Close Menu
    What's Hot

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রিমেন্সট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার (পিএমডিডি)
    ফিচার

    প্রিমেন্সট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার (পিএমডিডি)

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কSeptember 15, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    নারীর যৌনরোগঃ পেনিট্রেশন ডিজঅর্ডার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

     

    কিরণের বয়স ২৯ বছর। তার দু’টি সন্তান রয়েছে। ছেলেটির বয়স চারবছর এবং মেয়েটির বয়স দু’বছর। কিরণের যখন মাসিক হত তখন সে খুব বদমেজাজি ও খিটখিটে হয়ে পড়ত। তখন সে নিজের কাজকর্মে মনোযোগ দিতে পারত না; কাজ শেষ করার নির্ধারিত সময় নিয়ে কিরণ বেশ অধীর ও উত্তেজিত বোধ করত। অথচ সেই কাজগুলো সে মাসের বাকি দিনগুলোতে অত্যন্ত সহজভাবেই করতে সক্ষম হত। মাসিক চলাকালীন কিরণ মানসিকভাবে বিষণ্ণ বোধ করত এবং ছোটখাটো বিষয় নিয়ে কান্নাকাটি জুড়ে দিত। এইসময়ে কোনও কারণ ছাড়াই বাচ্চাদের উপর  রাগারাগি করার পরে তার মধ্যে একপ্রকার অপরাধ বোধ জন্মাত। কিন্তু সমস্যার সুরাহা করার ক্ষেত্রে কিরণ ছিল একেবারে অসহায়।

    কিরণের এরকম মেজাজ-মর্জির ঘন ঘন বদল তার সামাজিক, ব্যক্তিগত ও পেশাদার জীবনে প্রভাব ফেলেছিল। যখন কিরণ ভাবত যে সে একজন মনোবিদের সঙ্গে যোগাযোগ করবে তখন তার স্বামী তাকে বলতে তার ‘শুধু পিএমসিং’ (‘just PMSing’) রয়েছে। কিন্তু যখন কিরণ ডাক্তারের কাছে গেল তখন সে জানতে পারল যে তার পিএমডিডি নামক সমস্যা রয়েছে। এরপরে সে একজন মনোবিদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করল।

    প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম (পিএমএস) হল প্রতিটি মাসিক চক্রের সময়ে মহিলাদের  মধ্যে শারীরবৃত্তীয় ও হরমোনজনিত পরিবর্তন দেখা দেওয়া। মাসিক চক্রের দ্বিতীয় পর্যায় এই বিশেষ বদল ঘটতে দেখা যায় এবং এর উপসর্গগুলো মহিলাদের ঋতুচক্রের শুরুতে ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। কিছু মহিলার ক্ষেত্রে প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাদের জীবনযাত্রার মানের অবনতি হয়। এই অবস্থাটাকেই বলা হয় প্রিমেন্সট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার (পিএমডিডি)।

    এই দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে?
    যেখানে ৭৫ শতাংশ মহিলার ক্ষেত্রে প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোমের উপসর্গ লক্ষ করা যায় সেখানে পিএমডিডি-র সমস্যা মাত্র ৩-৮ শতাংশ মহিলার মধ্যে দেখা দেয়। আপাতভাবে পিএমএস এবং পিএমডিডি-র লক্ষণগুলো একইরকম মনে হয়, যেমন- অতিরিক্ত ঋতুস্রাব, স্তনের শিথিলতা, পেশি বা গাঁটে ব্যথা, ক্লান্তি, ঘুমের সমস্যা, প্রবল খাওয়ার ইচ্ছা এবং হঠাৎ মেজাজ-মর্জির বদল ঘটা। কিন্তু ভয়াবহতা বা গুরুতর বৈশিষ্ট্যের দিক থেকে এই দুটো সমস্যার মধ্যে পার্থক্য লক্ষ করা যায়, অর্থাৎ,

