Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাকালে শিশুর অযাচিত আচরণ মোকাবিলায় অভিভাবকদের করণীয়
    ফিচার

    করোনাকালে শিশুর অযাচিত আচরণ মোকাবিলায় অভিভাবকদের করণীয়

    ডা. ফাতেমা জোহরা জ্যোতিBy ডা. ফাতেমা জোহরা জ্যোতিMay 25, 2021Updated:May 25, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাকালে শিশুর অযাচিত আচরণ মোকাবিলায় অভিভাবকদের করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পাশের বাসায় অনেক্ষণ ধরে সায়েমা সায়েমা বলে চিৎকার করছে এক মধ্য বয়সী লোক। আন্দাজ করে বুঝলাম মেয়েটি রাগ করে দরজা লাগিয়ে রেখেছে। বাবা তার মেয়ের দরজা খোলানোর জন্যে অনেক্ষণ দাঁড়িয়ে নাম ধরে ডেকেই যাচ্ছে।

    আমার ভিতরে ভয় লাগছিল মেয়েটি নিজের কোনো ক্ষতি করে বসলো কিনা! কেননা, ঘন্টা খানেক হয়ে গেছে কোনো সাড়া শব্দ নেই। ইদানীং কিশোর কিশোরীর অতিরিক্ত রাগ, জেদের সাথে সাথে, রাগ করে দরজা লাগিয়ে রাখা,না খেয়ে থাকা, নিজেকে আঘাত করার প্রবণতা অনেক বেড়ে গেছে।

    অনেক্ষণ পর ভিতর থেকে আওয়াজ এলো, খুব নিচু স্বরে, ” আমাকে একা থাকতে দেন”। কিন্তু বাবা ডেকেই যাচ্ছে। তার ভিতরেও হয়তো কোথাও কোনো আশংকা লুকিয়ে আছে।

    এমন এডোলুসেন্ট, মানে কিশোর কিশোরী বয়সে ভিন্ন ধরনের আচরণ, হঠাৎ রেগে যাওয়া, দ্বিমত পোষণ করা, কথা না শোনার প্রবণতা, সাথে আরো অনেক অযাচিত আচরণ আমরা প্রায়ই লক্ষ করে থাকি।

    করোনাকালে এই সমস্যা গুলো বেড়ে গিয়েছে অনেক গুন।এর পিছনে বড় একটি কারণ হলো, পরিপূর্ণ নিয়মের অভাব। সোজা ভাষায় বললে বলা চলে, অবসর সময় অনেক বেশি এবং সে তুলনায় কাজের পরিমান কম হওয়ায়, অনেকটা সময় ধরে কর্মহীন থাকার বিরুপ প্রভাব এর বহিঃপ্রকাশ এটা!

    ঘুমের সময় পালটে গিয়েছে, খাওয়ার সময় ও অনিয়ম, ডিজিটাল স্ক্রিনে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয়, মাত্রাতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণ করা এবং অনিশ্চিত একটি জীবন যাপন, শুধু শিশু কিশোর নয় বড়দের মনেও বিরুপ প্রভাব ফেলছে।

    এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এর থেকে বের হবো? কি আচরণ করলে শিশু কিশোরদের এই অযাচিত ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে?

    প্রথমত, উত্তর হলো, শিশু কিশোরের ব্যবহার,তাদের স্বাধীন ইচ্ছা, আবেগ নিয়ন্ত্রণের আমি পক্ষপাতী নই। কারন আপনি একজনের জীবনের বেশ খানিকটা অংশ নিজে নিয়ন্ত্রণ করে, শেষমেষ আশা করবেন যে তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে সম্পূর্ণ সঠিকভাবে নিবে, এটা কখনোই সম্ভব নয়! আপনি আপনার সন্তানের নিয়ন্ত্রক নন বরং সহায়ক হিসেবে কাজ করবেন। আপনার সন্তানের আবেগ, ইচ্ছা, অনুভূতিকে গুরুত্ব দিন। সিদ্ধান্ত আপনার সন্তানকে নিতে দিন, আপনি সিদ্ধান্ত নিতে সহায়তা করুন। সেই সিদ্ধান্তের ভালো খারাপ দিক তাকে নিয়ে বিশ্লেষণ করুন।

