Close Menu
    What's Hot

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 5, 2026

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      Recent

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিপদগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা,না আসা: একটি মনো-সামাজিক বিশ্লেষণ
    মনোসামাজিক বিশ্লেষণ

    বিপদগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা,না আসা: একটি মনো-সামাজিক বিশ্লেষণ

    ডা. মেজবাউল খাঁন ফরহাদBy ডা. মেজবাউল খাঁন ফরহাদJune 30, 2019Updated:October 31, 2020No Comments4 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ধরা যাক, জনাকীর্ণ কোন স্থানে এক ব্যক্তির উপর ছুরি নিয়ে কয়েকজন হামলা করলো। আক্রান্ত ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। আপনি দেখলেন এবং ভাবলেন, তাকে সাহায্য করা উচিৎ, কিন্তু ঠিক কেন যেন কিছুই না করে, আর দশজনের মত আপনিও দেখেও না দেখার ভান করে চলে গেলেন। এতে আপনি হয়ত উটকো কোন ঝামেলায় পরলেন না, কিন্তু মনের মধ্যে একধরনের অপরাধবোধ কাজ করতে লাগলো। আপনি ঠিক ভেবে পাচ্ছেন না, আপনার আসলে কী করা উচিৎ ছিলো, যদি সাহায্য করাই উচিৎ ছিলো, তাহলে কেনো করলেন না। আসুন, দেখা যাক, মনোবিদ্যায় এ ঘটনার ব্যাখ্যা কি?

    নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা, অন্যের বিপদে এগিয়ে আসাকে বলা হয় “পরার্থপরতা” যাকে ইংরেজিতে বলা হয় “অল্ট্রুইজম”। মানুষ অন্য মানুষের বিপদে এগিয়ে আসবে, নৈতিকভাবে এটাই আমাদের চাওয়া এবং এটাই মনুষ্যত্ত্ব। কিন্তু সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে বেশ হতাশাজনক চিত্রই খুঁজে পান।

    প্রথম যে ঘটনার কারণে পরার্থপরতা নিয়ে বিজ্ঞানীরা নড়েচড়ে বসেন, সেই ঘটনা জানা প্রয়োজন।
    ১৯৬৪ সালে, নিউ ইয়র্ক শহরে নিজ অ্যাপার্টমেন্টের সামনে কেটি জেনোভেস নামে এক তরুণীকে মারাত্বকভাবে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে এক যুবক। একপর্যায়ে ঘাতক যুবক পালিয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে এসে পুনঃরায় ছুরিকাঘাতের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করে। পুরো ঘটনা ঘটতে ত্রিশ মিনিটের মত লাগে, এবং পুরোটা সময় কেটি জেনোভেস সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন মোট ৩৮ জন মানুষ ঘটনাটি তারই এপার্টমেন্ট থেকে দেখছিলো, কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি, এমনকি পুলিশকেও কল দেয়নি।

    তখন ঘটনাটি বেশ আলোচিত হয় এবং এরপর থেকেই শুরু হয় এই ঘটনা নিয়ে অনেক বিচার বিশ্লেষণ। সবার মনে প্রশ্ন জাগে, জনাকীর্ণ একটি জায়গায় কেউ আক্রান্ত হলে, আশেপাশের কেউ সাহায্য করার জন্য কেন এগিয়ে আসে না?

    দুইজন সমাজবিজ্ঞানী জন ডার্লে এবং বিব ল্যাটানি কেটি জেনোভেসের ঘটনার উপর গবেষণা শুরু করেন এবং খোঁজার চেষ্টা করেন, কেন মানুষ এরকম পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে আসে না।
    তাদের গবেষণায় বেশ কিছু বিষয় উঠে আসে।

    প্রথমত, বেশি মানুষের উপস্থিতি বিপদগ্রস্থ মানুষকে সাহায্যের প্রবণতাকে হ্রাস করে। এর কারণ দুটো হতে পারে, এক, বেশি মানুষের উপস্থিতি প্রত্যক্ষদর্শীদের একটা দ্বিধা-দ্বন্দে ফেলে দেয় এবং মনে হতে থাকে যে, ঘটনা সম্ভবত বেশি মারাত্বক না। দুই, যেকোন আকস্মিক ঘটনায় উপস্থিত সবার মাঝে “ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি” কাজ করে। এর ফলে ঘটনার প্রত্যক্ষদর্শী সবাই ভাবেন, “অন্য সবাইতো আছে সাহায্য করার জন্য, আমি কেনো ঝামেলায় জড়াবো। যদি কেউ এগিয়ে আসে, তাহলে আমিও যাব”। তারা আরো গবেষণা করে দেখতে পান, মানুষ যখন একা থাকেন, তখন অন্য বিপদগ্রস্থ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসে বেশি।

    দ্বিতীয়ত, যখন কেউ অন্য কোন মানুষকে বিপদগ্রস্থ অবস্থায় দেখে, তখন তার মাথায় দুটো জিনিস কাজ করে, এক ঘটনাটি কতটুকু বিপদজনক এবং দুই তার তখন কী করা উচিৎ। অর্থাৎ সাহায্য করতে গেলে তার কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি হবে, এদুটো বিষয়ের উপর নির্ভর করে ব্যক্তি সিদ্ধান্ত নেন, যে সাহায্য করবো, না কী করবো না।

