Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 3, 2026

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      Recent

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাঝেমাঝে ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে যাই, আর কেমন যেনো লাগে
    দিনের চিঠি

    মাঝেমাঝে ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে যাই, আর কেমন যেনো লাগে

    Moner KhaborBy Moner KhaborJanuary 23, 2025Updated:July 17, 2025No Comments1 Min Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রতিদিনের চিঠি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।

    চিঠি:

    আসসালামু আলাইকুম। আমি নিরব। আমি পেশায় মেরিনার। বছরের ৮ থেকে ১০ মাস আমাকে জাহাজে থাকতে হয়। পরিবার কে সময় দিতে পারি ৩ থেকে ৪ মাস। জাহাজে থাকা কালিন হোয়াটসঅ্যাপ  বা মেসেঞ্জারে বাসায় যোগাযোগ করা যায়। জাহাজে ওঠার পর প্রথম ২/৩ মাস কিছু অদ্ভুত অনুভূতি/ অসস্থি হয়। যেমন, মাথা কেমন যেনো ভার হয়ে থাকে।  কিচ্ছু ভালো লাগেনা। শুধু শুধুই কেনো যানি কান্না চলে আসে। মাঝে মাঝে এমন হয় কেবিনের লাইন বন্ধ করলেই কেমন অশান্তি লাগে। হঠাৎ এমনো হয় যে কেনো যানি কেবিনে থাকতে ইচ্ছা করে না। মাঝেমাঝে ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে যাই আর কেমন যেনো লাগে, খুব অশান্তি লাগে, মনে হয় যে পাগল হয়ে যাবো। তবে এমন অনুভূতি এক দিন বা দুই দিনের বেশি  স্থায়ি হয় না। কখনো কখনো পুরোদিনে  ২/৩ ঘন্টা এমন অনুভূতি হয়। পরে নরমাল হয়ে যায়। মাঝে মাঝে ৪/৫ দিন পর পর হঠাৎ করেই এমন অনুভূতি / অসস্থি চলে আসে। পরে আবার ঠিক হয়ে যায়।এটি কেন হচ্ছে আমার সাথে? এই সমস্যা সমাধান আমি কিভাবে করতে পারি

    উত্তর:

    আপনাকে ধন্যবাদ আমাদের কাছে জানতে চাওয়ার জন্য। আপনার এই সমস্যাগুলো অনেক আগে থেকেই শুরু হওয়ার কথা, অর্থাৎ আপনি যখন থেকে শিপে যাচ্ছেন, তারও আগে থেকেই শুরু হওয়ার কথা। এবং আগে যদি আমাদের সাপোর্ট নিতে পারতেন, হয়তো এতটা সমস্যা হতো না। কথাগুলো বলছি, কারণ আপনার মতো কেউ যদি থাকে, পরবর্তীতে এমন কাজে যেতে চায় আর একই রকম সমস্যা থাকে, তাহলে যেন তাদের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং তারা যাতে আগে থেকেই সময়মতো ব্যবস্থা নেয়।

    যাইহোক, আপনার সম্পূর্ণ ইতিহাস শুনে মনে হচ্ছে, আপনি দুই ধরনের সমস্যায় ভুগছেন। এক, আপনার অ্যাংজাইটি সংক্রান্ত সমস্যা রয়েছে। দুই, আপনার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর বা মানিয়ে নেওয়ার ক্ষমতার ঘাটতি আছে। শিপে থেকে আপনি কতটুকু করতে পারবেন, জানি না। আমাদের কিছু ভিডিও রয়েছে, যেখানে রিলাক্সেশন সেশন আছে। আপনি সেসব দেখে প্র্যাকটিস করতে পারেন। আর যখন পরিবারের সঙ্গে দেখা হয় বা আপনার কাজ থেকে ছুটি পান, তখন অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি দেখা করবেন। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাসহ যা যা দরকার, আমরা আপনাকে সেই সাপোর্ট দিতে পারব বলে আশা করি।

    আরেকটি কথা বলে রাখি, যদি মনে করেন শিপে বসে অনলাইনে সাপোর্ট নেওয়ার সুযোগ আছে, তাহলে আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারেন। আপাতত যতটুকু সম্ভব রিলাক্সেশন এবং মানিয়ে নেওয়ার বিষয় নিয়ে ভাবুন। যে কাজগুলো করলে একটু হলেও রিলাক্স থাকা যায়, সেগুলো করতে পারেন। ধন্যবাদ, প্রয়োজনে যোগাযোগ করুন।

    • রিলাক্সেশন সেশন

    আরও পড়ুন-

    • প্রচণ্ড মানসিক চাপ বোধ করি

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরার্থপরতা নিয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের অক্টোবর সংখ্যা ২০২৪
    Next Article প্রয়াত চিকিৎসক ডা. শাহাবউদ্দিন মোহাম্মদ মুজতবার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    October 29, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 3, 2026

    মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    স্বাস্থ্যসেবার  উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বিস্তারে  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের বরাদ্দ বৃদ্ধির …

    শিশুর অবাধ্যতা কখন স্বাভাবিক, কখন ওডিডি?

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.