Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগীর ডায়েরি
    ফিচার

    মানসিক রোগীর ডায়েরি

    ডা. সাঈদ এনামBy ডা. সাঈদ এনামJune 4, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক রোগীর ডায়েরি
    মানসিক রোগীর ডায়েরি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এক.
    কামাল (ছদ্মনাম) হন্তদন্ত হয়ে চেম্বারে ঢুকেই বললো, স্যার, আমায় মাফ করবেন।
    খানিকটা কৌতুহলী হয়ে বললাম, কি ব্যাপার কেনো?
    :স্যার আমি বিয়ে করে ফেলেছি, আজ তিনদিন হলো।
    :মানে?
    :জ্বী স্যার
    :জ্বী স্যার
    :তুমি তোমার মা দুজনেই জিগ্যেস করেছিলে, বিয়ের প্রস্তুতি নেয়া যায় কিনা?
    :জ্বী স্যার
    :কি বলেছিলাম?
    :আপনি বলেছিলেন, খবরদার এখন বিয়ে নয়।
    :তাহলে?
    :স্যার, একটি দূর্ঘটনায় পড়ে সেদিনই বিয়ে করতে হয়েছে।
    :মানে?
    :স্যার, আগে আপনার পা’টা দেন। আগে আপনার পা ছুয়ে সালামটা করে নেই৷ আপনি আমার লক্ষী। আপনার চেম্বার থেকে বের হয়ে :ঔষধ নিয়ে বাড়ি যাই। যেই না এক ডোজ ওষুধ মুখে দেই তারপর পরই আমাকে শুভ কাজ করতে হয়েছে….। আপনি লক্ষী আমার :স্যার। প্লিজ পা ছুই…?
    :বুঝলাম না, কি সব আবোল তাবোল বলছো? ঘটনা কি, কি হয়েছে? বিয়ে কেনো করতে গেলে?
    স্যার, প্রথম বিয়ে ডিভোর্স হবার পর থেকে আমি হন্য হয়ে ঘুরছিলাম বিয়ের জন্যে। কিন্তু আমার নাকি মাথায় সমস্যা। এজন্যই ডিভোর্স হয়েছে। তাই কোন মেয়ে, বা অভিভাবক রাজী হয়না। তিনদিন আগে সন্ধ্যায় ফোনটা আসে। মেয়ের বাবা ফোন করে বলে, তোমাকে মেয়ে দিতে রাজী আছি। তবে শর্ত আজ রাতেই বিয়ে হবে৷ এই মেয়েকে আমার আম্মা কয়েকদিন আগে দেখেছিলেন। কিন্তু তারা আমার সম্পর্কে খবর নিয়ে ‘না’ করে দিয়েছিলো…।
    :তা হঠাৎ আবার রাজী হলো কেনো, তাও আবার শর্ত দিয়ে একরাতের মধ্যেই কাজ সারতে হবে কেনো? রহস্য কি?
    :আসলে স্যার পরের দিন মেয়ের বিয়ে ছিলো। কিন্তু যৌতুক বিষয়ক মনমালিন্যে বিয়ের আগের দিন বিকালে বিয়েটা ভেঙে যায়। বিয়ের সব আয়োজন সম্পন্ন, গরু মুরগী, খাসী সব চুলোয় বসানোর প্রস্তুত। কিন্তু এই মুহুর্তে কোন মেয়ের বিয়ে ভেঙে যাওয়া…, মানে কি বুঝেছেন!!? তাই কি হবে না হবে, উপায়ান্তর না দেখে তারা প্রথমে আমাকেই ফোন দেন, এবং শর্ত দেয়। আমিতো ফোন আর শর্ত শুনে পেয়ে লাফাতে থাকি। লটারি লাগলে মানুষ যেমন লাফায়। তারপর মা আর দুলাভাই কে বলি। তারা রাজী ছিলো না। কিন্তু আমারতো আবার খুব চড়লে আমি দা নিয়ে ঘুরাঘুরি করি। তাই মা আর দুলাভাই কোন কথা বাড়ায় না।
    :মেয়ের সাথে কথা হয়েছিলো?
    :জ্বী স্যার। মেয়ের বাবা ফোন দেবার একটু পরে মেয়েও ফোন দেয়। সে বলে, কাল আমার বিয়ে ছিলো। কিন্তু আজ ভেঙে গেছে। আমি আপনাকে বিয়ে করতে রাজী আছি এক শর্তে। যা করার আজ রাতেই করতে হবে।
    আমি বললাম, আমার মাথা আউলা ঝাউলা। ডাক্তারের ও নিষিধ। আজই ডাক্তার দেখিয়েছি।
