Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 30
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রসবোত্তর মায়েরা যেসব মানসিক সমস্যায় পড়তে পারেন
    ফিচার

    প্রসবোত্তর মায়েরা যেসব মানসিক সমস্যায় পড়তে পারেন

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 9, 2018No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গর্ভাবস্থায় অবস্থায় অনাগত সন্তানকে নিয়ে মায়ের যতটা আনন্দ ও উৎকণ্ঠা থাকে অনেকসময় দেখা যায় সন্তান জন্মের পর মায়ের মধ্যে তেমন কোনো উচ্ছ্বাস নেই। প্রসবোত্তর অনেক মায়েরাই এধরনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন। এক সমীক্ষায় দেখা গেছে ১৩ শতাংশ প্রসবোত্তর মায়েরা নানাধরনের বিষন্নতায় ভুগতে থাকেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
    প্রসবোত্তর মানসিক সমস্যা হওয়ার কারণসমূহ:

    • কম বয়সে মা হওয়া
    • প্রসবোত্তর মায়েদের মস্তিষ্কের নিউরনে নানা ধরনের পরিবর্তনের ফলে
    • পূর্বে যদি মায়ের মানসিক অসুস্থতা থাকে
    • মায়ের পরিবারের মানসিক অসুস্থতার ইতিহাস থাকলে
    • সদ্যজাত সন্তানের যত্নের জন্য মায়ের ওপর যে চাপ থাকে তার কাড়নস্বরূপ দুশ্চিন্তা
    • মানসিক চাপ
    • প্রথম সন্তান ছেলে না হওয়ায় পরিবারের বয়স্কদের তির্যক কথাবার্তা
    • দাম্পত্য অশান্তি,কলহ ইত্যাদি।

    কখন বুঝবেন একজন প্রসবোত্তর মা বিষন্নতায় ভুগছেন:

    • অস্থির ও মনমরা হয়ে থাকলে
    •  সারাক্ষণ কান্নাকাটি করলে
    • খেতে না চাওয়া বা পরিমানে বেশী খেতে চাওয়া
    • কম ঘুম যাওয়া বা ঘুমের পরিমান বেড়ে যাওয়া
    • উদ্যমহীন হয়ে পড়া
    •  মনোযোগের অভাব
    •  অতিরিক্ত চিৎকার, চেঁচামেচি করা
    • হঠাৎ হঠাৎ ভুলে যাওয়া
    • বন্ধু ও পরিবার থেকে নিজেকে দূরে রাখা
    • সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
    • সবসময় নিজেকে অপরাধী ভাবা
    • ঘনঘন মাথাব্যথা ও পেটে নানা সমস্যা দেখা দেয়া
    • কোন কাজে উৎসাহ না পাওয়া ইত্যাদি।

    প্রসব পরবর্তী মায়েরা যে ৫ ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকেন :
    ১. বেবি ব্লু (Baby Blue)
    শতকরা ৫০-৭০ ভাগ মা এ সমস্যায় ভোগেন। প্রসবের তিন-চার দিন পর অসুস্থতা দেখা দেয়।
    লক্ষণসমূহ:

    • মায়ের মেজাজ খিটখিটে হয়ে যাওয়া
    • ক্ষণে ক্ষণে মনের আবস্থার পরিবর্তন হওয়া ,যেমন: এই খুশি, এই দুঃখ
    •  মাঝে মধ্যে অকারণেই কেঁদে ফেলা
    • সবসময় চোখমুখে কেমন ঘোলা ঘোলা ভাব
    •  অনিদ্রা
    • সন্তানের প্রতি মনোযোগের অভাব
    •  যেকোনো বিষয়ে বিরক্তি প্রকাশ করা
    •  হঠাৎ হঠাৎ অধৈর্য হয়ে পড়া

    এ অবস্থার জন্য চিকিৎসার তেমন প্রয়োজন নেই। কয়েক দিনের মধ্যেই প্রসূতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
    ২. পোস্টপার্টাম সাইকোসিস (Postpartum Psychosis)
    প্রসবোত্তর মানসিক সমস্যার মধ্যে এ রোগটিই মানুষের কাছে বেশি পরিচিত। প্রতি হাজারে এক থেকে দু’জন প্রসূতি মা এ রোগে আক্রান্ত হন। সাধারণত প্রসবোত্তর প্রথম বা দ্বিতীয় সপ্তায় এ রোগটি দেখা দেয়।
    লক্ষণসমূহ:

    • ঘুম না হওয়া
    •  যখন তখন বিরক্তি প্রকাশ
    •  মেজাজ খিটখিটে হয়ে যাওয়া
    •  খাওয়া-দাওয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি উদাসীন
    •  আবোল-তাবোল বলা
    •  হঠাৎ বাড়ির বাইরে এদিক-ওদিক চলে যেতে চাওয়া
    •  অযথা ভয় পাওয়া
    • সন্তানের যত্ন না নেয়া
    •  নবজাতক সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস

