Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 23
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের মায়োপিয়া রোগ কমাতে আকুপ্রেশার
    মানসিক স্বাস্থ্য

    শিশুদের মায়োপিয়া রোগ কমাতে আকুপ্রেশার

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 21, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুদের মায়োপিয়া রোগ কমাতে আকুপ্রেশার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা মহামারীর সময়ে ঘরে বসেই সময় কাটছে অধিকাংশ শিশুদের। ঘরের মধ্যে প্রতিটি শিশুর বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গী হচ্ছে বিভিন্ন ডিভাইস। যেমন- টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল। সবার চোখ থাকছে স্ক্রিনে।

    বিশেষ করে শিশুদের আরও বেশি সময় কাটছে এই ডিভাইসের মধ্যে। এর কারণে চোখে চাপ পড়ছে। ফলে দৃষ্টিশক্তির ওপর মারাত্মক আঘাত হানছে। দৃষ্টিশক্তির কমবেশি সমস্যা ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। এই অবস্থায় করণীয় কী? দৃষ্টিশক্তি ঠিক রাখার কিছু প্রাকৃতিক কৌশল আছে, তার মধ্যে আকুপ্রেশার অত্যন্ত কার্যকর।

    দেড় বছর ধরে শিশুসহ অনেকেই বাড়িতে বসে আছে। সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছে। দূরের জিনিস দেখেনি। ফলে তাদের দূরের দৃষ্টিশক্তি ঠিকমতো তৈরিই হচ্ছে না। দৃষ্টিশক্তি এক দিনে তৈরি হয় না। আট বছর পর্যন্ত শিশুদের চোখের গঠনগত পরিবর্তন হতে থাকে। ফলে এই বয়সের শিশুরা দূরের জিনিস না দেখতে দেখতে, দূরের দৃষ্টিশক্তিই হারিয়ে ফেলছে। বড় হওয়ার পরও তাদের এই সমস্যা কাটবে না।

    ছয় থেকে আট বছরের মধ্যে আইবল যদি খুব বড় হয়ে যায়, তাহলে দূরে দেখার ক্ষমতা একেবারে কমে যায়। কাছের জিনিস দেখলে ও খুব ফোকাস করে কোনো কিছু দেখলে আইবল বড় হয়। করোনাকালে ঠিক সেটাই ঘটেছে শিশুদের চোখে। এর থেকে রেটিনার সমস্যা হতে পারে। এমনকি বেশি বয়সে অন্ধত্বও হতে পারে।

    সমীক্ষা বলছে, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কেবল কাছের জিনিস দেখতে পাওয়ার সমস্যায় ভুগবে। চোখের এই রোগকে মায়োপিয়া বলে। গত এক দশকে উন্নত দেশে এই সমস্যায় ভোগা রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। কোভিডের সময়ে মায়োপিয়ার মতো সমস্যা কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষ করে ছোটদের চোখে এই সমস্যা সবচেয়ে প্রকট। চিকিৎসকেরা এর নাম দিয়েছেন কোয়ারেন্টিন মায়োপিয়া।

    চীনে ১ লাখ ২০ হাজার শিশুকে পরীক্ষা করা হয়েছে। স্কুলপড়ুয়া এই শিশুদের চোখ পরীক্ষা করে দেখা গেছে, ছয় থেকে আট বছরের শিশুদের মধ্যে মায়োপিয়া হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। ২০১৯ এর তুলনায় ২০২০ সালে এই বয়সের শিশুদের চোখে মায়োপিয়া বৃদ্ধি পেয়েছে তিন গুণ।

    পড়াশোনার সঙ্গে মায়োপিয়ার সরাসরি যোগ আছে। যাঁরা বেশি পড়াশোনা করেছেন, তাঁদের মায়োপিয়ার প্রবণতাও বেশি। মায়োপিয়ার হাত থেকে বাঁচার উপায় হলো, যেকোনো কাজ করার সময় মাঝে মধ্যেই একটু দূরের দিকে তাকানো। এটা অভ্যাস করে ফেলতে হবে।

    খুব মন দিয়ে মোবাইল বা ট্যাবলেটে কাজ করার সময়ও মাঝে মধ্যেই দূরের দিকে তাকাতে হবে। সূর্যের আলোও খুব জরুরি। দিনের কিছুটা সময় বাইরে কাটাতেই হবে। সূর্যের আলো আইবলের বৃদ্ধিতে সহায়তা করে। অন্ধকারে মায়োপিয়া বাড়ে। আলো থাকলে মায়োপিয়ার সমস্যা অনেক কমে যায়। এমন অবস্থায় আকুপ্রেশার করা জরুরি।