    অন্যকে সাহায্য করলে বা না করলে কী কী লাভ বা কী কী ক্ষতি হতে পারে?
    অন্যকে সাহায্য করতে গেলে লাভ হচ্ছে, নিজের কাছে ভালোবোধ হওয়া এবং অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়া। আর ক্ষতি হচ্ছে, একটা বিপদজনক, বিরক্তিকর পরিস্থিতিতে জড়িয়ে পড়া এবং নিজের প্রয়জনীয় সময় ব্যয় হওয়া।

    অন্যকে সাহায্য না করলে লাভ হচ্ছে, ব্যক্তির স্বাভাবিক কাজ ব্যাহত না হওয়া, কোন ঝামেলায় না জড়ানো। এবং ক্ষতি হচ্ছে, নিজের কাছে অপরাধবোধ কাজ করা এবং অন্যের তিরস্কার পাওয়া।
    যেকোন বিপদগ্রস্থ পরিস্থিতিতে যদি ব্যক্তি দেখে, যে সাহায্য করলে বিপদ কম, লাভ বেশি, অর্থাৎ সাহায্য করলে বিপদে পরার সম্ভাবনা কম এবং নিজের কাছে ভালো লাগা কাজ করবে বেশি, তাহলে সে সাধারনত সাহায্যই করে। আর যদি দেখে সাহায্য করলে লাভ কম, ক্ষতি বেশি, অর্থাৎ ভালো লাগার থেকে ক্ষতিই বেশি, তাহলে সে সাধারনত সাহায্য করে না।

    যখন দেখে, সাহায্য করলেও ক্ষতি বেশি, না করলেও ক্ষতি বেশি, অর্থাৎ সাহায্য করলে বিপদের মাত্রা বেশি, আবার না করলে নিজের কাছে অপরাধবোধও বেশি, তাহলে সে সাহায্য করার জন্য এমন কাউকে খোঁজে যে সঠিকভাবে সাহায্য করতে পারবে, যেমন- পুলিশকে ফোন দেয়া। আবার যখন দেখে, সাহায্য করলে বা না করলে লাভ এবং ক্ষতি দুটোই কম, তখন সাহায্য করা না করা পরিস্থিতি এবং ব্যক্তি ভেদে ভিন্ন হয়।

    কোন বিপদগ্রস্থ পরিস্থিতিতে সাহায্য করতে পারলে, সাবারই একটা ভালো অনুভূতি হয় যা পরবর্তিতে এধরনের পরিস্থিতিতে আরো বেশি করে সাহায্য করতে উদ্বুদ্ধ করে। কিন্তু তারপরও আমরা দেখি, মানুষ সাহায্য করেনা, কারণ হিসেবে মনোবিজ্ঞানিরা দুটো বিষয়ের কথা বলেন, ঘটনার ভবিষ্যৎ নিয়ে “ভীতি” এবং “অনিশ্চয়তা”।

    মার্কিন মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলোর মানুষের চাহিদার ঊধ্বর্গামী শ্রেণীবিন্যাস অনুযায়ী, আমাদের ভালো লাগার অনুভূতির থেকে আমরা আমাদের নিরাপত্তাকে গুরুত্ব দেই বেশি। এজন্যই বিপদজনক পরিস্থিতিতে আমরা সাহায্যের জন্য কম এগিয়ে যাই। এর মানে এই না, যে মানুষের সাহায্য করার ক্ষমতা বা আকাঙ্ক্ষা কমে গেছে বা মরে গেছে। এর মানে হলো এই, আমাদের সাহায্য করার আকাঙ্ক্ষা বা ক্ষমতা পরিবর্তিত হয়ে নিরাপত্তার দিকে ধাবিত হয়েছে। সেজন্য এই অতি ব্যস্ত, চাহিদা সম্পন্ন এবং বিপদজনক পৃথিবীতে আমাদের সাহায্য করার তীব্র ইচ্ছা বা পরার্থপরতা যথাযথ ভাবে বিকশিত হচ্ছে না।

    পরার্থপরতা বিপদগ্রস্থ মনো-সামাজিক বিশ্লেষণ মনোবিদ্যা সাহায্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকতটুকু চাপে আছেন বলে দেবে ছবি!
    Next Article বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের জুলাই মাসের বৈকালিক সেবা সময়সূচি
    ডা. মেজবাউল খাঁন ফরহাদ

    সহকারি অধ্যাপক, মনোরোগ বিভাগ, ফরিদপুর মেডিক্যাল কলেজ।

    Related Posts

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026

    শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    September 6, 2026

    বিচারহীনতা মানুষের অপরাধ প্রবণতাকে উস্কে দেয়

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 5, 2026

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে ক্রমান্বয়ে শারীরিক দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ এবং মানসিক রোগ পাল্লা দিয়ে…

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.