Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কীভাবে বুঝবেন আপনার সন্তান মাদকাসক্ত কিনা
    মাদকাসক্তি

    কীভাবে বুঝবেন আপনার সন্তান মাদকাসক্ত কিনা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 27, 2019Updated:November 9, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বাংলাদেশের গবেষকরা বলছেন, দেশে এখন প্রায় ৭০ লাখ মাদকসেবী রয়েছে, যাদের বেশিরভাগ তরুণ। এদের মধ্যে ১০ বছর থেকে ৭০ বছরের বৃদ্ধও রয়েছেন।

    পরিবারের কোন সদস্য মাদকাসক্ত হয়ে উঠলে অন্যরা সেটি কীভাবে বুঝবেন? বাংলাদেশে এ ধরণের সমস্যায় চিকিৎসার কী ব্যবস্থা রয়েছে?

    কী কী লক্ষণ দেখলে সতর্ক হওয়া উচিত?
    বাংলাদেশের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘মুক্তি’র প্রধান আলি আসকার কোরেশী সংবাদ সংস্থা বিবিসিকে বলছেন, ”কেউ মাদকাসক্ত হয়ে উঠলে একদম শুরুর দিকে বুঝা আসলে একটু শক্ত। তারপরেও বেশ কিছু লক্ষণ রয়েছে, যা দেখা গেলে সন্তানের বিষয়ে সতর্ক হতে হবে।’যদি দেখা যায় যে, সন্তানের আচার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যে শান্তশিষ্ট ছেলেটা হঠাৎ করে অপরিচিতের মতো আচরণ করছে। ঘুমের প্যাটার্ন পাল্টে যাচ্ছে। আগে যে সকালে স্কুলে যেতো, এখন সে নানা অজুহাতে স্কুলে যেতে চাইছে না। বিভিন্ন অজুহাতে টাকা চাইছে যে, আজকে এটা কিনতে হবে, কাল অন্য কাজে টাকা লাগবে। তখন সতর্ক হতে হবে।”
    আরো কিছু লক্ষণের মধ্যে রয়েছে মন-মেজাজের হঠাৎ পরিবর্তন, ঘুম থেকে উঠে মেজাজ খারাপ করা, খাওয়া-দাওয়ার দিকে নজর না থাকা বা অতিরিক্ত ঘুমানো, রাতে জেগে দিনে ঘুমানো, এ ধরণের প্রবণতা দেখা গেলে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পরিবারের কোন সদস্য ঘন ঘন অতিরিক্ত টাকা দাবি করলে, প্রাইভেট বা স্কুলের খরচের নাম করে বারবার টাকা চাইলেও সতর্ক হতে হবে।

    তিনি পরামর্শ দিচ্ছেন, এসব ক্ষেত্রে সন্তান কোথায় যায়, কাদের সঙ্গে মিশছে, আসলেই স্কুলে বা প্রাইভেটে যাচ্ছে কিনা, এসব অভিভাবকদের নজরদারি করতে হবে। স্কুলের বেতন থেকে শুরু করে প্রাইভেট টিউটরের বেতনও অভিভাবকদের নিজেদের দেয়া উচিত, কারণ অনেক সময় প্রাইভেট বা স্কুলের নাম করে অতিরিক্ত টাকা নিয়ে তারা নেশা করে।

    মাদকাসক্ত ব্যক্তিদের মিথ্যা বলা বেড়ে যাওয়া, দায়িত্ব এড়িয়ে যাওয়া বা অনেক সময় চুরির অভ্যাস তৈরি হওয়ার প্রবণতাও দেখা যায়। বন্ধুদের মধ্যে যদি মাদকাসক্ত কেউ থাকে, তাহলেও তার মাদকাসক্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়।

    মাদকাসক্ত বোঝা গেলে কী করণীয়?
    ডা. আলী আসকর কোরেশী বলছেন, চিৎকার চেঁচামেচি বা মারধর না করে এক্ষেত্রে একটাই পদক্ষেপ, তাকে সরাসরি একজন মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। মানসিক চিকিৎসকদের মধ্যে অনেকে রয়েছেন যাদের মাদকাসক্তি নিরাময়ে বিশেষ দক্ষতা রয়েছে। তাদের কাছে যেতে পারলে আরো ভালো।
    এক্ষেত্রে ওই চিকিৎসক রোগীকে বিশ্লেষণ করে তার চিকিৎসা পদ্ধতি ঠিক করেন।

    মি. কোরেশী বলছেন, ছোটখাটো ক্ষেত্রে বা প্রথম দিকে হয়তো ওষুধ আর নিয়মিত ফলোআপে মাদকাসক্তি দূর করা যায়। কিন্তু এই আসক্তি পুরনো বা গভীর হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়।