    যেভাবে করবেন আকুপ্রেশার

    চোখের চারদিকে আকুপ্রেশার করলে দূর ও কাছের উভয় দৃষ্টিশক্তিই ঠিক থাকবে। বাচ্চাদের বেলায় নিজে নিজে না করতে পারলেও বাবা–মাকে বাচ্চার চোখের আকুপ্রেশার করে দিতে হবে। চোখের আকুপ্রেশার শুরুর প্রথমে চোখের চারপাশে যেখানটায় হাড় থাকে, ঠিক হাড়ের চারপাশে আস্তে আস্তে করে বুড়ো আঙুল দিয়ে ম্যাসাজ করতে হবে। প্রথমে দুই মিনিট ঘড়ির কাঁটার মতো, পরে দুই মিনিট ঘড়ির কাঁটার বিপরীতমুখী। চোখের অপটিক নার্ভের সঙ্গে ব্রেনের সম্পর্ক থাকায় এখানে আকুপ্রেশার করতে হবে।

    তারপর আমাদের ব্রেনের পয়েন্টে ১০০ বার করে দুই হাতের বুড়ো আঙুলে আকুপ্রেশার করতে হবে। চাপ এমনভাবে হবে, যাতে খুব জোরেও না আবার খুব আস্তেও না। ধীরে ধীরে দুইবার দুই হাতে আকুপ্রেশার করুন।

    স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে শুধু মায়োপিয়ার সমস্যাই হয় না, এর ফলে শিশুদের চোখের জল শুকিয়ে যেতে থাকে, যাকে ড্রাই আই বলা হয়। চোখকে ক্লান্ত করে দেয় স্ক্রিন। স্মার্টফোনের নীল আলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। এর জন্য এই আকুপ্রেশার করলে আরাম দেবে।

    সাইনাসের সমস্যা থাকলে প্রতিটি আঙুলের মাথায় আকুপ্রেশার করতে হবে। এতে সাইনাসও কমবে, দৃষ্টিশক্তি ঠিক রাখতেও কাজ করবে। সাইনাসজনিত সমস্যা থাকলে প্রতিটি আঙুলেই কমপক্ষে ৫০ বার করে চাপ দিতে হবে। এতে সাইনাসও ভালো হবে। দৃষ্টিশক্তির জন্যও উপকার হবে।

    নীল আলো ঘুমের ব্যাঘাত ঘটায়, অবশ্য বহু স্মার্টফোনই ব্লু লাইট রিডাকশনের ব্যবস্থা থাকে। নাইট মোড থাকে। তা সত্ত্বেও ঘুমের অন্তত দুই ঘণ্টা আগে ফোন বন্ধ করে দেওয়া উচিত। কোনো স্ক্রিনের দিকে না তাকানোই ভালো।

    চোখ ভালো রাখার খাবার গ্রহণ করা উচিত। এ জন্য কাঁচা সবজির সালাদ নিয়মিত খাওয়া উচিত। বিশেষ করে গাজর, বিট, টমেটো, ক্যাপসিকাম, শসা ও মিষ্টিকুমড়া সঙ্গে সবুজ পাতা, যেমন পালং, কলমি, বেথো অনেক উপকারী।

    শিশুদের হাতে ইলেকট্রনিক ডিভাইস দেওয়া বন্ধ করা উচিত। বিশেষ করে তিন বছর বয়স পর্যন্ত যেকোনো স্ক্রিন শিশুদের চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকর। চার থেকে ছয় বছরের শিশুদের দিনে ৩০ মিনিটের বেশি স্ক্রিনের দিকে তাকানো ঠিক নয়। করোনাকালে সেই হিসাব সম্পূর্ণ বদলে গেছে।

    অনলাইনে ক্লাস করতে গিয়ে শিশুদের ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এর থেকে নিস্তার পাওয়ার একটাই সুযোগ। সুযোগ পেলেই বাইরে যাওয়া। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দূরের দিকে তাকানো। আর নিয়মিত আকুপ্রেশার করা।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী পরিবার পুরুষ শিশু সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিষণ্ণতায় ভুগছে দেশের ৬১ শতাংশ শিক্ষার্থী
    Next Article “অধিক বয়স” এর পর করোনায় মৃত্যুর দ্বিতীয় ঝুঁকি হচ্ছে সিজোফ্রেনিয়া
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.