো ও তার সহকর্মীরা চিলিতে ২০১১ সালে আত্নহত্যার প্রচেষ্টার সাথে প্যারেনটিং স্টাইলের সম্পর্ক নিয়ে গবেষণা করেন। গবেষণার ফলাফলে তারা প্যারেনটিং স্টাইলের সাথে শিশু-কিশোরদের আত্মহত্যার খুব সামান্য সম্পর্ক দেখতে পান। প্যারেনটিং স্টাইল ছাড়াও তারা আরও কিছু উপাদান খুঁজে পান যেগুলো আত্মহত্যার সাথে সম্পর্কযুক্ত, যেমনঃ বয়স, লিঙ্গ ইত্যাদি।

    বিভিন্ন গবেষণার থেকে আরো দেখা যায় শিশু-কিশোরদের আত্মহত্যার প্রচেষ্টার সাথে প্যারেনটিং স্টাইল গুরুত্বপূর্ণ ভাবে সম্পর্কযুক্ত। যেখানে Authoritative Parent-দের সন্তানেরা খুব সুন্দরভাবে, সুন্দর মানসিক স্বাস্থ্য নিয়ে বড় হচ্ছে বিপরীত দিকে Neglecting-Rejecting Parent-দের সন্তানদের আত্নহত্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

     

    https://youtu.be/XHGoBs7E25s

    ajker khobor ajker potrika prothom alo Suicide আজকের খবর আত্মহত্যা মনের খবর সুইসাইড সুইসাইড নিয়ে নিউজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবয়স্কদের উপর মাদকাসক্তির প্রভাব
    Next Article মানসিক অবসাদ দূরীকরণে অভ্যাস করুন ৩টি যোগব্যায়ামের
    মনের খবর ডেস্ক

    Related Posts

    ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

    September 22, 2026

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    September 15, 2026

    বিচারহীনতা মানুষের অপরাধ প্রবণতাকে উস্কে দেয়

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.