Close Menu
    What's Hot

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 16, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপ কাটিয়ে উঠে তাসকিনের বাজিমাৎ
    মনস্তত্ত্ব

    মানসিক চাপ কাটিয়ে উঠে তাসকিনের বাজিমাৎ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 24, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রাজপুত্রের মত ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল তাসকিনের। অভিষেকেই বাজিমাৎ। ক্রিকেট পরাক্রমশালী ভারতের বিপক্ষেই নিয়েছেন ৫ উইকেট। সে দিন ৮ অভারে মাত্র ২৮ রান দিয়ে সোঁজঘরে ফিরিয়েছেন রবিন উথাপ্পা, চেতেশ্বর পূজারা, আম্বাতি রাইডু, স্টুয়াট বিন্নি ও অমিত মিশ্রাকে। তবে বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি সেই উত্তাপ। অগোছালো জীবন, চোটজর্জর ক্যারিয়ারের পিষ্ট তাসকিন আহমেদের চলার ট্র্যাক বিচ্যুত হয়ে পড়েছিল। দারুণ সম্ভাবনা নিয়ে আসা এই পেসার ডুবে যাচ্ছিলেন হতাশায়। নিজের উপর বিশ্বাসটাই হয়তো উবে গিয়েছিল তার। কিন্তু সাম্প্রতিক সময়ে সব সামলে তাসকিনকে পাওয়া গেছে দারুণ ছন্দে, নিউজিল্যান্ড সফরে ভালো করেছিলেন। আফগানিস্তান, শ্রীলঙ্কা সফরেও ছিল দারুণ সাফল্য়। আর দক্ষিণ আফ্রিকা সফরে তো সর্বেসবা। হয়েছেন ম্যান অব দ্যা সিরিজও।

    তাসকিনের এই ফিরে আসার পথে অতিক্রম করতে হয়েছিল নানা বাধা-উপেক্ষার। ইনজুরি থেকে ফিরেও ফিটনেস জটিলতার কারণে ২০১৯ বিশ্বকাপে যাওয়া হয়নি তার। দল ঘোষণার দিন কান্নায় ভেঙে পড়েছিলেন দীর্ঘদেহী এ ডানহাতি পেসার। কিন্তু সেখানেই থেমে যাননি তিনি। নিজের মধ্যে জেদ চেপে বসা তাসকিন বর্তমান সময়ে হয়ে উঠেছেন বাংলাদেশ পেস আক্রমণের নেতা।

    টেস্টে আগুন ঝরানো স্পেল দিয়ে আগমণী বার্তা দিয়েছেন ক্রিকেটে ফেরার। টি-২০ ফরম্যাটেও ভালো করেছেন। ওয়ানডে ফরম্যাটেও তিনি যেন বদলে যাওয়া বাংলাদেশ দলের প্রতিচ্ছবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি।

    এবার প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে উড়ন্ত শুরু করা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের পালক ছেটে দিয়েছেন তাসকিন। তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ পাচঁ উইকেট। একে একে ডানহাতি এই পেসার তার গতিতে পরাস্ত করেছেন কাইল ভেরেইনা, জ্যানেমাল মালান, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসু রাবাদাকে।

    ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ উইকেট শিকার করে তাসকিন নিজের সফলতা আর ফিরে আসার পেছনে কেবল একটাই কারণ দেখছেন, সেটা হলো নিজের পরিশ্রম। তাসকিন জানান, ‘গত দেড়-দুই বছর ধরে একই কাজ করছি। প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছি, সেই প্রক্রিয়ায় বিশ্বাস করছি এবং আমার মনে হয় এটাই সাফল্যের কারণ।

    তবে এই উথান-পতনের মাঝে মানসিক ভাবেও ভেঙ্গে পড়েছিলেন প্রোটিয়া বদকারী এই পেসার। নতুন রুপে ফিরে আসা নিয়ে একটি গণমাধ্য়মকে তিনি বলেন, লকডাউন যখন শুরু হয় তখন আমার অবস্থা ভাল ছিল না। ফর্মহীনতা, ইনজুরি মিলিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলাম। তখন আমি চিন্তা করেছিলাম ঘুরে দাঁড়াব। কোভিড পরিস্থিতির সময় দেবাশিষ দাকে (বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী) বলেছিলাম আমার ফিটনেস লেভেল উন্নতি করতে হবে, না হলে কয়েকদিনের মধ্যে আমার আরও খারাপ অবস্থা হবে। আমি ফিরতে চাই।

