Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌন মিলনে অনীহা, মুক্তিতে কাউন্সেলিং
    মানসিক স্বাস্থ্য

    যৌন মিলনে অনীহা, মুক্তিতে কাউন্সেলিং

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 9, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন মিলনে অনীহা, মুক্তিতে কাউন্সেলিং
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বৈবাহিক জীবনে যৌন মিলনে অনীহা থেকে মুক্তি পেতে সবচেয়ে বড় ওষুধ হচ্ছে কাউন্সেলিং। অর্থাৎ একজন আপনাকে সঠিক উপদেশ দিবেন এবং আপনাকে সততার সাথে মন খুলে তার উপদেশ গ্রহণ করতে হবে। পাঠক যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আসুন কাউন্সেলিং বিষয়ে আলোচনা করা যাক।

    যৌন মিলনে অনীহা থেকে মুক্তিতে কাউন্সেলিং

    মেয়েদের জন্যে যৌন মিলনে ভালোবাসা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কখনোই এমন ব্যক্তিকে বিয়ে করবেন না যাকে দেখে আপনার মনে ভালোবাসা বা শ্রদ্ধাবোধের সৃষ্টি হয় না। প্রেম করেই বিয়ে করতে হবে তা না। কিন্তু অজানা অচেনা মানুষকেও বিয়ে করা ঠিক নয়। বাবা-মাকে বুঝিয়ে বলুন তাদের পছন্দ করা পাত্রকে আপনি একটু বুঝে নিতে চান।

    কর্মজীবী মহিলারা এমনকি গৃহিণীরাও কাজে কত ব্যস্ত থাকেন তা স্বামীরা বুঝতে চান না। কিন্তু স্বামীর যৌন আগ্রহে তখন অসহায় বোধ হয়। অনেক সময় বুঝিয়ে বলা যায়। কিন্তু রোজ রোজ এমন করলে স্বামীরাও আগ্রহ হারিয়ে ফেলেন। আপনি নিজেকে ফ্রেশ করতে, ক্লান্তি দূর করতে গোসল করতে পারেন। হাত মুখ ধুয়ে বা ওজু করে নিলেও ক্লান্তিবোধ কম হয়। সুন্দর সুগন্ধিও আপনার ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে।

    একটি মানুষের সাথে দীর্ঘ দিন থাকলে একঘেয়ে লাগতেই পারে। কিন্তু যদি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা থাকে তবে কোন বাঁধাই বাঁধা নয়। আপনি একই পরিবেশে যৌন মিলন না করে বিভিন্ন পরিবেশ সৃষ্টি করতে পারেন।

    এতে লজ্জা বা হাসির কিছু নেই। দূরে কোথাও ঘুরতে যাওয়া বা শোবার ঘরের গেটআপ চেঞ্জ করতে পারেন। যেমন- ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিতে পারেন। বিভিন্ন ধরনের নাইটি, সুন্দর পোশাক আপনাকে আকর্ষণীয় করবে। আপনিও তখন যৌন মিলনে আগ্রহ বোধ করবেন।

    মন ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কারো কাছে কিছু আশা না করা। কারণ তা বেশির ভাগ সময়ই পূরণ হয় না। কিছু মানুষ আছেন যারা কখনো আপনাকে নিরাশ করবেন না। যেমন- বাবা, মা, ভাই, বোন তাদের কাছে রাখুন। দেখবেন মনের ভাষাও বদলে যাবে।

    যৌন মিলনে কষ্ট একটি কমন সমস্যা। গাইনিকলজিস্টের সাথে দেখা করে আপনার কোন শারীরিক ত্রুটি আছে নাকি পরীক্ষা করে নিন। আর লুব্রিকেশনের অভাব নিয়ে যাদের সমস্যা তারা আমার পুরাতন একটি আর্টিকেল পড়ে নিতে পারেন (সাজগোজের)।

    তীব্র ঘৃণা বোধ তা যার উপরেই হোক, এমন সময় যৌন মিলনের চেষ্টা করাও ঠিক নয়। সঠিক সময়ের জন্যে স্বামীকে এ ব্যাপারে অপেক্ষা করতে হবে। চেষ্টা করবেন রাগ ক্ষোভ কম রাখতে। শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদের সাথে বুদ্ধিমত্তার সাথে সহজ সম্পর্ক রাখতে চেষ্টা করুন যেহেতু সংসারটা আপনারই।

    যৌন মিলনে আনন্দ না পাওয়ার পেছনে উপরোক্ত কারনগুলো দায়ী। আর যদি মনে করেন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন এবং অন্য কোন সমস্যা নেই, তবে একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে আপনার কোন ডিজঅর্ডার আছে নাকি বুঝে নিন। আরেকটা কারণ হতে পারে আপনার স্বামীর কো-অপারেটের অভাব বা তিনিই আপনাকে তৃপ্ত করতে পারছেন না। তবে দেরি না করে তাকেও ডাক্তার দেখান।

    স্বামীর যদি যৌন মিলনে চাহিদা কম থাকে স্ত্রীরও এক সময় অনীহা তৈরি হবে এটাই স্বাভাবিক। সকল কর্ম ব্যস্ততা থেকে সময় বের করতে বলুন। আপনার সাথে সুখ দুঃখের আলোচনা করতে বলুন। সপ্তাহে এক দিন অন্তত বাইরে নিয়ে যেতে বলুন। ঘর টিপ টপ ভাবে গুছিয়ে রাখুন, যাতে তারও ঘরে ফিরে শান্তি লাগে। ফুলদানিতে ফুল, এয়ার ফ্রেশনার ব্যবহার করতে পারেন। নিজেও পরিপাটি থাকুন, যাতে আপনাকে দেখলেও স্বামীর রোমান্স করতে আগ্রহবোধ হয়।

    যৌন মিলন স্বামী স্ত্রীর সম্পর্কের এমন একটি ধাপ যা শুধু দুটি শরীর নয়, মনকেও যুক্ত করে। এটি খুবই স্বাভাবিক; সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ব্যবস্থা যা বংশ বৃদ্ধির জন্যে অত্যাবশ্যক। অহেতুক ভয় ও আতংক আপনাদের মধ্যে শুধু দূরত্বেরই সৃষ্টি করবে।

    যৌন মিলনে একটিভ ভূমিকা পুরুষেরই। আপনি শুধু কো-অপারেট করবেন। আপনার স্বামীকে যদি বোঝাতে চান যে আপনি তাকে কতটা ভালোবাসেন। এই সামান্য কষ্টটা আপনাকে হাসিমুখেই মেনে নিতে হবে। বিশেষ প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

    শেষ করার আগে একটি কথা বলে নেই। আপনি যদি চান আপনার প্রিয় পুরুষটি আপনার প্রতি ভালোবাসায় আর্দ্র থাকুক তবে সব জটিলতাই কাটিয়ে উঠতে পারবেন । আন্তরিকতা, বিশ্বাস, শ্রদ্ধার এই সুন্দর সম্পর্কে সুখী থাকুন এবং ভালো থাকুন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    নারী পুরুষ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅটোফ্যাজিয়া রোগীরা নিজেকে খেতেও দ্বিধাবোধ করে না
    Next Article স্বাধীনতার অপব্যবহার জীবনের শৃঙ্খলা বিনষ্ট করে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.