Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 6
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কাজের ব্যস্ততা নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কোন বাঁধা নয়: দেলোয়ার জাহান ঝন্টু
    তারকার মন

    কাজের ব্যস্ততা নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কোন বাঁধা নয়: দেলোয়ার জাহান ঝন্টু

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনMarch 5, 2017No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro] তারকাদের তারকা তিনি। একজন সফল এবং ব্যস্ততম চলচ্চিত্র পরিচালক। চলচ্চিত্রের কাজে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ অসংখ্য পুরষ্কার ও সম্মাননা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ২নং সেক্টরের অধীনে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। সিনেমার মাঝেই ভালো থাকেন তিনি। পরিচালনা করেছেন বন্দুক, ওমর শরীফ, কোহিনূর, দুঃখিনী মা, জজ ব্যারিস্টার, ভাইয়ের আদর, প্রেম গীত, বকুল ফুলের মালা, ৫২ থেকে ৭১ ইত্যাদি অসংখ্য দর্শকনন্দিত সিনেমার।  তিনি দেলোয়ার জাহান ঝন্টু। মনেরখবর পাঠকের মুখোমুখি এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, ভালো লাগার কথা, সিনেমা নিয়ে তাঁর ভাবনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।  [/int-intro]
    [int-qs]কেমন আছেন?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]আল্লাহ্‌র রহমতে বয়সের তুলনায় অনেক ভালো ভালো আছি।[/int-ans]
    [int-qs]বয়সের সাথে সাথে ভালো থাকার পরিমাণটা কি কমে যায়?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]আমার মনে হয় না। কারণ বয়সের সাথে সাথে মনটাও সেভাবে প্রস্তুত হয়ে যায় যে পৃথিবীতে থাকার সময় আর খুব বেশি হাতে নেই, জ্বর জরা এগুলোও আস্তে আস্তে শরীরে বাসা বাঁধতে শুরু করবে।[/int-ans]
    [int-quote]কাজ করতে হলে কাজের প্রতি মনোযোগী হতে হবে। নিজেকে শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে না পারলে সে যে কাজই হোক ভালো হওয়ার প্রশ্নই আসে না। কেউ যদি ব্যস্ততার অযুহাত দেয় তাহলে আমার নিজের উদাহরণ দিয়ে বলবো সংখ্যার দিক থেকে আমার সমান সিনেমা পরিচালনা দুনিয়াতে কম পরিচালকই করেছে। কিন্তু আমার কোনদিন এক ফোঁটা নেশাদ্রব্যের প্রয়োজন হয়নি। অ্যালকোহলের স্বাদ মিষ্টি নাকি তেতো আমি জানিনা। কিছুদিন সিগারেট খেয়েছি সেটিও পরে বাদ দিয়ে দিয়েছি। সুতরাং যারা বলে কাজের জন্য নেশা করতে হয় সেটা তাদের নেশা করার অযুহাত মাত্র।[/int-quote]
    [int-qs]নিজেকে ভালো রাখতে কোন জিনিষটা সবচাইতে বেশি জরুরি?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]নিয়মানুবর্তিতা। আমার মতে নিয়মানুবর্তিতার মধ্যে থাকলে এবং যেগুলো শরীরের জন্য ক্ষতিকর যেমন নেশাজাতীয় দ্রব্য, মদ বা ধুমপান এগুলো থেকে বিরত থাকলে একটা ভালো জীবন কাটানো সম্ভব।[/int-ans]
    [int-qs]শোবিজের কেউ কেউ অযুহাত দেয় যে সৃষ্টিশীল কাজের মধ্যে ব্যস্ত থাকতে একটু আধটু নেশা নাকি বেশ কাজে দেয়?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]এটা সম্পুর্ণ ভুল একটা কথা। কাজ করতে হলে কাজের প্রতি মনোযোগী হতে হবে। নিজেকে শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে না পারলে সে যে কাজই হোক ভালো হওয়ার প্রশ্নই আসে না। কেউ যদি ব্যস্ততার অযুহাত দেয় তাহলে আমার নিজের উদাহরণ দিয়ে বলবো সংখ্যার দিক থেকে আমার সমান সিনেমা পরিচালনা দুনিয়াতে কম পরিচালকই করেছে। কিন্তু আমার কোনদিন এক ফোঁটা নেশাদ্রব্যের প্রয়োজন হয়নি। অ্যালকোহলের স্বাদ মিষ্টি নাকি তেতো আমি জানিনা। কিছুদিন সিগারেট খেয়েছি সেটিও পরে বাদ দিয়ে দিয়েছি। সুতরাং যারা বলে কাজের জন্য নেশা করতে হয় সেটা তাদের নেশা করার অযুহাত মাত্র। [/int-ans]