    সে বলে, ওতোসব বুঝিনা। যার সাথে আমার কাল বিয়ে সে আজ বিকেলে একটা হোন্ডা চেয়েছে। যৌতুক লোভী ছেলে থেকে ‘ মাথা আউলা ঝাউলা’ পাগল ছেলে ভালো। তাছাড়া আপনি পুরো পাগল না। একটু সাদাসিধা মানুষ। আপনার মা’ ও খুব ভালো। আমাকে যেদিন দেখতে এসেছিলেন সেদিন আপনার আম্মা বার বার বলেছিলেন, ‘আমরা শুধু মেয়েটাকে চাই….”। আমার সে কথা মনে আছে।
    ‘ব্যাস স্যার। আমি আর নিজেকে সামলাতে পারিনি। তৎক্ষনাৎ দুলাভাই, বোন, মা আর কাজী সাহেব সহ একটা গাড়ি ভাড়া করে সোজা মেয়ের বাড়ি যাই। শুভ কাজ সারি। পরের দিন আরো কিছু বন্ধুবান্ধব নিয়ে যাই। খেয়ে দেয়ে বউ নিয়ে চলে আসি।
    কামালের কথাগুলো গল্পের মতো লাগলো। সাদাসিধে ছেলে। দুবাই থাকে। বছর দেড়/দুই পর হঠাৎ করে মাথাটা তার আউলা ঝাউলা হয়ে যায়। ২/৩ মাস থাকে ঔষধ খেলে ঠিক হয়। আবার বছর গেলেই এমন। এভাবে চলছিলো গত আট দশ বছর।
    বছর কয়েক আগে মাঝখানে তাকে বিয়ে করানো। সবাই ভেবেছিলেন বিয়ে করলে তার সমস্যার সমাধান হবে। কিন্তু একমাস পরে সে বউ চলে গিয়েছে। তারপর আর বিয়ে করেনি।
    গেলো তিনদিন আগে তাকে তার মা’ আমার চেম্বারে নিয়ে আসছিলেন। পুরোনো সমস্যাটা আবার দেখা দিয়েছে। ভাংচুর, উৎপাত, রাগারাগি, বেশী বেশী কথা বলা, বড় বড় কথা বলা ইত্যাদি আবার দেখা দিয়েছে।
    বাইপোলার ম্যানিক ডিসওর্ডার এর রোগী কামাল। বাইপোলারের সব রোগীর হিস্ট্রি প্রায় একই রকম। বছরের একটা সময় ভালো, আবার খারাপ। যখন ভালো তখন খুব ভালো। যখন খারাপ তো খারাপ। ভালো খারাপের সংমিশ্রণ থাকে তাই অনেক সময় আত্মীয় স্বজন বিষয়টি বুঝতে পারেন না।
    কামাল আকুতি মিনতি করে, ‘স্যার কি করবো যা করার করে ফেলেছি। ঝুঁকের মাথায় করে ফেলেছ। এখন বউ রাখতে পারছিনা। সে আজ ধমক আর হুমকি দিয়ে পাঠিয়েছে আপনার কাছে। আমার ব্রেইন, আমার শরীর ঠিক ঠাক না করে দিলে সে বাপের বাড়ি চলে যাবে। আর স্যার সে যদি বাপের বাড়ি চলে যায় তাহলে আমি আমার গলায় দা চালিয়ে দিবো।
    দুই.
    কামালের এমুহুর্তে বিয়ে করাটা একদম ঠিক হয়নি। এখন তার বিয়েটা টিকিয়ে রাখা যে কোন সাইকিয়াট্রিস্ট পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। এন্টি সাইকোটিক, মোড স্ট্যাবিলাইজার এসব ড্রাগ গুলোর সেক্সুয়াল ডিসফাংশন সাইড ইফেক্ট আছে। খেলে সমস্যা, না খেলেও সমস্যা।
    নতুন বউ এর হুমকি ধামকিতে মনে হলো কামাল এক্ষুনি চেম্বারে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিবে।
    তাকে বললাম, ‘কি আর করা। শুভ কাজ যখন করেই ফেলেছো যাও তোমার বউ, মা দুলাভাই সবাই সহ আসো। ওদেরকে কিছু বিষয় বুঝিয়ে বলতে হবে। নিরাশ হয়োনা’
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=18s
     


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা বা অন্য যেকোন ধরনের দায়  সর্ম্পূণই লেখকের।

    মানসিক রোগী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা ভাইরাস: আইবুপ্রোফেন কি কাজ করবে?
    Next Article মানসিক চাপে যেসব শারীরিক পরিবর্তন ঘটে
    ডা. সাঈদ এনাম

    সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026

    স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.