Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোনোকিছুতে মনোযোগ দিতে গেলে অস্থির হয়ে পড়ি
    প্রশ্ন-উত্তর

    কোনোকিছুতে মনোযোগ দিতে গেলে অস্থির হয়ে পড়ি

    Moner KhaborBy Moner KhaborJune 2, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রশ্ন: স্যার, আমার বয়স ২৫, আমি গত বছরের জুন মাসে ব্যাক পেইনের জন্য ফিজিক্যাল মেডিসিন বিভাগের একজন অধ্যাপকের পরামর্শ নিয়ে পেইন কিলার সেবন করছিলাম। (টি আর ডি কন্টিন ১০০ এমজি, বেক্রো ১০ এমজি এই জাতীয় ঔষধ) এক সপ্তাহ সেবন করার পরই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি।

    বুকে চাপ দিয়ে থাকা, বুক ধড়ফড় করার সাথে মাথার মধ্যে চক্কর দেয়। চক্কর দিয়েই সারা শরীরে অস্থিরতা ছড়িয়ে পড়ে। ঐ সময়ই আবার ডাক্তারের কাছে গেলে তিনি বলেন, কোনো সমস্যা নেই, ঠিকই আছে। পরে -পিজিতে গ্যাস্ট্রোএন্ট্রোলজিতে গেলে ডাক্তার কিছু টেস্ট দেন। রিপোর্টে কিছু আসে না তাই তিনি আমাকে ছেড়ে দেন। কিন্তু আমার সমস্যা যায় না। তারপর অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু পুরোপুরি সুস্থ হচ্ছি না। সবাই রিলাকজেশন জাতীয় ঔষধ দেন। এখন আমার মূল সমস্যা হলো, মনোযোগের অভাব। কোনোকিছুতে মনোযোগ দিতে গেলে অস্থির হয়ে পড়ি। কোনো কিছু বুঝতে সমস্যা হয়। মাথাটা চেপে থাকে। মাঝে মাঝে প্রচণ্ড গ্যাস হয় আর হাত-পা-পেট ঠাণ্ডা হয়ে আসে। মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাই। এখন আমি পিজির একজন সাইকিয়াট্রি চিকিৎসকের পরামর্শে চলছি। তিনি বলেছেন, আমার মূল সমস্যা অ্যাংজাইটি। সকালে নেক্সসিটাল ১০ এমজি ২টা করে সাথে বিলোফোর্ট সেবন করছি। তবুও পুরোপুরি সুস্থ হচ্ছি না। দয়া করে পরামর্শ দিলে খুবই ভালো লাগবে।স

    পরামর্শ: আপনার বর্তমান চিকিৎসা ঠিকই আছে। সময় কিছুটা লাগলেও এ চিকিৎসাই আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি সম্ভবত, জেনারালাইজড অ্যাংজাইটি ডিজঅর্ডারে ভুগছেন। এটি একটি মানসিক রোগ। এই রোগের অনেক লক্ষণের ভেতর যে লক্ষণটি বা সমস্যাটি বেশি দেখা যায় সেটি হচ্ছে মনের ভেতর সবসময় (বেশিরভাগ সময়) অস্থিরতা অনুভব করা। কোনো কারণ ছাড়াই মনে হয়, কোথাও কী ঘটে যাচ্ছে, কী যেন হচ্ছে। এই অস্থিরতার কারণেই অনেক সময় আশেপাশের বিষয়গুলোতে ঠিকমতো মনোযোগ দেয়া যায় না, মনোযোগ ধরে রাখা যায় না।

    যে বিষয়টি আপনার ক্ষেত্রে হচ্ছে বলে মনে হয়। সে কারণেই হঠাৎ হঠাৎ মনে হয়, কোথায় যেন হারিয়ে যাই। আপনি লিখেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন এবং অনেক পরীক্ষা করিয়েছেন। কী কী পরীক্ষা করিয়েছেন। আপনার প্রশ্নের মধ্য দিয়ে সেটি বোঝা গেল না। তবে যদি আপনি থাইরয়েড ফাংশন টেস্ট (T3, T4, TSH) না করিয়ে থাকেন সেটা করিয়ে নেবেন।

    কারণ, অনেকসময় এসব থাইরয়েড হরমোনের সমস্যার কারণেও এমন সমস্যা হতে পারে। যদি করিয়ে থাকেন, তবে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন। আপনার ঔষধও ঠিক আছে। সঙ্গে আর একটি ঔষধ যোগ করতে পারেন-ইনডেভার ১০মি.গ্রা.। সকালে ও রাতে একটা করে খেতে পারেন। আর একটা বিষয় বলে রাখা জরুরি, আপনার সমস্যাগুলো কি কোনো কারণে বা কোনো ঘটনার পর থেকে হচ্ছে কিনা কিংবা কোনো বিষয়ের সঙ্গে সরাসরি জড়িত কিনা সেটাও জানা দরকার।

    যদি এসবের পেছনে কোনো ঘটনা বা সরাসরি কোনো কারণ থেকে থাকে তবে ডাক্তারের সঙ্গে সেসব আলাপ করে বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন। ধারণা করি, আপনি সঠিক চিকিৎসাই নিচ্ছেন। ভবিষ্যতে সুযোগ হলে, আপনি কেমন আছেন সেটা আম আমাদেরকে জানাবেন। দ্রুত আরোগ্য কামনা করছি।

    • পরামর্শ দিয়েছেন
    • অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব
    • অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ,
    •  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

    মনোযোগের অভাব সবসময় অস্থিরতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডাক্তার নিগ্রহের মনস্তত্ত্ব
    Next Article মানসিক রোগের কারণে ভুলে যাওয়া
    Moner Khabor

    Related Posts

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    September 24, 2026

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    September 23, 2026

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.