    পোস্টপার্টাম সাইকোসিস হলে ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন। সাইকোথেরাপি, সামাজিক সচেতনতার উন্নয়ন ও এন্টিসাইকোটিক ঔষুধ দ্বারা এ রোগের চিকিৎসা করা হয়। প্রয়োজনে বৈদ্যুতিক চিকিৎসা (ইসিটি) ব্যবহার করা যেতে কয়েক মাসের মধ্যেই অধিকাংশ রোগী সুস্থ হয়ে যায়। কিছু কিছু রোগীর অসুস্থতা দীর্ঘদিন ধরে চলতে পারে।
    ৩. পোস্টপার্টাম ডিপ্রেশন (Postpartum Depression)
    ১০-১৫% ভাগ মা প্রসবোত্তর বিষণ্ণতায় ভোগেন। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ৩০% নারী শিশুজন্মপূর্ব বিষণ্ণতায় আক্রান্ত হন এবং এরা যদি তখন প্রয়োজনীয় সাহায্য ও চিকিৎসা না পান তবে এদের প্রায় ৫০% প্রসবোত্তর বিষণ্ণতায় আক্রান্ত হন। সাধারণত প্রসবের দুই সপ্তাহ পর এ সমস্যা শুরু হয়।
    লক্ষণসমূহ:

    • মায়ের মেজাজ খিটখিটে হয়ে যায়
    • সব কিছুতে কেমন যেন উদাস উদাস থাকে
    • অত্যন্ত ক্লান্তবোধ করা
    • অহেতুক দুশ্চিন্তা করা
    • বিষাদগ্রস্থ থাকা
    • খাওয়াতে অরুচি
    • ঘুমাতে কষ্ট
    • পরিবার ও বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাওয়া
    • সন্তানের প্রতি কোনো আগ্রহ না থাকা

    প্রসূতির মনে এমন ভ্রান্ত বিশ্বাস জন্ম নিতে পারে যে সদ্যজাত সন্তানের কোনো শারীরিক বা মানসিক খুঁত আছে, সন্তানটি তিনি মানুষ করতে পারবেন না, অতএব একে মেরে ফেলাই ভালো। প্রসূতি নিজেও আত্মহত্যার চেষ্টা করতে পারেন। এধরনের মানসিক রোগের আক্রান্ত প্রসূতি মায়েদের জন্য বিষন্নতা বিরোধী ঔষধ এবং থেরাপির মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। যদি এই রোগ তীব্র আকার ধারণ করে , তবে রোগীকে ইলেকট্রিক শক থেরাপি দিয়ে থাকেন ডাক্তার।
    ৪. পোস্টপার্টাম এনক্সাআইটি (Postpartum Anxiety)
    শতকরা ১০ ভাগ প্রসূতি মায়েরা এধরনের মানসিক রোগে ভুগতে থাকেন।
    লক্ষণসমূহ:

    • চরম উদ্বেগে থাকা
    • কোন কারন ছাড়াই চরম অস্বস্তিবোধ হতে থাকা
    • শ্বাস-প্রশ্বাসে কষ্ট
    • বুকে ব্যথা বা অস্বস্তি
    • মাথা ঘোরা
    • নির্জীব থাকা
    • শরীরে অতিরিক্ত ঘাম হওয়া
    • নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলা
    • পাগল হয়ে যাওয়ার ভয় বা মৃত্যু ভয়ে আতঙ্কিত হওয়া

    পোস্টপার্টাম এনক্সাআইটিতে আক্রান্ত মায়েদের কাছ থেকে শিশুকে কিছু দিনের জন্য একটু দূরে রাখায় শ্রেয়। এধরনের মানসিক রোগে আক্রান্ত মায়েদের চিকিৎসা হিসেবে স্বাস্থ্যকর নিরিবিলি জায়গা থেকে কয়েকদিন কাটিয়ে আসলে এ রোগ থেকে দ্রুত পরিত্রান পাওয়া যায়।
    ৫. পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (Post-Traumatic Stress Disorder)
    সন্তান প্রসবের পর ১-৬% প্রসূতি নারী এ সমস্যায় আক্রান্ত হন। স্বাভাবিক প্রসবের পরিবর্তে অপরিকল্পিত সিজারিয়ান, সন্তান জন্মানোর মুহূর্তে হঠাৎ মায়ের জটিল কোন সমস্যা দেখা দেয়া, শিশু জন্মানোর তীব্র শারীরিক কষ্ট পাওয়া, জন্মানোর পর সন্তানকে যদি আইসিতে রাখা হয়, ইত্যাদি নানাবিধ সমস্যার কারনে প্রসূতি মা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হন।
    লক্ষণসমূহ:

    • সন্তান জন্মের মুহূর্তগুলো দু:স্বপ্ন হয়ে প্রতিনিয়ত দেখা দেয়া
    • বিষন্নতা
    • অনিদ্রা
    • উদ্বেগ এবং হঠাৎ কোন কারণ ছাড়াই আতঙ্কিত হয়ে পড়া
    • বাস্তবতা এবং জীবন থেকে নিজেকে দূর সরিয়ে রাখা
    • অতীতে কোন দূর্ঘটনায় পুনরায় স্মৃতি ফিরে আসা এবং ভয়ে নিজেকে সিঁটিয়ে রাখা

    এ ধরনের মানসিক রোগে আক্রান্ত মায়েদের মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া খুব প্রয়োজন। যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রসূতি মা দ্রুত আরোগ্য লাভ করে।

    প্রসবোত্তর মা মানসিক সমস্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহঠাৎ করে তিনি আমার মা’সহ আমাকে সন্দেহ করতে শুরু করেন
    Next Article নেতিবাচক চিন্তা দূর করতে পারে যা হতে আপনার সহায়ক
    মনের খবর ডেস্ক

    Related Posts

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.