Close Menu
    What's Hot

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগ নিয়ে কিছু ভুল ধারণা
    মানসিক স্বাস্থ্য

    মানসিক রোগ নিয়ে কিছু ভুল ধারণা

    ডা. চিরঞ্জীব বিশ্বাসBy ডা. চিরঞ্জীব বিশ্বাসNovember 28, 2018Updated:November 10, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক রোগ বলতে সচরাচর মানুষ যা ধারণা করে তা হলো মানুষটা হয়তো নোংরা কিংবা ‌উল্টা-পাল্টা আচরণ করে বা এক কথায় আমরা যাদের পাগল বলি। মানসিক রোগ নিয়ে আরো একটি বড় সমস্যা হলো আমরা যে কোনো রোগের জন্য স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসকের কাছে যাই, কিন্তু মানসিক রোগের জন্য কোনো চিকিৎসকের কাছে যেতে হলেই আমাদের এক ধরনের লুকোচুরি চলে। আজ আমরা মানসিক রোগ নিয়ে এমন কিছু ভুল ধারণার কথা জানবো।

    আমরা কি বুঝি, আসল ব্যাপার কী?
    আমাদের অনেকেরই ধারণা হলো মানসিক রোগ মানে পাগল বা উল্টাপাল্টা আচরণ করা। কিন্তু সত্যি বলতে কি মোট মানসিক রোগীর মাত্র এক ভাগের মধ্যে এরকম উল্টা পাল্টা আচরণ দেখা যায়। মোদ্দা কথা হলো মানসিক রোগের অধিকাংশই উদ্বেগজতিন ও আবেগজনিত।

    মানসিক ডাক্তার সব রোগীকে মানসিক রোগী বানিয়ে দেন
    এটিও একটি ভুল ধারণা এবং মানসিক রোগে চিকিৎসকের স্মরণাপন্ন না হওয়ার একটি অন্যতম কারণ। আসলে প্রতিটি রোগেরই একটি নির্দিষ্ট উপসর্গ আছে। তবে কেউ যদি কোনো মানসিক সমস্যায় আক্রা্ত হয় তবে অবশ্যই তার কাজকর্মে, মানুষের সঙ্গে মিশতে ও নিজের দৈনন্দিন কাজ করতে সমস্যা দেখা দেবে।

    মানসিক রোগ সারা জীবনেও ভালো হয় না
    মানসিক রোগ ভালো হয় না, কিংবা একবার ওষুধ খেলে সারা জীবন খেতে হয় এমন ভুল ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে। মানসিক রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য। যদি রোগী ঠিকমতো ওষুধ খায় ও নির্দেশনা মেনে চলে এবং নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখে তবে সারা জীবন ওষুধ খেতে হয়না সবার।

    মানসিক রোগের চিকিৎসকরা রোগীকে ঘুম পাড়িয়ে রাখেন
    সব ওষুধই ঘুম আনে না, আর ওষুধ যদি ঠিক পরিমাণে খাওয়া হয় তবে দিনে ঘুমানোর কথা না বরং দৈনন্দিন কাজে উৎসাহ ও আগ্রহ বাড়ে। তবে কেউ যদি ওষুধ অনেক রাত করে খান অথবা রাতের ওষুধ সকালে খান তখন এমনটা হতে পারে।

    মানসিক রোগের চিকিৎসকরাও একসময় রোগী হয়ে যান
    এক্ষেত্রে মনে রাখতে হবে মানসিক রোগ কোনো ছোঁয়াচে রোগ না। আর কথা বলা হয় শুধু রোগ নির্ণয়ের জন্য। অন্যান্য বিষয়ের চিকিৎসকদের মতোই। তাই মানসিক চিকিৎসা করতে করতে চিকিৎসকই রোগী হয়ে যাবে এর কোনো মানে নেই।

    মানসিক রোগের ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া
    অন্যান্য সব ওষুধের যেমন পার্শ্বপ্রতিক্রিয়া আছে তেমনি মানসিক রোগের ওষুধেও পার্শ্বপ্রতিক্রিয়া নেই তা বলবো না। তবে তা অন্য অষুধের চেয়ে বেশি হবার কোনো সম্ভাবনাই নেই।

    মানসিক রোগ ভালো হয়ে গেলে আর ওষুধ খাওয়ার দরকার কি?
    ভালো হবার পরও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করলে এসব রোগ পুনরায় হবার সম্ভাবনা থাকে।

    শুধু সাইকোথেরাপি করে মানসিক রোগ ভালো হয়
    ওষুধ ও সাইকোথেরাপি উভয়ই রোগ ভালো করে। শুধু সাইকোথেরাপিতে সাময়িক উপশম হলেও রোগ সম্পূর্ণ ভালো হয় না। মানসিক রোগ সারা জীবনের বোঝা, কিছুই করা যাবেনা মানসিক রোগীরা চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক ভাবে তাদের কাজকর্ম করতে পারেন।

    বিয়ে দিলে মানসিক রোগ ভালো হয়
    মানসিক রোগীদের ডাক্তারের পরামর্শ ছাড়া বিয়ে দিলে রোগীর অবস্থা আরো খারাপ হতে পারে। আবার অনেকদিন ধরে শারীরিক অসুখে ভুগলেও মানসিক রোগ দেখা দিতে পারে।

    হঠাৎ ওষুধ বন্ধ করলে বা কমালে-বাড়ালে যদি ক্ষতি হয়
    চিকিৎসক জেনে- বুঝেই রোগের ধরন এবং তীব্রতা বুঝে ওষুধ দেন, তাই তাতে ক্ষতির সম্ভাবনা অনেক কম। কিন্তু অনেক সময় অনেকের শরীরে কাজ করতে কম বেশি হতে পারে। এজন্য নিজেরা কিছু না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আস্তে আস্তে ওষুধ বাড়ানো ও কমানো যেতে পারে।
    আজকে মানসিক রোগ নিয়ে আমাদের অতি পরিচিত কিছু ভুল ধারণা নিয়ে কথা হলো। শুধু রোগ না, বিভিন্ন সাইকোলজিক্যাল সমস্যাও পুরো ভালো হয় সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে। তাই ভুলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে যান।

    চিকিৎসক পাগল মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘আত্মহত্যা ঠেকাতে’ ঢাবিতে ট্যুরের ওপর নিষেধাজ্ঞা
    Next Article বাচ্চাদের মানসিক সমস্যা তৈরি করছে সোশ্যাল মিডিয়া
    ডা. চিরঞ্জীব বিশ্বাস

    মানসিক রোগ বিশেষজ্ঞ

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর November 1, 2026

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    প্রশ্ন: আমার বয়স প্রায় ১৬ বছর। বর্তমানে দশম শ্রেণিতে পড়ছি। কিছুদিন আগে আমার প্রচণ্ড মাথা…

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.