Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 23
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিষণ্ণতায় ভুগছে দেশের ৬১ শতাংশ শিক্ষার্থী
    কার্যক্রম

    শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিষণ্ণতায় ভুগছে দেশের ৬১ শতাংশ শিক্ষার্থী

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 21, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিষণ্ণতায় ভুগছে দেশের ৬১ শতাংশ শিক্ষার্থী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঘরবন্দি রয়েছে প্রায় দুই বছর যাবত। স্কুলের মাঠে নেই তাদের ছোটাছুটি-খেলাধুলা, বন্ধুদের সান্নিধ্যও মিলছে না।

    ফলে শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তাদের মনের কথাও হয়তো পরিবারে শেয়ার করতে পারছে না। ক্লাসে অটো পাশ হয়ে যাচ্ছে, সেটাও হয়তো তাদের প্রত্যাশা ছিল না। তাছাড়া করোনাকালে অনেক অভিভাবকের চাকরি চলে গেছে, আর্থিক সংকট তৈরি হয়েছে। চারপাশে আত্মীয়-পরিজনের প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ। সবকিছু মিলিয়ে অনেকের মধ্যে হতাশা ও বিষণ্ণতা বেড়েছে।

    করোনাকালে দেশের মোট শিক্ষার্থীদের ৬১ দশমিক ২ শতাংশ তরুণ-তরুণী বিষণ্ণতায় ভুগছে। ৩৪ দশমিক ৯ শতাংশের মানসিক চাপ অনেক বেড়েছে। আর ২১ দশমিক ৩ শতাংশ তরুণের ভাবনায় আত্মহত্যার চিন্তা এসেছে। এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান আঁচল ফাউন্ডেশনের গবেষণায়।

    করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা শিক্ষার্থীদের মানসিক অস্থিরতার অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনাকালে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।

    গবেষণায় দেখা গেছে, ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ১৪ হাজার ৪৩৬ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। আঁচল ফাউন্ডেশনের দাবি, করোনাকালে আত্মহত্যার প্রবণতা ৪৪ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

    মোট আত্মহত্যার মধ্যে ৫৭ শতাংশ নারী এবং ৪৩ শতাংশ পুরুষ। তিনটি জাতীয়, ১৯টি স্থানীয় পত্রিকা, হাসপাতাল ও থানা থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুয়ায়ী, ২০১৯ সালে সারা দেশে আত্মহত্যা করেছিল ১০ হাজারের বেশি মানুষ।

    লেখাপড়া ঠিকমতো না করায় বাবা-মায়ের বকাঝকার কারণে গত ২৯ মে রাজধানীর তেজগাঁওয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার (১৭) অভিমান করে আত্মহত্যা করে। গত ৭ জুন রাজধানীর কামরাঙ্গীরচরে দেরিতে ঘুম থেকে ওঠায় পুষ্প আক্তার মনিকে (১৫) বকাঝকা করেন মা। অভিমানে ঐ দিনই আত্মহত্যা করে দশম শ্রেণির এই ছাত্রী।

    দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ১৬ বছর বয়সি মুরছালিন মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে। গত ১ জুন মা তাকে মোবাইলে খেলতে নিষেধ করলে এবং একপর্যায়ে মোবাইল ফোনটি কেড়ে নিলে অভিমানে ৪ জুন মুরছালিন আত্মহত্যা করে। সে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার সরকারি সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

    এর পাঁচ দিন আগে একই ধরনের ঘটনায় অভিমান করে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে মারা যায় উল্লাপাড়া উপজেলার অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ রাফি। গত ৩১ মে স্মার্টফোন নিয়ে মা-বোনের সঙ্গে দ্বন্দ্বের কারণে হতাশায় ভুগে আত্মহত্যা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী ফারহানুজ্জামান রাকিন।

    এ প্রসঙ্গে অভিভাবক আশরাফুল ইসলাম (ছদ্মনাম) বলেন, আমার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে কোনো কিছু নিয়ে একটু চড়া স্বরে কথা বললেই কেঁদে অভিমান করে ভাত খায় না, সময়মতো গোসল করে না। সে কথা কথায় আত্মহত্যার হুমকি দেয়।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম বলেন, পিতামাতাকে শিশুদের মানসিকভাবে সহযোগিতা দিতে হবে। আর মানসিক বিষয়টিকে গুরুত্ব দেওয়া শিখতে হবে। যদি কোনো অভিভাবক দেখেন তাদের সন্তানের আচরণ হঠাৎ অস্বাভাবিক মনে হচ্ছে, তখন তাদের মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিতে হবে। এছাড়া এই সময়ে অভিভাবকদের অন্যতম দায়িত্ব স্কুল-কলেজে পড়ুয়া সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া।

    আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানসের রোজ বলেন, মানসিক স্বাস্থ্যের ওপর আরো গুরুত্ব দিতে হবে। তরুণ প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে যে হারে আত্মহত্যা বাড়ছে, সে হারে সচেতনতা কার্যক্রম নেই।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    আত্মহত্যা আসক্তি করোনা সন্তান হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুরা কি আবেগ বা মনের অনুভূতি দেখাতে পারে?
    Next Article শিশুদের মায়োপিয়া রোগ কমাতে আকুপ্রেশার
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.