    ট্রেনিং বন্ধ থাকা অবস্থায়ও দেবু দা আমাকে সময় দেন, ট্রেনিং করা শুরু করান। দেখা যাচ্ছিল অনেকদিনের বিষন্নতা এবং নিজের ভেতরের কিছু সংশয় জন্ম নিয়েছিল যে আমাকে দিয়ে আর হবে কি হবে না। তখন মেন্টালি বোস্টআপ হওয়ার জন্য মেন্টাল ট্রেনার সাবিত আনোয়ার ভাইয়ের সাহায্য নেই। এভাবে দুজনের সঙ্গে শরীর ও মন ঠিক করার জন্য কাজ করেছি। সব সময় ভাবতাম যে আমি ফিরব। কিন্তু তাও কোন না কোন কারণে হচ্ছিল না। তখন মনের ভেতরে সন্দেহ আসে যে আসলেই হবে তো?

    তাসকিন বলেন, যখন পিছিয়ে গিয়েছিলাম সব মিলিয়ে পিছিয়ে গিয়েছিলাম। কিছু ইনজুরি হওয়ার পেছনে লাইফস্টাইলেরও একটা ভূমিকা ছিল। ওগুলো আল্লাহর রহমতে এখন ঠিক আছে। এখন আমি প্রক্রিয়ার উপর অনেক আস্থা রাখি। মনে করি যে প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে সব কিছুই অবশ্যই ভাল হবে। পারফরম্যান্সটা হয়ত আমার হাতে নেই। কিন্তু সেই পারফরম্যান্সের জন্য সৎভাবে আমার কাজটা যেন আমি করতে পারি। এটাই চিন্তা ছিল।

    তিনি বলেন, বর্তমানে আমার লাইফ স্টাইল অনেক গুছানো। অনেক কিছু ত্যাগ করেছি। আর প্রক্রিয়া আগেরচেয়ে অনেক ভাল। মাঠের বাইরে পরিবারের অনেক বড় একটা জায়গা। আল্লাহর রহমতে সেই জায়গা থেকেও সব কিছু গুছিয়ে নিতে সহায়তা পেয়েছি, পাচ্ছি। আর খেলার বাইরে পরিবার যেন শান্তিতে থাকে, তারাও যেন আমার থেকে সেরাটা পায় সেই চিন্তাও এসেছে আমার ভেতর।

    একটানা ভাল গতি রেখেছেন তাসকিন, গতি টানা ধরে রাখতে ফিটনেস নাকি টেকনিক্যালও কোন বদলও আছে? সে ব্যাপারে তাসকিন বলেন, গতি টিকিয়ে রাখা ফিটনেস এবং মাইন্ডসেট এই দুইটাই কারণে হয়েছে। কারণ শরীর ও মন দুইটাই যদি টপ লেভেলে না থাকে তাহলে গতি তুলা কঠিন। এখন যদি দেখা যায় মনোবল দিয়ে আমি করে যাচ্ছি কিন্তু আমার শরীর সাপোর্ট করছে না তাহলে তো হবে না। এইগুলাই আরকি। এই দুইটার কারণে আগের থেকে অনেক উন্নতি হচ্ছে, এবং হয়ত আরও হবে।

    তাসকিন আরও জানান, মূলত মানসিক চাপ কাটিয়ে উঠতে পারায় বর্তমানে সাফল্য পাচ্ছেন তিনি।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

    bcb Cricket Shakib al hasan taskin ক্রিকেট তাসকিন বাংলাদেশ ক্রিকেট দল সাউথ আফ্রিকা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের ওপর যৌন নির্যাতনকারীদের কি চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
    Next Article পিরিয়ডের সময় প্রয়োজন মানসিক যত্নের
    মনের খবর ডেস্ক

    Related Posts

    জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    July 22, 2026

    জর্জ বার্নাড শ

    July 2, 2026

    মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    April 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 17, 2026

    সবসময় একটা অস্থিরতা কাজ করছে কী করবো?

    প্রশ্ন: আমি রাশেদ। আমি ৩২ বছর বয়সি একজন চাকরিজীবী। গত কয়েক মাস ধরে আমি প্রায়…

    লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.