Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর মানসিক নির্যাতন : প্রতিরোধ ও প্রতিকার
    মানসিক স্বাস্থ্য

    শিশুর মানসিক নির্যাতন : প্রতিরোধ ও প্রতিকার

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 26, 2021Updated:June 26, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুর মানসিক নির্যাতন : প্রতিরোধ ও প্রতিকার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশের প্রেক্ষাপটে বেশির ভাগ ক্ষেত্রে মানসিক নির্যাতনকে নির্যাতন হিসেবে গণ্য করা হয় না এবং এর গুরুতর নেতিবাচক প্রভাব সম্পর্কে ব্যক্তি বুঝতে পারেন না। ফলে মানসিক অবজ্ঞা ও মানসিক নির্যাতনকে চিকিৎসার আওতায় আনা হয় না খুব একটা। যদি না এটা শারীরিক অথবা যৌন নির্যাতনের সঙ্গে সংযুক্ত কোনো ঘটনা হয়ে থাকে।

    এছাড়া কখনো কোনো গুরুতর অভিযোজনের সমস্যা (অ্যাডজাস্টমেন্ট প্রবলেম), মনোসামাজিক সমস্যা, আবেগীয় সম্পৃক্ততার সমস্যা অথবা গুরুত্বপূর্ণ বিকাশজনিত কোনো সমস্যা (যেমন- পেশি সঞ্চালনজনিত সমস্যা, বুদ্ধিমত্তা এবং ভাষার দক্ষতায় কোনো সমস্যা) দেখা দিলে তখন হয়তো চিকিৎসার আওতায় আনা হয়ে থাকে।

    মানসিক রোগীদের চিকিৎসার পূর্বে সমস্যাগুলোর পরিপূর্ণ মূল্যায়ন করা খুবই জরুরি। কারণ মানসিক নির্যাতনের সমস্যা প্রতিকারের জন্য সঠিকভাবে চিকিৎসার পরিকল্পনা প্রয়োজন। এ ক্ষেত্রে মাল্টি সিস্টেমেটিক ইন্টারভেনশন প্যাকেজ প্রয়োজন। যেখানে বিভিন্ন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ (ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট ও সোশ্যাল ওয়ার্কার) একত্রে কাজ করতে পারে।

    মানসিক চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি থেরাপি, ইন্ডিভিজ্যুয়াল সাইকোথেরাপি এবং বিশেষ প্রয়োজনে ওষুধের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্যামিলি থেরাপি। বিশেষ করে মা-বাবা ও মানসিক নির্যাতনের শিকার হওয়া শিশুর সঙ্গে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও কাউন্সেলিং সাইকোলজিস্ট এ ধরনের সাইকোথেরাপি দিয়ে থাকেন।

    মানসিক চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলি থেরাপির মূল লক্ষ্য হচ্ছে মা-বাবা ও সন্তানের সঙ্গে নেতিবাচক পারস্পরিক সম্পর্কের চক্রকে প্রতিরোধ করা এবং ইতিবাচক সম্পর্কের বিকাশ ঘটানো। সন্তানের আচরণের সঙ্গে কীভাবে প্রতিক্রিয়া করবে, সে বিষয়ে পরিবারের প্রত্যেক সদস্যকে শেখানো।

    মানসিক চিকিৎসার ক্ষেত্রে শিশুর নিরাপত্তার ব্যবস্থা করা। পরিবারের মানসিক নির্যাতন থেকে রক্ষা করতে শিশুকে কিছুদিনের জন্য পরিবার থেকে দূরে সরিয়ে রাখা। ইতিবাচক প্রক্রিয়ায় সন্তান লালন-পালনের মা-বাবা বা পরিবারের লোকজনকে প্রশিক্ষণ দেওয়া এবং নেতিবাচক আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করা।

    মানসিক চিকিৎসার ক্ষেত্রে মা-বাবার ব্যক্তিগত মানসিক চাপ মোকাবিলা করতে সহযোগিতা করা এবং তাঁদের অন্যান্য মানসিক সমস্যার জন্য সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।

    মানসিক চিকিৎসার ক্ষেত্রে মা-বাবা ও শিশু উভয়কে অ্যাসারটিভ স্কিল ট্রেনিং দেওয়া এবং সঠিক প্রক্রিয়ায় আবেগের বহিঃপ্রকাশ করতে শেখানো।