    • অবসাদ- পিএমএস-এর ফলে যে অবসাদ দেখা দেয় তাতে কিছুক্ষণের জন্য মহিলাদের মধ্যে বিষণ্ণতার বোধ জাগতে পারে। কিন্তু পিএমডিডি-র ক্ষেত্রে বিষণ্ণতা, অসহায়তা, অপরাধ বোধ বেশ গভীর হয়ে দেখা দিতে পারে। এছাড়া আত্মহত্যার চিন্তাও মাথায় আসতে পারে।
    • উদ্বেগ- পিএমএস-এর ক্ষেত্রে মানসিক উদ্বেগ খুব কম বা না-ও দেখা দিতে পারে। কিন্তু পিএমডিডি-র ক্ষেত্রে উদ্বেগ খুবই গুরুতর হয়ে উঠতে পারে। সেই সঙ্গে সবসময়ে মানসিক উত্তেজনা ও নিরাপত্তাহীনতার বোধ
      জাগতে পারে।
    • মেজাজ-মর্জির বদল- পিএমএসে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে মর্জির বদল ঘটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু পিএমডিডি-র ক্ষেত্রে সমস্যা গুরুতর হয়। জীবনের সমস্ত নিয়ন্ত্রণ তাদের নাগালের বাইরে চলে যায় এবং কখনও কখনও খুব সামান্য বিষয় নিয়ে তারা লড়াই-ঝগড়া শুরু করে।
    • জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি- পিএমএস-এর সময়ে মহিলারা অবসাদে ভোগে এবং তারা তাদের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পিএমডিডি-র ফলে তারা তাদের পরিবার ও কাজকর্মের ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে। আর এই অবস্থাতেই তারা সবসময়ে থাকতে চায়।
    পিএমডিডি নির্ধারণের ক্ষেত্রে নীচের দশটি লক্ষণের মধ্যে পাঁচটি থাকতেই হবে এবং প্রথম চারটির মধ্যে অন্ততপক্ষে একটা ঋতুস্রাবের আগে চক্রাকারে দেখা দিতে হবে-

    ১. উল্লেখযোগ্যভাবে বিষণ্ণতা, হতাশায় ভোগা বা আত্মহননের চিন্তা করা
    ২. গুরুতর মানসিক উদ্বেগ বা উত্তেজনা
    ৩. উল্লেখযোগ্য অনুভূতিগত পরিবর্তন
    ৪. লাগাতার এবং জোরদার খিটখিটে ভাব
    ৫. দৈনন্দিন কাজকর্মে আগ্রহ কমে যাওয়া
    ৬. মনঃসংযোগে বিঘ্ন ঘটা
    ৭. ক্লান্তি, শক্তির অভাব বোধ করা
    ৮. খিদের ধরন বদলে যাওয়া, খাওয়ার প্রবল ইচ্ছে জাগা ও বেশি পরিমাণে খাওয়াদাওয়া করা
    ৯. অতিরিক্ত ঘুম বা অনিদ্রায় ভোগা
    ১০. শারীরিক সমস্যা হিসেবে স্তনে ব্যথা, অতিরিক্ত ঋতুস্রাব এবং মাথা ব্যথা
    দেখা দেয়।

    পিএমএস মোকাবিলার ক্ষেত্রে বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন না-ও পড়তে পারে, কিন্তু পিএমডিডি-র জন্য বিশেষজ্ঞের সহায়তা একান্ত জরুরি হয়ে ওঠে।

    পিএমডিডি হওয়ার পিছনে কী কারণ থাকে?
    পিএমডিডি-র সঠিক কারণ এখনও অজানা। কিন্তু ঋতুচক্রের সময়ে হরমোনের মাত্রার ওঠা-পড়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পিএমএস ও পিএমডিডি-র সঙ্গে অবসাদ ও অন্যান্য মেজাজগত সমস্যা যুক্ত থাকে। কিন্তু এই দুইয়ের মধ্যে সম্পর্কের বিষয়টা অজানা। অর্থাৎ, এর কারণ অবসাদ অথবা এর ফলাফল পিএমএস বা পিএমডিডি কিনা, তা পরিষ্কার নয়।

