বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ওয়েবিনার এর আয়োজন করেছে দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন মনের খবর খবর।
“Discussion on Suicide Prevention” শীর্ষক ওয়েবিনারটি আজ (১২ সেপ্টেম্বর) রাত ৮.৩০ মিনিট থেকে মনের খবর অনলাইন টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে। মনের খবর অনলাইন টিভির ফেসবুক পেজ থেকে দর্শকরা ওয়েবিনারটি দেখতে পারবেন।
ওয়েবিনারে চেয়ারপার্সন হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। প্যানেল অব এক্সপার্ট হিসেবে থাকবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) ও অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন,বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহিত কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, একই বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার এবং সহযোগী অধ্যাপক ও সুইসাইড প্রিভেনশন ক্লিনিক এর কো-অর্ডিনেটর ডা. মহসিন আলী শাহ্।
ওয়েবিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে রয়েছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওয়েবিনারটি হেলথকেয়ার এর ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হবে।
https://www.facebook.com/monerkhabortv/videos/675680406630170/?epa=SEARCH_BOX
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন
https://youtu.be/sMBR-Xy2ce8

