Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাদকাসক্তি জটিলতা বাড়ায়
    মাদকাসক্তি

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাদকাসক্তি জটিলতা বাড়ায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 26, 2021No Comments4 Mins Read6 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাদকাসক্তি জটিলতা বাড়ায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    জাফর আহমেদ ব্যাংকের উচ্চপদস্থ চাকরিতে আছেন প্রায় ২৫ বছরেরও বেশি। কাজের চাপে নিজেকে সামলাতে সিগারেট খান দিনে প্রায় এক প্যাকেট করে। সেইসঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডায় মাঝে মাঝে মদ্যপান করেন। তার মদ্যপানের অভ্যাস পরিবারের কেউ জানে না। স্ত্রী ডাক্তার, শিশুবিশেষজ্ঞ। একমাত্র ছেলে বুয়েটে ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। মাঝে মাঝে শরীর খারাপ হলে ঘরে সুগার ও প্রেসার মাপেন। ইদানীং তিন বেলা খুব হাই ডোজে ইনসুলিন নেয়ার পরেও সুগার নিয়ন্ত্রণে আসছে না। মাঝে মাঝে হাত পা ঝিম ধরে, শরীরে শক্তি পান না, মেজাজও খিটখিটে হয়ে গেছে। কয়েকদিন ধরে প্রস্রাব বন্ধ। ডাক্তারকে দেখানোর পরে ধরা পড়ল, সুগার নিয়ন্ত্রণে না থাকার জন্য এমনটা হচ্ছে। ডাক্তাররাও ভেবে পাচ্ছেন না এত ওষুধ দেয়ার পরও কেন সুগার নিয়ন্ত্রণে আসছে না। এদিকে কিডনি বিকল। ডায়ালাইসিস করছেন প্রতি সপ্তাহে দুই বার। আবার পেটে পানি জমেছে। আলট্রাসোনোগ্রাম করে দেখা গেল Liver Cirrosis due to Alchohol. জানা গেল, জাফর সাহেব নিয়মিত অ্যালকোহল নিচ্ছেন আর তাতেই এ বিপত্তি।

    ২০১৮ সালে যুক্তরাজ্যের University of Greenwich এর বিজ্ঞানী Omorogreva তাঁর সঙ্গে বিভিন্ন দেশের ৪ জন গবেষক নিয়ে ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাদকের সঙ্গে ডায়াবেটিসে ভোগা মানুষদের মধ্যে অনেকগুলো গবেষণার রিপোর্ট অনুযায়ী একটা মিল খুঁজে পান। তিনি দেখলেন, শুধু অ্যালকোহল নয় গাঁজা, হেরোইন, প্যাথিড্রিন এমনকি সিগারেটের সাথে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা আছে। কারণ মাদক গ্রহণে মিষ্টি খাবার প্রবণতা বাড়ে কিন্তু ইনসুলিনের রিসেপ্টরের সেন্সিটিভিটি কমে যায় তখন ইনসুলিন দেয়ার পরে তেমন কাজ করে না। অ্যালকোহল নিতে থাকলে

    • হঠাৎ সুগার কমে যাবার প্রবণতা থেকে কেউ হাইপোগ্লেসিমিক কোমাতে চলে যেতে পারে।
    • ওজন কমতে থাকে।
    • প্রেসার নিয়ন্ত্রণহীন হওয়ার প্রবণতা থেকে ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

    সমাধান: তাই ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকলে এবং ডাক্তার স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অনমতি না দিলে অ্যালকোহল গ্রহণ করা উচিত নয়। মনে রাখতে হবে এতে ডায়াবেটিস কমতে বা বাড়তে পারে। যারা একেবারেই অ্যালকোহল ছাড়তে পারছেন না তাদের জন্য-

    • ১ পেগের বেশি মহিলাদের ও পুরুষদের ২ পেগের বেশি গ্রহণ না করা। গ্রহণ করলেও low calorie alcohol drinks গ্রহণ করতে হবে।
    • নিয়মিত ফলো-আপে থাকতে হবে।
    • অ্যালকোহল জাতীয় দ্রব্য নেয়ার আগে ম্যাক্স নেয়া। তাতে ব্লাড সুগার ফল করার ঝুঁকি কমে যাবে।

