Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পেশার প্রভাবে সাংসারিক জীবনে মনোমালিন্য থেকে মুক্তির উপায়
    ফিচার

    পেশার প্রভাবে সাংসারিক জীবনে মনোমালিন্য থেকে মুক্তির উপায়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 4, 2021Updated:August 5, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    পেসার প্রভাবে সাংসারিক জীবনে মনোমালিন্য থেকে মুক্তির উপায়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    পেশার কারণে সারাদিন অফিসের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন। তার ওপর আবার রাতের খাবারটা খেতে হয়েছে অফিসের বসদের সঙ্গেই। এদিকে সংসারে যে আপনার সঙ্গী আপনার জন্য অধীর অপেক্ষায় বসে আছেন।

    আবার আপনি যখন চাকরি থেকে বাড়ি ফিরলেন তখন আপনার স্বামী বা স্ত্রী, সন্তান ঘুমিয়ে পড়েছে। সকালে যখন অফিসে যাচ্ছেন তখন আপনার সন্তান ঘুমিয়ে আছে। এ রকম ঘটনা দু-এক দিন ঘটলে মানিয়ে নেওয়া যায়। কিন্তু প্রতিনিয়ত আপনার পেশাগত ব্যস্ততা সম্পর্কের ওপর খারাপ প্রভাব ফেলতে বাধ্য।

    নবদম্পতির কথায়ই ধরুন। মাস ছয়েক বিয়ে হলো। এর মধ্যেই স্বামীকে প্রায়ই অফিসের কাজে সপ্তাহে বা মাসে এক-দুই দিন বাসার বাইরে থাকতে হয়। কখনো দেশের বাইরেও যেতে হয়। কর্মব্যস্ত জীবনের এসব প্রভাব এসে পড়ে দুজন মানুষের মিষ্টি সম্পর্কের মধ্যে।

    কখনো কখনো তা দেয়াল হয়ে দাঁড়ায়। জীবনে তো কর্মব্যস্ততা থাকবেই। পেশাগত জীবনের ব্যস্ততা সামলে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। আলাদা করে সময় দিন আপনার পার্টনারকে। যাদের সন্তান আছে তাদের রয়েছে বাড়তি দায়িত্ব।

    ইট-পাথরের এই নাগরিক জীবনে কেউ কারও দিকে তাকানোরই সময় পায় না। কথা তো দূরে থাক। খুব সকালে ঘুম থেকে উঠে কোনোভাবে নাশতা সেরেই অফিসে যেতে হয়। এর মধ্যেও প্রয়োজন পার্টনারকে আপনার একটু সময় দেওয়ার।

    বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় বলেছেন, প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে এই একটি কথাই হতে পারে আপনাদের সম্পর্কের ছোট যত্নে বাড়তি ভালোবাসা।

    ভালোবাসা কখনো পুরোনো হয় না। প্রতিদিন নতুন করে ভালোবাসতে শিখুন আপনার পার্টনারকে। ধরুন অফিস বা ব্যবসায়িক কাজে অনেক রাত হয়ে গেছে বাসায় ফিরতে। তবু বাসার প্রয়োজনীয় জিনিস কিনতে ভুলবেন না। অথবা মাঝে মাঝে প্রিয় মানুষটার জন্য বই, ফুল, আইসক্রিম, চকলেট বা পছন্দের কিছু জিনিস কিনে বাসায় ফিরতে পারেন। এতে আপনার পার্টনার খুব খুশি হবে।

    সারা দিনের মিটিং, বায়ারদের সঙ্গে কথা বলা সবকিছু মিলিয়ে হয়তো আপনার ত্রাহি অবস্থা। তার মধ্যেও মিনিট খানেকের জন্য হলেও ফোন দিন আপনার পার্টনারকে। অফিসে পৌঁছে ফোন দিয়ে জানাতে পারেন নিরাপদে অফিসে পৌঁছেছেন।

    কিংবা লাঞ্চ টাইমে ফোন দিয়ে জানতে পারেন খেয়ে কিনা। এসব স্বল্প আলাপে নিজেদের মধ্যে ভালোবাসার উষ্ণ সম্পর্ক বজায় থাকে। পেশাগত ব্যস্ততার খারাপ প্রভাব তখন এড়িয়ে চলা যায়।

    সপ্তাহের ছুটির দিনে পার্টনারকে নিয়ে আশপাশে কোথাও ঘুরতে যান। তা রেস্তোরাঁ হতে পারে অথবা কোনো পার্ক। তবে প্রকৃতির মাঝে দুজনে সময় কাটাতে পারলে বেশি ভালো হয়। এ সময় টেকনোলজি কম ব্যবহার করুন। একে অপরকে বুঝতে শিখুন, জানতে শিখুন।

    কাজ করতে গিয়ে অফিসে বসের ঝাড়ি খেয়েছেন, খুব স্বাভাবিক ঘটনা। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে, অফিসে বসের ঝাড়ি খায়নি। তাই বলে সারাদিন মন খারাপ করে থাকবেন না। বাসায় ফিরুন হালকা মনে।

    সপ্তাহের ছুটির দিনে পারিবারিক দাওয়াত পড়েছে। হুট করেই একই দিনে আপনার খুব গুরুত্বপূর্ণ মিটিং পড়ে গেল। অ্যাটেন্ড না করলেই নয়। এক কথাতেই পারিবারিক দাওয়াত ক্যানসেল করে দেবেন না।

    পার্টনারের সঙ্গে কথা বলুন শান্ত হয়ে। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করুন আপনি কেন পারিবারিক দাওয়াতটিতে থাকতে পারছেন না। আপনার পার্টনার নিশ্চয়ই পরিস্থিতি অনুধাবন করবেন। আরএভাবেই আপনি আপনার পেশার প্রভাবে সাংসারিক জীবনে মনোমালিন্য থেকে মুক্তি পেতে পারেন।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    গবেষণা নারী পরিবার পুরুষ সম্পর্ক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসঙ্গীর সাথে সম্পর্ক ভাঙে যে কারণে
    Next Article মনোবল বাড়িয়ে লক্ষ্যে পৌঁছানোর পাঁচটি উপায়
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.