    কীভাবে পিএমডিডি নির্ধারণ করা হয়?
    পিএমএস বা পিএমডিডি নির্ধারণের ক্ষেত্রে কোনও প্রথাগত পরীক্ষা-নিরীক্ষা নেই। কিন্তু সমস্যার লক্ষণগুলোর স্থায়িত্ব, গভীরতা ও গুরুত্বের উপর নির্ভর করে ডাক্তার এই সমস্যা নির্ধারণ করতে সক্ষম হন। এজন্য প্রায়শই ডাক্তাররা দুটো মাসিকচক্রের তালিকা তৈরি করে। এই তালিকায় সাধারণভাবে মহিলাদের মানসিক অবস্থা, বাহ্যিক লক্ষণ এবং খাওয়া ও ঘুমের ধরনের সম্পূর্ণ তথ্য লিপিবদ্ধ করা হয়। তারপর ডাক্তার সেই লক্ষণগুলো পরীক্ষা করেন এবং তাদের গুরুতর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে পিএমএস বা পিএমডিডি নির্ধারণ করে থাকেন।
    সমস্যার সম্পূর্ণ চিহ্নিতকরণের জন্য মহিলাদের থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতা এবং অন্যান্য মানসিক সমস্যা, যেমন- অবসাদ রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হয়। এছাড়া অন্যান্য সম্ভাব্য কারণগুলোও সমস্যা নির্ধারণের করার ক্ষেত্রে  খতিয়ে দেখা হয়। এসবের উপর নির্ভর করে পিএমডিডি-র চিকিৎসা করা হয়।

    কীভাবে পিএমডিডি-র চিকিৎসা করা হয়?
    এই চিকিৎসার লক্ষ্য হল মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করা। পিএমএস-এর মোকাবিলা করা যায় জীবনযাত্রার বদল ঘটিয়ে, যেমন- সঠিক খাওয়াদাওয়া এবং শরীরচর্চা করে। পিএমডিডি-র চিকিৎসার মধ্যে রয়েছে-

    • ওষুধ প্রয়োগ- এক্ষেত্রে অবসাদবিরোধী ওষুধ ব্যবহার করা হয় এবং তা সমস্যার লক্ষণের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কার্যকরী ফল দেয়। জন্ম নিরোধক বড়িও ডিম্বাণু উৎপাদন বন্ধ করার জন্য প্রয়োগ করা হয়। এভাবে পিএমডিডি-র লক্ষণগুলো কমানোর চেষ্টা করা হয়। একটা কথা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এইধরনের ওষুধগুলো শুধু পিএমডিডি-র চিকিৎসার জন্যই স্বীকৃত, পিএমএস-এর জন্য নয়।
    • আচরণগত কৌশল- ওষুধের সঙ্গে মানসিক চাপ ও রাগ আয়ত্তে রাখার কৌশল ব্যবহার করা যেতে পারে।
    • জীবনযাত্রার পরিবর্তন- নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যতালিকা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমিয়ে সমস্যার লক্ষণগুলোর মোকাবিলা করা সম্ভব হয়।

    সূত্র-
    ১. Diagnostic and Statistical Manual of Mental Disorders, 4th Edition (2000).

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআপনি নার্সিসিজম রোগে আক্রান্ত নন তো?
    Next Article ফোবিয়া বা আতঙ্ক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    November 1, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    October 31, 2026

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর November 1, 2026

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    প্রশ্ন: আমার বয়স প্রায় ১৬ বছর। বর্তমানে দশম শ্রেণিতে পড়ছি। কিছুদিন আগে আমার প্রচণ্ড মাথা…

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.