Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন
    ফিচার

    সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

    Moner KhaborBy Moner KhaborJune 16, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বর্তমান সমাজের উন্নতির পথে দ্রুত ধাবনের ফলে কর্মজীবী মানুষের সারাক্ষণ কাজে ব্যস্ত থাকা যেন হয়ে পড়েছে অতি স্বাভাবিক নিয়ম, হোক সেটা শারীরিক বা বুদ্ধিবৃত্তিক। আমরা সারাক্ষণই যেন দৌড়ে বেড়াচ্ছি কোনো এক অজানা টানে। এই যে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকা এর কিছু নেতিবাচক প্রভাবও আছে ব্যক্তির স্বাস্থ্যের মনোসামাজিক অংশে। কিন্তু কিছু সুস্থ বিনোদন এই নেতিবাচক প্রভাব থেকে বের হয়ে ব্যক্তির কর্ম ও ব্যক্তি জীবনের উৎপাদনশীলতা বাড়াতে পারে। আসুন জেনে নেই কিছু সাধারণ ঘটনা যা অহরহ ঘটে যাচ্ছে আমাদের চারপাশে। আমরা হয় খেয়াল করছি না বা করতে চাচ্ছি না।

    কেস ১: সুমন তার ইমোশন ধরে রাখতে না পেরে কেঁদেই ফেললেন তার সাইকোলজিস্টের সামনে। বলে চললেন, “কি না করেছি ওর জন্য আমি! সারাদির খেটে গেছি অমানবিক, বাসায় ফিরেছি এত রাতে! আবার সকালে ঘুম পুরা না হতেই দৌড়াতে হয়েছিল। ছুটির দিনেও বাড়তি কাজ করেছি, শুধুমাত্র সংসারের জন্য! আর মিনা এই কথা বলছে আজ?” চুপ করে থাকলো না মিনাও, “তোমার কাছে আমার কি চাওয়ার ছিল সেটা কি জানতে চেয়েছিলে কোনোদিন? আমি তো অত টাকা চাইনি! আমাকে কি তোমার কিছুটা সময় দেয়ার ছিল না একেবারেই? খুব দামি শাড়ির চেয়ে আমার ভালো লাগত যদি তুমি হাতে নিয়ে আসতে একটা ফুল! বিভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টাও করেছি সেটা, তুমি বুঝতে চেয়েছো কখনো?” তাদের ১০ বছরের সাজানো সংসারে তৃতীয় ব্যক্তির আগমনই তাদের সাইকোলজিস্টের কাছে আসার কারণ!

    কেস ২: মেয়েটা দিন দিন কেমন চুপচাপ হয়ে যাচ্ছে, সারাক্ষণ যেন নিজের মধ্যে গুটিয়ে থাকছে। কারও সাথে মিশতেই চাচ্ছে না, অথচ স্বাভাবিক হাসিখুশি থাকতো আগে। বাড়ন্ত বয়স তার, মাত্র ষোলতে পা দিল। নিরাপত্তার কথা চিন্তা করে বাবা তাকে বাইরে যেতে দিতে চায় না। নিজেও নিয়ে যাবার সময় পায় না একদমই। তার কথা হচ্ছে ঘরে বসে পড়াশোনা করবে টিভি দেখবে আর কিছুর দরকার কি? মেয়েটার ইচ্ছা ছিল গান শেখার, বন্ধুদের সাথে বা পরিবারের সাথে মাঝে মাঝে ঘুরতে যাওয়ার। তার বাবার সবেতেই আপত্তি। নিজের প্রতি স্বামীর এই ধরনের আচরণ আর অবহেলা মেনে নিয়েছিলেন মিসেস জহির। কিন্তু তাদের একমাত্র মেয়ের প্রতিও এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। বাধ্য হয়েই পরিচিত এক সাইকোলজিস্টের কাছে আসা।

    প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি মিনা নামের মেয়েটির চাহিদা ছিল তার হাজবেন্ডের কাছে কিছুটা সময়, অবশ্যই সেটা হতে হতো ‘কোয়ালিটি টাইম’। মনের চাহিদাটা আমরা প্রায় সময়ই বুঝার চেষ্টা করি না। অনেক সময় দামি কিছু নয় খুব সাধারণ কিছু জিনিস প্রিয় মানুষের কাছে আমরা আশা করি। অনেকের ধারণা বিনোদন মানেই হচ্ছে খুব দামি কিছু কিন্তু সেটা মোটেই ঠিক নয়। সুস্থ বিনোদন আমরা তখনই বলবো যেটা আমাদের সাধের মধ্যে এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য, আর এটি কখনো নেশাগ্রস্ত করে না। সুস্থ বিনোদনে পরিবারের সবাই মিলে অংশগ্রহণ করতে পারে।