    মানসিক অবজ্ঞার শিকারগ্রস্থ শিশুদের মধ্যে উন্নতি দেখা দেয়, যদি তাদের পরিবার থেকে সরিয়ে অন্য কোনো পরিবেশে নেওয়া হয় এবং সেখানে তাদের শারীরিক ও মানসিক চাহিদাগুলো পূরণ করা হয়।

    মানসিক চিকিৎসার ক্ষেত্রে শিশুর শারীরিক ও মানসিক অবস্থার প্রয়োজন অনুসারে সাইকিয়াট্রিস্টের সহযোগিতা নেওয়া। প্রয়োজনে আইনের সহযোগিতায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা (আইন ও সালিশ কেন্দ্র, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আশ্রয় কেন্দ্র ইত্যাদির সহযোগিতা নেওয়া যেতে পারে)।

    মানসিক চিকিৎসার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ সব সময়ই অধিক ফলপ্রসূ। সুতরাং প্রতিরোধের জন্য কিছু বিষয় পালন করা জরুরি পরিবারের প্রত্যেক সদস্যের জন্য, বিশেষ করে মা-বাবার।

    শিশু জন্মের পূর্বে মা-বাবাকে মানসিকভাবে প্রস্তুত হওয়া এবং শিশু লালন-পালনের জন্য পর্যাপ্ত জ্ঞান আহরণ করা। শিশুর বিকাশজনিত ধাপগুলো সম্পর্কে মা-বাবার জানা প্রয়োজন। বিকাশের বিভিন্ন পর্যায়ে শিশুর শারীরিক ও মানসিক চাহিদাগুলো সম্পর্কে জানতে হবে এবং প্রয়োজন অনুসারে চাহিদাগুলোর সঙ্গে সঠিকভাবে প্রতিক্রিয়া করা ও চাহিদাগুলো মেটানো।

    মানসিক চিকিৎসার ক্ষেত্রে শিশুদের প্রতি আবেগীয় অনুভূতি প্রকাশ করা। যেমন জড়িয়ে ধরা, মৌখিকভাবে ভালোবাসা প্রকাশ করা, তাদের প্রতি মনোযোগ দেওয়া, নিজের যতœ নিতে শেখানো, শিশুদের তাদের সঠিক অনুভূতিগুলো প্রকাশ করতে শেখানো।

    শিশুদের দৈনন্দিন ছোট ছোট কাজের সঙ্গে পরিচয় করানো এবং তাদের সঙ্গে নিয়ে কাজগুলো করা। মা-বাবা ছাড়াও মানসিক চিকিৎসার ক্ষেত্রে শিশুদের জন্য আরও সাপোর্ট সিস্টেম তৈরি করা। পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়দের সঙ্গে শিশুদের পারস্পরিক যোগাযোগ তৈরি করা, যেন প্রয়োজনে তাদের সঙ্গে আবেগীয় অনুভূতি শেয়ার করতে পারে।

    মানসিক নির্যাতন এবং অবজ্ঞাকে তুলনামূলকভাবে খুবই কম শনাক্ত করা হয় শারীরিক নির্যাতন এবং যৌন নির্যাতনের তুলনায়। এর কারণ হিসেবে বলা যায় মানসিক নির্যাতনকে নির্যাতন হিসেবে গণ্য না করা এবং শিশুর বিকাশের ধাপ ও চাহিদা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব।

    এছাড়া মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের মতো দৃশ্যমান নয় বলে গুরুত্বহীন হয়ে থাকে। অনিচ্ছাকৃত অবহেলা এবং ইচ্ছাকৃত মানসিক নির্যাতন উভয়ই মারাত্মক রকম নেতিবাচক প্রভাব ফেলে শিশুর বিকাশের প্রতিটি ক্ষেত্রে।

    সুতরাং, সন্তানকে সুস্থভাবে গড়ে তুলতে হলে ও তার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে চাইলে তাকে ব্যক্তি হিসেবে গুরুত্ব দিতে হবে এবং মানসিক নির্যাতন বন্ধ করে, শরীরের পাশাপাশি তার মনেরও যত্ন নিতে হবে।

    আসক্তি ওসিডি বিষণ্ণতা মস্তিষ্ক শিশু হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্ত ব্যক্তি কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে?
    Next Article যান্ত্রিক জীবনে মন সতেজ রাখার সহজ উপায়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    September 15, 2026

    আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

    August 18, 2026

    বউ-বাচ্চাকে কাছে না পাওয়া ও আর্থিক কারণে হতাশার মধ্যে আছি

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.