    তিনি জানান, বাংলাদেশে মূলত দুই পদ্ধতিতে মাদকাসক্তির চিকিৎসা হয়। একটি হচ্ছে রিহ্যাব পদ্ধতি। সাধারণত হেরোইন, প্যাথেড্রিন, ফেন্সিডিল বা মরফিন আসক্তদের এ ধরণের পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়। এক্ষেত্রে রোগীকে দুই থেকে তিন মাস রিহ্যাব সেন্টারে আটকে রাখা হয়। নিয়মিত নেশা করতে না পেরে একসময় রোগীর নেশার প্রবণতা কেটে যায়। পাশাপাশি মানসিক পরামর্শে তিনি আসক্তি কাটিয়ে ওঠেন।

    ‘চিকিৎসায় ভালো হয়ে আবারো মাদকে জড়িয়ে পড়ে’
    কিন্তু রোগীর আসক্তির সঙ্গে মানসিক রোগ, যেমন হতাশা, বিষণ্ণতা ইত্যাদি থাকলে ডিটক্স পদ্ধতির ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হওয়া যায়। সেখানেও তাকে কয়েক মাস থাকতে হবে। তবে রিহ্যাবের সঙ্গে এখানে পার্থক্য হলো যে, এখানে রোগীদের আসক্তি কাটাতে নানা ওষুধের ব্যবহার করা হয়।

    আলী আসকর কোরেশী বলছেন, ”পুরোপুরি মাদকাসক্তি কাটাতে অন্তত ছয় মাস একজন রোগীর ক্লিনিকে থাকা উচিত। ক্লিনিক থেকে ছাড়া পেলেও আরো অন্তত এক বছর চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা দরকার।”
    তিনি বলছেন, ”অনেক সময় আমরা দেখেছি, চিকিৎসায় ভালো হয়ে বাড়ি যাবার পর আবার তারা মাদকে জড়িয়ে পড়ে। তাদের পরিবেশ, আসক্ত বন্ধুদের কারণে আবার তারা সেই পথে পা বাড়ায়। ফলে নিয়মিত ফলোআপের পাশাপাশি তার পরিবেশের পরিবর্তনও জরুরি।”

    পরিবারের সহায়তা
    পরিবারের কোন স্বজন মাদকাসক্ত হয়ে উঠলে অনেক সময় পরিবারের সদস্যরা তাকে এড়িয়ে চলেন বা খারাপ ব্যবহার করেন।

    ড. কোরেশী বলছেন, আসলে এ সময়টাতেই পরিবারের সহমর্মিতা তার জন্য সবচেয়ে বেশি দরকার। চিকিৎসার পাশাপাশি তাদের আন্তরিকতা ও ভালোবাসা তার ভুল পথে যাওয়া ঠেকাতে পারে।

    কোথায় কী চিকিৎসা?
    বাংলাদেশে সরকারিভাবে সীমিত পরিসরে আর বেসরকারিভাবে অনেক মাদকাসক্তি নিরাময় ক্লিনিক তৈরি হয়েছে।

    বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক পরিচালক মোঃ মফিদুল ইসলাম বলছেন, দেশের চারটি বিভাগীয় শহরে সরকারি চারটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে, যেখানে খুবই কম খরচে চিকিৎসা করা হয়।

    এছাড়া সরকারি তালিকাভুক্ত ২৩২টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে।
    তবে ডাঃ আলী আসকর কোরেশী বলছেন, বেসরকারিভাবে কয়েক হাজার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায়, চিকিৎসায় সুস্থ হওয়ার পর সাবেক মাদকসেবীরা নিজেরাই নিরাময় কেন্দ্র খুলেছেন।

    তবে এখনো এ ধরণের সেবাটি ঢাকা এবং বিভাগীয় শহরকেন্দ্রিক।
    মোঃ মফিদুল ইসলাম বলেছেন, দেশে যে সংখ্যক মাদকসেবী রয়েছে, সে তুলনা এরকম চিকিৎসা কেন্দ্র সত্যিই অপ্রতুল। তাই আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ করেছি যেন, প্রতিটি জেলা শহরে হাসপাতাল ও মেডিকেল কলেজে মাদকাসক্তদের নিরাময়ে কয়েকটি বেড বরাদ্ধ থাকে।

    মাদকাসক্তি নিরাময়ে খরচ
    বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোয় মাদকাসক্তি নিরাময় একহাজার টাকার মধ্যেই পনেরো দিনের জন্য চিকিৎসা সম্ভব। এর মধ্যে থাকা ও খাওয়া অন্তর্ভুক্ত।

    তবে বেসরকারি চিকিৎসার ক্ষেত্রে প্রতিমাসের জন্য ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়ে থাকে। এর মধ্যে চিকিৎসা, ওষুধ, থাকা ও খাওয়া অন্তর্ভুক্ত।
    সূত্র: বিবিসি

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    চিকিৎসা মাদকাসক্ত সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমাদকাসক্তদের চিকিৎসা ও পূর্নবাসন কার্যক্রমে বীকন পয়েন্টের প্রথম স্থান অর্জন
    Next Article সম্পর্কে লুকোচুরি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026

    ডাউন সিনড্রোম: প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা

    May 21, 2026

    যেসব চিকিৎসায় খরচ কমছে

    June 7, 2024
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.