Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ধর্ষকের মধ্যে থাকে সহমর্মিতার অভাব
    অপরাধ আচরণ

    ধর্ষকের মধ্যে থাকে সহমর্মিতার অভাব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 11, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ধর্ষকের মধ্যে থাকে সহমর্মিতার অভাব
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নালা থেকে, ডোবা থেকে বেওয়ারিস লাশ যখন আমরা পাই, বুঝতে বাকি থাকে না যে তাদের ধর্ষণের পরে খুন করা হয়েছে। দীর্ঘদিন ধরে খবরে আমরা এমন সংবাদ পেতে পেতে; ধরেই নেই ধর্ষণোত্তর হত্যা একটি অস্বাভাবিক ঘটনার সাধারণ পরিণতি। কিন্তু এমন কেন হয়, কীভাবে একজন মানুষ চরমতম অমানুষ হয়! বিদেশে এ ধরনের সিরিয়াল কিলারদের ধারাবাহিক সাক্ষাৎকার নেওয়া হয়, যাকে আমরা বলি কোয়ালিটেটিভ স্টাডি বা গুণগত গবেষণা। প্রখ্যাত কথাসাহিত্যিক এবং বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হকের একটি উপন্যাস নখ এ আমরা এমনটি দেখতে পাই। সেখানে এসিড ছুড়ে মারার অপরাধে সাজাপ্রাপ্ত আসামীদের সাক্ষাৎকার নিতে দেখি উপন্যাসের নায়িকাকে।

    গত বছর অক্টোবর মাসে হার্ভাড ইন্টারন্যাশনাল রিভিউতে আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, দেশে করোনা অতিমারির সময়ে নারীর প্রতি যৌন সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ১ হাজার নারী ধর্ষিত হয়েছে। ধর্ষণের পর মারা গিয়েছে ৪৬ জন। প্রায় দুইশরও বেশি নারী ধর্ষণের বিষয়টা কাউকে জানাননি। আমাদের দেশে সাজাপ্রাপ্ত ধর্ষণের আসামীদের কোনো সাক্ষাৎকার নেওয়ার রিপোর্ট জানা যায়নি। তবে আমেরিকার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. শ্যামুয়েল ডি স্মিথিম্যান ৫০ জন ধর্ষকের সাক্ষাৎকার নিয়েছেন। দেখা গেছে, এই ৫০ জন ব্যক্তির সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব, মানসিকতা বিভিন্ন। তাই বিশেষ করে বলা সম্ভব নয় কে ধর্ষণ করবে আর কে করবে না। তবে বিশেষ কয়েকটি দিক আবার মিল পাওয়া গিয়েছে। যা বলতে গেলে সব ধর্ষকের মধ্যেই ছিল।

    এক- তাদের মধ্যে সহমর্মিতার অভাব

    দুই- তারা অতি মাত্রায় আত্মকেন্দ্রিক

    তিন- নারীর প্রতি তারা হিংস্রতা অনুভব করত

    মোটা দাগে, এটা বলা সম্ভব নয় যে যাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে তারা সবাই তাদের জীবনের কোনো না কোনো সময়ে ধর্ষণ করবে। কিন্তু এমন ঐ বৈশিষ্ট্যসম্পন্ন পুরুষদের ব্যাপারে সতর্ক থাকা যেতে পারে। তাহলে জেনে নেওয়া যাক সহমর্মিতা কী, অতিমাত্রায় আত্মকেন্দ্রিকতা কী, নারীর প্রতি হিংস্রতা পোষণ করে সেটা আমরা কীভাবে বুঝব। সহমর্মিতা শব্দটি ইংরেজি এমপ্যাথি শব্দের বাংলা। এমপ্যাথি বলতে আমরা বুঝি অন্যের আবেগ অনুভূতিকে তার মতো করে বুঝতে পারার ক্ষমতা। সহজ উদাহরণ হিসেবে বলা হয়, অন্যের জুতায় নিজের পা দিয়ে দেখা। অন্যের অবস্থানে নিজেকে কল্পনা করতে পারলেই সেটা পারা সম্ভব। কাজেই কোনো পুরুষের সঙ্গে মিশতে গেলে খেয়াল করা দরকার সে তার আবেগ অনুভূতিকে যথাযথভাবে বুঝতে পারছে কিনা। স্বাভাবিকভাবে কেউ যদি অন্যকে বুঝতে না পারে তাহলে সে নিজেকে নিয়েই থাকে, যা পরবর্তীতে অতি মাত্রায় আত্মকেন্দ্রিকতার দিকে নিয়ে যায়।

    গ্রীক একটি শব্দ আছে নার্সিসিজম। নিজেকে বড়ো করে দেখা। এই নার্সিসিস্টিক মানুষগুলো সবসময় নিজেরটা বড়ো করে দেখতে অভ্যস্থ। অন্যের সুখ-দুঃখ তারা যেমন বুঝতে পারে না, তেমনি গুরুত্বও দেয় না। নারীর প্রতি হিংস্রতা পোষণ করছে কিনা সেটা কিন্তু আচরণ দেখেই বোঝা যায়। তারা অতিমাত্রায় পুরুষতান্ত্রিক। নারীকে হেয় করে দেখা, নারীর অবদানকে অস্বীকার করা এগুলো তো লুকানোর মতো আচরণ নয়। এই আচরণগুলোকে চিহ্নিত করতে হবে এবং যাদের মধ্যে এই আচরণ আছে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে। বস্তুত এটা কোনো তাৎক্ষণিক ব্যাপার নয়।

    শিশু বয়স থেকে পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠা পর্যন্ত তাকে সঠিক দৃষ্টিভঙ্গি প্রদান ও তার যথাযথ বিকাশের দায়িত্ব বর্তায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। শিশুবয়স থেকেই খেয়াল রাখা জরুরি আজকের শিশুটি ভবিষ্যতের জন্য কোনো বিষাক্ত মনোভাব নিয়ে বেড়ে উঠছে কিনা, বেড়ে উঠতে উঠতে সে কোনো বিকৃত মনোজগতে বিচরণের উপকরণ হাতের নাগালে পেয়ে যাচ্ছে কিনা। এ দায়িত্ব যেমন পরিবারের, তেমনি সমাজ রাষ্ট্রের দায়িত্বও সামাজিক বিকৃতিগুলোকে অপসারণ করা। যাতে নারীর প্রতি হিংস্রতার মতো বিষাক্ত প্রবণতাগুলোর সংক্রমণ হ্রাস পায়।

    লিখেছেনঃ ডা. এস এম আতিকুর রহমান

    মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    চিকিৎসা নারী পুরুষ মানসিক সমস্যা হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকিশোর বয়সীদের যেসব আচরণগত পরিবর্তন অভিভাবকদের জন্য সঙ্কেত
    Next Article রাত জেগে কাজ-পড়াশোনা করলে যে ক্ষতি হয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    November 10, 2026

    মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

    November 8, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.