    পরবর্তী আরেকটি যে ব্যাপার নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে, তা হলো একটি স্বাভাবিক নিয়মে সন্তানকে নিয়ে আসা। তার জন্যে আপনাকে নিজেকে সঠিক নিয়মে আসতে হবে। মনে রাখবেন, আপনার সন্তান আপনাকে ফলো করে। আপনি যদি অফিস বন্ধ বলে দেরীতে ঘুম থেকে উঠেন, তাহলে আপনার সন্তান ঠিক টাইমে ঘুম থেকে উঠবে এটা আশা করা অযৌক্তিক! আপনি প্রথমে আপনার নিজের দৈনন্দিন নিয়ম ঠিক করুন, এরপর আপনার সন্তানের দৈনন্দিন নিয়ম ঠিক করা নিয়ে কাজ করুন। তাহলেই আপনি সফল হবেন। এবং এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন দৈনন্দিন নিয়ম বলতে আমি শুধু পড়ালেখার কথা বুঝাইনি। এখানে আপনার সন্তানের প্রতিটি কাজ,সেটা নাস্তা খাওয়া থেকে শুরু করে খেলার সময়, গোসলের সময়, টিভি দেখার সময়ও অন্তর্ভুক্ত থাকবে।

    অনেক বাবা-মা বলেন সন্তানকে ডিজিটাল স্ক্রিন কখনোই ব্যাবহার করতে দিতে চান না। এগুলো আসক্তি করে তাই। আমার মতামত হলো আমি যদি সন্তানকে আধুনিক বিশ্বের সাথে পরিচয় না করাই তাহলে সে সভ্যতার সাথে তাল মিলিয়ে আগাবে কিভাবে? আপনি অবশ্যই ডিজিটাল ডিভাইস সন্তানকে দিতে পারেন। তবে এখানে সময় নির্ধারণ করে দিতে হবে। এবং এটাও রুটিনে যুক্ত থাকতে হবে যে সে কতটা সময় ডিজিটাল স্ক্রিন ব্যাবহার করবে।

    সন্তানের ক্ষুদ্র ক্ষুদ্র সাফল্যকে উৎসাহ দিন। তার অযাচিত ব্যাবহার কে ডিসকারেজ করুন। তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করুন। কর্তৃত্বপূর্ণ আচরণ আপনার সাথে আপনার সন্তানের দুরত্বের তৈরি করবে। কোনো ভুল করে বসলে অভয় দিন, তাকে সমাধানের রাস্তা দেখিয়ে দিন। এমন সম্পর্ক সন্তানের সাথে না থাকাই ভাল যেখানে আপনার সন্তান তার ভুলের কথা আপনার কাছে বলতে ভয় পায়। কেননা এমনটি হলে ভুলের পরিমান বাড়তেই থাকবে এবং সঠিক সমাধানের পথ সে পাবে না।

    আমরা যদি স্বাভাবিক নিয়মে আমাদের সন্তানকে ফিরিয়ে আনতে পারি তাহলেই তাদের অযাচিত আচরণ অনেকটাই কমে আসবে। এবং আপনার সন্তান একটি কোয়ালিটিফুল জীবন যাপন করতে পারবে। এরপরও যদি কারো মাঝে অযাচিত আচরণ, অতিরিক্ত রাগ, জেদ দেখা যায় তাহলে অবশ্যই একজন মনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া প্রয়োজন বলে আমি মনে করি।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুর মানসিক উন্নয়ন সাধনে সহজ কিছু পদক্ষেপ
    Next Article সাফল্য নিয়ে দুশ্চিন্তা সফলতার পথে বড় বাঁধা
    ডা. ফাতেমা জোহরা জ্যোতি

    সহকারী সার্জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কভিড ১৯ ডেডিকেটেড হাসপাতাল। রেসিডেন্ট, ফেইজ বি, চাইল্ড এন্ড এডলুসেন্ট সাইকিয়াট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.