    ধূমপান

    CDC এর গবেষণায় দেখা গেছে, যারা ধূমপান করেন তাদের ডায়াবেটিসের ঝুঁকি ৩০-৪০% বেশি। ধমূপান করলে ডায়াবেটিস রোগীদের সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওষুধ বেশি প্রয়োজন হয়। কারণ ধূমপানের কারণে ইনসুলিন কম বের হয় ও কম কাজ করে।

    সমাধান:

    • ধূমপান ছেড়ে দেয়া
    • ছেড়ে দেয়ার জন্য সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টদের সাহায্য নেয়া
    • উইথড্রয়াল ইফেক্ট হলে দ্রুত সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করা

    গাঁজা

    Canabis বা গাঁজা সেবনে ডায়াবেটিক রোগীর সুগার কমে Hypoglycemic হওয়ার প্রবণতা থাকে। কারণ গাঁজা ইনসুলিনের রিসেপ্টরকে আরো বেশি সেনসিটিভ করে।

    সমাধান:

    গাঁজা সেবন রোগীদের সন্দেহ প্রবণতা বাড়ায় সিদ্ধান্ত নেয়ার প্রবণতা নষ্ট করে দেয়। তাই দ্রুত একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করে রোগী ও পরিবারের কাউন্সেলিং করতে হবে। মাদকের উইথড্রয়ালের জন্য ওষুধ খেতে হবে। মাদক নেয়া বন্ধ করতে হবে।

    Opioid মাদক

    Health and medicine Alternative Therapies এ প্রকাশিত জার্নালের গবেষণা মতে, Opioid মরফিন, প্যাথেড্রিন জাতীয় মাদক সেবনে একজন ডায়াবেটিক রোগীর সুগারের লেভেল বাড়ে। এতে একজন ডায়াবেটিক রোগীর করোনারী আর্টারি রোগে মৃত্যু ঝুঁকি বাড়ে। সঙ্গে বাড়ে স্ট্রোক, কিডনির রোগ, প্রেসার বৃদ্ধি ও চোখের সমস্যার প্রবণতা।

    সমাধান:

    অবশ্যই রোগীকে সাইকিয়াট্রিস্টের অধীনে রিহ্যাবে রেখে চিকিৎসা করতে হবে কারণ Opioid মাদকের উইথড্রয়াল অনেক বেশি যা বাসায় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রোগীর পরিবারকে এ ব্যাপারে সচেতন করা ও সাইকোলজিস্টের অধীনে কাউন্সেলিং সুবিধা নিতে হবে।

    ইয়াবা

    ইয়াবা বা Amphetamine জাতীয় stimulant মাদক: এসব মাদক গ্রহণে খাবারের রুচি কমে যায়, পুষ্টিহীনতা ও ওজন হ্রাস পায়। সঙ্গে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় যা ডায়াবেটিক রোগীর সুগার হঠাৎ করেই কমিয়ে Hypoglycemic shock করতে পারে যাতে মৃত্যুও হতে পারে।

    সমাধান: ইয়াবা নিয়ে ইনসুলিন নেয়া যাবে না। দ্রুত ইয়াবা সেবন বন্ধ করতে হবে। উইথড্রয়াল থেকে মুক্তি পেতে দ্রুত সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে ওষুধ সেবন করতে হবে। প্রয়োজনে রিহ্যাবে ভর্তি করতে হবে। সঙ্গে অবশ্যই মাদকমুক্ত থাকার জন্য সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং করতে হবে।

     

    ডা. চিরঞ্জীব বিশ্বাস

    সহকারী অধ্যাপক, উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৬ষ্ঠ  সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    মাদক মাদকাসক্তি মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঘুম থেকে চিৎকার করে উঠি
    Next Article মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নান্দনিক মানসিকতার ভূমিকা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    November 10, 2026

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.