    [int-qs]এত ব্যস্ত সময় পার করে নিয়মানুবর্তিতার মধ্যে থাকা কঠিন নয় কি?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]কঠিন তখনই হবে যখন কাজটি অগোছালোভাবে করা হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে এবং কতটুকু কাজ নিয়ম মেনে ভালো ভাবে করা যাবে সে সম্পর্কে ভালো ধারণা থাকলে কাজের ব্যস্ততা নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কোন বাঁধা নয়।[/int-ans]
    [int-qs]বিভিন্ন ধরণের সিনেমা আপনি তৈরি করেছেন। এরমধ্যে কোন ধরণের সিনেমা আপনার ব্যক্তিগত পছন্দ?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]সামাজিক সিনেমা।[/int-ans]
    [int-qs]আপনার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]আমার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে ‘৫২ থেকে ৭১’ ছবিটিই আমার বেশি প্রিয়। [/int-ans]
    [int-qs]আপনার প্রিয় পরিচালক কে?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]অনেক প্রিয় পরিচালক রয়েছেন। তবে নাম বললে প্রথমে আসবে আলফ্রেড হিচককের নাম।[/int-ans]
    [int-qs]আপনার সিনেমায় যারা অভিনয় করেছেন তাঁদের মধ্যে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে কে?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]প্রিয় অভিনেতা রাজ্জাক, প্রিয় অভিনেত্রী শাবানা।[/int-ans]
    [int-qs]আপনি নিজে কোন ধরণের সিনেমা দেখতে বেশি পছন্দ করেন?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]ওয়েস্টার্ন জেনারের সিনেমাগুলো।[/int-ans]
    [int-qs]আপনার সিনেমার আউটডোর শুটিং-এ কক্সবাজারকে বেশি পাওয়া যায়। এর কারণ কী?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]কক্সবাজারে একই সাথে পাহাড় এবং সমুদ্র দুটোই পাওয়া যায়। শুধু পাহাড় যেমন দেখতে ভালো লাগে না তেমনি শুধু সমুদ্রও ভালো লাগেনা। সাগর এবং পাহাড় একসাথে থাকলে সেটিকে বেশি সুন্দর লাগে।[/int-ans]
    [int-qs]ব্যক্তিগত প্রশ্ন। মন খারাপ হয়?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]হয়।[/int-ans]
    [int-qs]কী কারণে মন বেশি খারাপ হয়?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]আমার চিন্তার অনেকটা জুড়েই থাকে সিনেমা। যখন দেখি অনেক সুন্দর কোন সিনেমা দর্শক পাচ্ছে না তখন সেটি আমাকে মন খারাপ করে।[/int-ans]
    [int-qs]বাণিজ্যিক সিনেমাকে দর্শকপ্রিয়তা পাওয়াতে কোন জিনিষগুলো বেশি জরুরি?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]আমি মনে করি সবচাইতে জরুরি হলো সিনেমার গল্প। একটি সিনেমার গল্প যদি ভালো না হয় তাহলে সে সিনেমা যত উন্নতমানেরই হোক না কেন সেটি দর্শকপ্রিয়তা পাবে না। [/int-ans]
    [int-qs]বাংলাদেশের মানুষরা এখন অনেকটাই সিনেমাহল বিমুখ। এর প্রধান কারণ কি?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]মূল কারণ সিনেমা তৈরির দুর্বলতা। এরমধ্যে এদেশের সিনেমাগুলোতে অশ্লীলতা ঢুকে দর্শকদের আরো হল বিমুখ করেছে। এই ফাঁকে দর্শকরা টেলিভিশন বা ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে। যদিও এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে কিন্তু দর্শকদের এই হলবিমুখ মানসিকতাটা পরিবর্তন করা যাচ্ছে না।[/int-ans]
    [int-qs]দর্শকদের হলমুখী করা যায় কীভাবে তা নিয়ে আপনার কোন পরামর্শ আছে কী?[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]আমি সত্যিই জানিনা এদেশের দর্শকদের আবার কীভাবে হলমুখী করা যেতে পারে। বিশেষ করে অশ্লীলতার আগ্রাসন ও মেধাবিহীন চলচ্চিত্র দর্শকদের যেভাবে হলবিমুখ করেছে তাতে তাঁদের আবার নতুন করে সিনেমা হলে ফিরিয়ে আনা যায় কীভাবে সেটা সত্যিই আমি জানিনা। তবে সিনেমায় নতুনত্ত্ব, সুন্দর নির্মাণ এসব থাকলে এখনও কিন্তু দর্শকরা হলমুখী হয়, সম্প্রতি কিছু সিনেমাতে তার প্রমাণ আমরা দেখেছি। [/int-ans]
    [int-qs]অনেক ধন্যাবাদ আপনাকে মনেরখবরে সময় দেয়ার জন্য।[/int-qs]
    [int-ans name=”দেলোয়ার জাহান ঝন্টু”]ধন্যবাদ মনেরখবরকেও।[/int-ans]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleগত এক বছর আগে আমি স্বপ্নে ভয় পাই
    Next Article মানসিক স্বাস্থ্যে সকলের অগ্রাধিকার
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.