Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কলেজ শিক্ষার্থীদের মানসিক চাপ ও বিষণ্ণতার সমাধান
    মানসিক স্বাস্থ্য

    কলেজ শিক্ষার্থীদের মানসিক চাপ ও বিষণ্ণতার সমাধান

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরAugust 14, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কলেজ শিক্ষার্থীদের মানসিক চাপ ও বিষণ্ণতার সমাধান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কলেজ শিক্ষার্থীদের বয়স অনুসারে এই সময়ে তাদের মাঝে বিভিন্ন মনস্তাত্ত্বিক সমস্যা হওয়া বেশ স্বাভাবিক। এই মানসিক সমস্যাগুলো নিয়ন্ত্রণে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।

    কলেজগামী শিক্ষার্থীদের যে শুধু পড়াশোনা নিয়ে চাপের মাঝে থাকতে হয় তা কিন্তু নয় বরং মানসিক ও শারীরিক বিকাশের এই বিশেষ সময়ে শারীরিক ও মানসিক চাপও থাকে অনেকটা। ক্লাশ টাইম, নতুন পরিবেশ ও নতুন নিয়ম কানুনের সাথে প্রথম দিকে অনেক শিক্ষার্থীর মানিয়ে নিতে সমস্যা হয়।

    তাছাড়া সদ্য যৌবনে পদার্পণ করতে থাকা কিশোর কিশোরীদের মাঝে অনিয়ন্ত্রিত আবেগও থাকে বেশি। ফলে এ সময়ে বিভিন্ন কারণে বিষণ্ণতা এবং মানসিক চাপও সৃষ্টি হয় বেশি। তাদের চিন্তা ভাবনা, মানসিকতা সব কিছু খুব সহজে প্রভাবিত হয় এবং দ্রুত পরিবর্তিতও হয়।

    বিভিন্ন গবেষণার মাধ্যমে মনস্তত্ত্ববিদগণ এই সমস্যা সমাধানে কিছু বাস্তব ধর্মী কৌশল খুঁজে বের করেছেন। যেগুলো কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিভিন্ন কারণে সৃষ্টি হওয়া মানসিক চাপ ও বিষণ্ণতা এবং একই সাথে অনিয়ন্ত্রিত আবেগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

    ইতিবাচক দৃষ্টিভঙ্গি

    শিক্ষার্থীরা কলেজে বিদ্যার্জনের উদ্যেশে গমন করে। আর শিক্ষকবৃন্দ থাকেন তাদের সঠিক দিক নির্দেশনা প্রদান করার জন্য। এই আদান প্রদানের সম্পর্কটি যখন জটিল হয়ে যায় অর্থাৎ শিক্ষক যখন শিক্ষক সুলভ আচরণ করে না বা শিক্ষার্থী ও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখনই সমস্যা সৃষ্টি হয়।

    শিক্ষক বা শিক্ষার্থী একে অপরকে প্রতিপক্ষ মনে করে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির বদলে নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। এটি কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একটি অতি পরিচিত সমস্যা। এই সমস্যা নিরসনে উভয়েরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করা প্রয়োজন। যেখানে শিক্ষক ও শিক্ষার্থী একে অপরের প্রতিপক্ষ নয় বরং বন্ধু সুলভ আচরণ করবে। একে অপরকে সহায়তা করবে।

    সহযোগী মনোভাব

    সকল শিক্ষার্থীদের চাহিদা যেমন এক রকম হয় না তেমনি সকল শিক্ষকদের মানসিকতা এবং চাহিদাও ভিন্ন ভিন্ন রকম হয়। শিক্ষক যদি সব শিক্ষার্থীর চাহিদার কথা মাথায় না রেখে নিজের খেয়াল খুশি মত অতিরিক্ত চাপ তাদের উপর প্রদান করেন তাহলে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের মাঝে পড়াশুনায় অনীহা এবং ধীরে ধীরে অতিরিক্ত মানসিক চাপ ও বিষণ্ণতা সৃষ্টি হয়।

    আবার শিক্ষার্থী যদি শিক্ষকের মানসিকতা না বুঝে নিজের খেয়াল খুশী মত আচরণ করে তাহলেও শিক্ষকের নেতিবাচক ধারণার শিকার হয়ে শিক্ষার্থীরা প্রতিকূল পরিস্থিতির মাঝে পড়তে পারে। এই সমস্যা সমাধানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সহযোগী মনোভাবাপন্ন হতে হবে। এতে করে কলেজ শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও মানসিক চাপ মুক্ত পরিবেশ সৃষ্টি হবে।

    অভিভাবকদের সচেতনতা

    শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধানে অভিভাবকগণ বিশেষ ভূমিকা পালন করতে পারেন। যদি দেখেন আপনার কলেজ পড়ুয়া ছেলে বা মেয়ে বিষণ্ণতায় ভুগছে, মনোযোগ সহকারে পড়াশুনা করতে পারছে না বা করছে না। তাহলে অবশ্যই তাদের সাথে খোলামেলা কথা বলে তাদের সমস্যা জানার প্রয়াস করুন।

    অভিভাবকেরা সচেতন হলে শিক্ষার্থীদের যে কোন মানসিক সমস্যার সহজে সমাধান হতে পারে। তাই অভিভাবকদের সচেতনতা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রয়োজনে কাউন্সেলিং করানো

    অনেক সময়ই শিক্ষার্থীদের মানসিক সমস্যা এমন পর্যায়ে পৌঁছায় যে, শিক্ষক বা পিতামাতা উভয়ই সাধারণ ভাবে এই সমস্যার সমাধানে ব্যর্থ হয়ে যায়। এমন পর্যায়ে গেলে একজন বিশেষজ্ঞের পরামর্শ আবশ্যক হয়ে পড়ে। দেরী না করে তখন  কাউন্সেলিং করানোর ব্যবস্থা গ্রহণ করলে তাদের মানসিক সমস্যাগুলো অবশ্যই দূর হয়ে যাবে।

    কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে তাদের মানসিক জটিলতা গুলো দূর করা অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও সচেতনতা সৃষ্টি করা দরকার।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/psychology-in-the-real-world/202107/how-handle-stress-and-anxiety-in-college

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    ডিপ্রেশন নারী পুরুষ বিষণ্ণতা সন্তান সম্পর্ক হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবগুড়া মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম এর ইন্তেকাল
    Next Article ইদানীং খুব সেক্স করতে ইচ্ছে করে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি

    October 7, 2026

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    October 4, 2026

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.