    দ্বিতীয় কেসেও আমরা একই সমস্যা দেখতে পাচ্ছি মেয়েটির বাবা বিনোদন থেকে বঞ্চিত করছে তাকে। তার বয়স অনুযায়ী কিছু বিনোদন অবশ্যই দেয়া উচিত। সুস্থ বিনোদন ছাড়া আমাদের রিলাক্সেশন হয় না আর রিলাক্সেশন না হলে আমরা সঠিকভাবে কাজে মনোযোগও দিতে পারি না। তাছাড়া, সুস্থ বিনোদন আমাদের সামাজিক দক্ষতাও বাড়ায়, পারিবারিক বন্ধন দৃঢ় করে, মনকে প্রফুল্ল রাখে। এইজন্য সুস্থ বিনোদনের অবশ্যই প্রয়োজনীয়তা আছে।

    এমন হাজারো উদাহরণ ছড়িয়ে আছে আমাদের আশেপাশে। যখন আমরা সুস্থ বিনোদন দিতে পারছি না, তখন আমাদের প্রিয়জনেরা জড়িয়ে পড়ছে অস্বাস্থ্যকর কিছু অভ্যাসে-এমনকি নেশাগ্রস্ত হয়ে পড়তে পারে তারা। বিনোদন আমাদের মনকে করে প্রশান্ত। কোয়ালিটি টাইম অনেক বেশি হতে হবে এমন নয়। সঙ্গীকে যদি আমরা অল্প সময়ও দেই এবং সেটা যদি মানসম্মত হয় তাহলে মনে শান্তি থেকে যায় অনেক সময় ধরে, ভুল বুঝাবুঝি দূর হয়, দূরত্ব দূর হয়। অনেক সময় স্বামী বা স্ত্রী বুঝতে পারেন না তার পার্টনারের মধ্যে মানসিক চাহিদাটা রয়ে যাচ্ছে। খুব সামান্য আচরণগত পরিবর্তনেই এই চাহিদা কিন্তু মেটানো সম্ভব। সুমনের উদাহরণটিতে যেখানে দেখা যাচ্ছে মিনা তার কাছে শুধুমাত্র সামান্য কিছু সময় এবং সুস্থ বিনোদন চেয়েছিল।

    আসুন আমরা সবাই একটু সচেতন হই। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে কোয়ালিটি টাইম দিয়ে দিয়ে ভালো রাখার চেষ্টা করি। সমাজে আজকাল দেখা যাচ্ছে বিবাহবিচ্ছেদের মাত্রা অনেক বেড়ে গিয়েছে, ব্যক্তি পর্যায়ে সম্পর্কের অবনতি এর পিছনের কারণ। আমরা যেটা করতে পারি স্বামী-স্ত্রীর সম্পর্ক বা বাবা-মায়ের সম্পর্ককে ভালো রাখতে হলে যোগাযোগে বাড়াতে পারি। এই যোগাযোগ সবসময় সরাসরি হতে হবে এমন নয়। সময়ের অভাব থাকলে অনেকভাবেই যোগাযোগ করা যায় আজকাল। দিনে অল্প কিছুক্ষণের জন্য হলেও এসএমএস বা টেক্সট করা, ফোনে কথা বলা, খোঁজখবর রাখা, সপ্তাহে অন্তত ১ দিন কাছাকাছি কোথাও হলেও ঘুরতে যাওয়া, টুকটাক ছোটোখাটো উপহার হাতে নিয়ে বাসায় ফেরা, প্রয়োজন অনুযায়ী কাজে সাহায্য করা সম্পর্কে ভিন্ন মাত্রা দেয়। তাই পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য এবং সংসারে ঝামেলা কমাতে সুস্থ বিনোদনমূলক কাজ উৎসাহিত করা অবশ্যই জরুরি।

    • ডা. নাসিম জাহান
    • সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।

    দাম্পত্য সম্পর্ক পারিবারিক বন্ধন সুস্থ বিনোদন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিয়ের আগে জানতাম না আমার স্বামী একজন মানসিক রোগী
    Next Article বার্ধক্যে দীর্ঘমেয়াদি রোগ পরিবারের করণীয়
    Moner Khabor

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026

    স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.