প্রশ্ন: স্যার আমি শিপন মাহমুদ। আমি জানতে চাই মানসিক রোগ কি যে কোনো ব্যক্তির হতে পারে? মানসিক রোগ কি বংশগত? যে কোনো বয়সেই কি এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে? চিকিৎসা নিলে কি মানসিক রোগ সম্পূর্ণ ভালো হয়?
খুলনা থেকে।
পরামর্শ: মানসিক রোগ যে কোনো ব্যক্তির, যে কোনো লিঙ্গের, যে কোনো শ্রেণি-পেশার মানুষের হতে পারে। কিছু কিছু মানসিক রোগ আছে যেগুলো বংশগত বা বংশানুক্রমিক হওয়ার প্রবণতা রয়েছে। যেমন- সিজোফ্রেনিয়া, ডাউন সিনড্রোম ইত্যাদি। আবার কিছু রোগ রয়েছে যেগুলো বংশানুক্রমিক নয়। যেমন- বিষণ্নতা, উদ্বেগজনিত রোগ ইত্যাদি। যেকোনো বয়সেই মানসিক রোগ হতে পারে এবং যথাযথ চিকিৎসা নিলে প্রায় অধিকাংশ মানসিক রোগই নিরাময় সম্ভব।
পরামর্শ দিয়েছেন
প্রফেসর ডা. গোলাম রব্বানী

