প্রশ্ন: আমার নাম সুমি। বয়স ২১ বছর। আমি একজন গৃহিণী। প্রায় এক বছর আগে মটর বাইক থেকে পড়ে গিয়ে আমার মাথায় বাম পাশে আঘাত লাগে। সাধারণ চিকিৎসা নেওয়ার পর ভালো ছিলাম। কিন্তু মাঝেমধ্যে মাথায় ব্যথা করে, মাথা ঘোরে, বমি বমি ভাব হয় কিন্তু বমি হয় না। অশান্তি আর কষ্ট হয়, মনও খারাপ থাকে। আমি কী চিকিৎসা নিলে সুস্থ হবো? জানালে উপকৃত হবো।
পরামর্শ: প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার কথা শুনে মনে হচ্ছে আঘাতটা অনেক বেশি গুরুতর ছিল না। মাথায় যে ব্যথার কথা বলেছেন এটি সাইকোলজিক্যাল কিংবা টেনশনজনিত কারণে হতে পারে। আর মন খারাপের যে বিষয়টি বলেছেন সেটি আসলে বিষণ্ণতার লক্ষণ। কারো যদি মাথাব্যথার সাথে মন খারাপও থাকে তাহলে আমরা বিষণ্ণতার লক্ষণ বলে মনে করি। যদি ঘুমের সমস্যা না থাকে তাহলে স্বল্প মাত্রায় অ্যান্টিডিপ্রেসিভ দিলেই উপকার হবে বলে আমরা আশা করি। মাথাব্যথার যত কারণ তার মধ্যে টেনশন অন্যতম। প্রায় ৮০% মাথাব্যথাই টেনশনের কারণে হয়ে থাকে। আর ২০% অর্গানিক কারণে হয়ে থাকে। যেহেতু আপনার মাথাব্যথার একটা হিস্ট্রি আছে তাই অর্গানিক কারণ এক্সক্লুড করা দরকার। তারপর টেনশনজনিত মাথাব্যথার যে ম্যানেজমেন্ট আছে সেটা দিলেই উপকার পাওয়া যাবে বলে আশা রাখছি।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. এম. এ সালাম
সাবেক অধ্যাপক ও ইউনিট প্রধান
মনোরোগবিদ্যা বিভাগ,
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আরও পড়ুন…
- Best psychiatrist in dhaka
- সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের আড়ালে জুয়ার ফাঁদ
- পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে



