Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 9, 2026

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      Recent

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সোশ্যাল মিডিয়া কর্মজীবনে পজেটিভ ও নেগেটিভ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে
    ফিচার

    সোশ্যাল মিডিয়া কর্মজীবনে পজেটিভ ও নেগেটিভ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে

    Moner KhaborBy Moner KhaborOctober 1, 2024Updated:October 2, 2024No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কর্মজীবনে পজেটিভ ও নেগেটিভ প্রতিদ্বন্দ্বিতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. দেবদুলাল রায়
    রেসিডেন্ট, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    বর্তমান বিশ্ব দুই ভাগে বিভক্ত। একটি একচুয়াল দুনিয়া বা পার্থিব জগৎ, অপরটি ভার্চুয়াল দুনিয়া। আমাদের শারীরিক অবস্থান এই পার্থিব জগতে আমাদের দৈনন্দিন কাজ, কর্ম, খাওয়া, চলা সবকিছুই পার্থিব জগতে। প্রতিদিনকার কর্মে হাজিরা দেওয়া শারীরিক বা পার্থিব।

    কিন্তু মনস্তাত্ত্বিক জগৎ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। মনের একাংশ দখল করে রেখেছে পার্থিব বা চারপাশের পৃথিবী। অপর অংশ দখল করে রেখেছে ভার্চুয়াল পৃথিবী। পার্থিব পৃথিবীতে কাজে-কর্মে-বন্ধুত্ব- সম্পর্কে যেমন শারীরিকভাবে হাজিরা দেওয়াটা বিধি, তেমনি ভার্চুয়াল জগতেও নিয়মিতভাবে হাজিরা দেওয়া রীতি।

    সে হাজিরাতে অবয়ব থাকে না কিন্তু কখনও কখনও সে হাজিরা হয়ে ওঠে অবয়বময় হাজিরার চাইতেও অধিকতর গুরুত্বপূর্ণ। প্রশ্ন উঠতে পারে অস্তিত্ব বা অবয়বহীন এই পৃথিবী কেন মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এর কারণ হিসেবে বহু তর্ক-বিতর্ক চলতে পারে।

    কর্মজীবনে পজেটিভ ও নেগেটিভ প্রতিদ্বন্দ্বিতা

    কর্মজীবনে পজেটিভ ও নেগেটিভ প্রতিদ্বন্দ্বিতা

    কিন্তু অবয়বহীন জগতের এই প্রাধান্য মানুষের বুদ্ধিমত্তার শ্রেষ্ঠত্বের ফসল। একমাত্র মানুষ-ই পারে যা নাই তাতে সম্পূর্ণরূপে বিশ্বাস রেখে তাকে যথাযথ প্রয়োগ করতে। বর্তমান পৃথিবীর অনেক ক্যাশলেস ট্রেডের দিকে ধাবিত হচ্ছে। কারেন্সি এখন অনেক ক্ষেত্রেই একটি সংখ্যামাত্র। কারেন্সি দেখা যায় না, পকেটে ঢুকে না, পকেট থেকে বেরও হয়ে যায় না। কিন্তু অবয়বহীন এই সংখ্যাটিই, তার দ্বারা কাঙ্ক্ষিত সকল কর্ম সূচারুরূপে পালন করে থাকে। অবয়বহীন এই সংখ্যার দ্বারা আমরা খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ যা যা প্রয়োজন সব কিছু অনায়াসে পেয়ে যাচ্ছি। সেবাদাতাও হাসিমুখে কিছু সংখ্যার বিনিময়ে কাঙ্ক্ষিত সেবাটি প্রদান করে যাচ্ছেন।

    আরো উদাহরণস্বরূপ যেকোনো প্রথিতযশা একটি কোম্পানির কথা কল্পনা করা যাক। সেই কোম্পানির হয়ত তিন চারটি কারখানা আর দপ্তর আছে। কিন্তু সেই কোম্পানির অস্তিত্ব দেশের আনাচে কানাচে এমনকি বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে আছে।

    কিন্তু দেশের সর্বত্র কিংবা বিদেশে বিস্তর খোঁজাখুঁজি করলেও কিন্তু কোম্পানিটিকে পাওয়া যাবে না, পাওয়া যেতে পারে কোম্পানির পণ্য ও প্রতিনিধি। যদি কোম্পানির সকল পণ্য একযোগে আগুনে ভস্মীভূত করে ফেলা যায় তাতেও কিন্তু কোম্পানি বিলুপ্ত হয়ে যায় না। বরং নতুন পণ্য উৎপাদন করে কোম্পানিটি ঠিকই বাজার দখল করে ফেলে।

    আবার মালিক পক্ষের সাথে মতভেদের প্রেক্ষিতে যদি কোম্পানির সকল কর্মচারী পদত্যাগ করে তাতেও কিন্তু কোম্পানিটি বিলুপ্ত হয়ে যায় না। বরং নতুন কর্মচারী নিয়োগ দিয়ে বহাল তবিয়তে ফিরে আসে। আবার যদি কোম্পানির সকল কারখানা ও দপ্তর পুড়িয়ে ফেলা যায় তাতেও কিন্তু কোম্পানিটি বিলুপ্ত হয় না। বরং ব্যাংক লোন নিয়ে সব কিছু পুনরাস্থাপন করতে পারে।

    আবার ব্যাংক ও কারখানা পণ্য, লোকবলবিহীন কোম্পানিটিকে নির্দ্বিধায় লোন দেয়। এর অর্থ উক্ত কোম্পানি বলতে কারখানা, পণ্য কিংবা লোকবল কোনোকিছুকেই বোঝায় না। কোম্পানি একটি ধারণা, একটি অলীক বিশ্বাস কিংবা বুদ্ধিমান মানুষের মারাত্মক কল্পনা, যা না থেকেও আছে, যা না থেকেও মানুষ এবং বাজার নিয়ন্ত্রণ করে, যা না থেকেও তার অস্তিত্বের চিহ্ন এঁকে দেয় সবখানে। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া বুদ্ধিমান মানুষের উন্নতচিন্তার আরেক ফসল। যে জগতের অস্তিত্ব নেই, সেই জগৎকে অস্তিত্বময় জগতের চেয়েও গুরুত্বপূর্ণ হিসেবে অধিষ্ঠিত করেছে বর্তমান মানুষ।

    আর তাই ভার্চুয়াল এই পৃথিবীতে নিয়মিত হাজিরা দেওয়া রীতিমতো ও প্রাত্যহিক নিয়ম ও অভ্যাসে পরিণত হয়েছে। এই নিয়মের ব্যত্যয় ঘটলে যাপিত জীবন যেন অসম্পূর্ণ হয়ে পড়ে, সব থেকেও কিছু না থাকার বেদনায় পুড়তে থাকে মানুষ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ডিজিটাল শাট ডাউন তারই সাক্ষ্য বহন করে। ভার্চুয়ালি যুক্ত হতে না পারার বেদনা কমবেশি পুড়িয়েছে সবাইকে।

    সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি যেহেতু প্রাত্যাহিক নিয়ম তাই ব্যক্তির যা যাবতীয় তথ্য তা সাধারণত সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করে থাকেন। আবার একই সাথে অনেক মানুষের যুক্ত থাকা যায়, এবং মুহূর্তেই হাজার হাজার মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া যায় বলে, যেকোনো তথ্য বিস্তারের ক্ষেত্রে অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়াকেই অধিকতর উপযোগী মনে করে।

    ব্যক্তির যেকোনো অর্জন, যেকোনো সাফল্য, যেকোনো সুসংবাদ অন্যদের অবহিত করতে বেছে নেয় সোশ্যাল মিডিয়াকেই। তাই সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে। পরিচিত অপরিচিত মানুষের অর্জন ও সাফল্য গাঁথা। মানুষের একান্ত সুমময়ের চটকদার চিত্রমালা।

    সাফল্যের পেছনের ব্যর্থতার ইতিহাস উহ্য থাকে, প্রকাশিত হয় কেবল কাঙ্ক্ষিত অর্জনটুকু। ঠিক তেমনি ভালোবাসাবাসি আর হৃদ্যতার চটকদার ছবিগুলো প্রকাশ পায়। কলহ আর কাদা ছোড়াছোড়ির মুহূর্তগুলো অন্ধকারেই অন্তর্হিত হয়।

    এই ছবি অন্যের মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অন্য মানুষ যে একই ধরনের সাফল্যের অনুসন্ধানে ব্রতী আছেন, তিনি এই সাফল্যের ছবি দেখে উজ্জীবিত হন। এই বিশ্বাস মনে জন্মায় যে যথাযথ পরিশ্রম করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পরিচিতজনের সাফল্য আত্মবিশ্বাসের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এই আত্মপ্রত্যয়ে প্রত্যয়ী ব্যক্তি দ্ব্যর্থহীন পদক্ষেপে এগিয়ে যান বিজয়ের পথে। একই সময়ে সোশ্যাল মিডিয়ার সাফল্যগাঁথা কারও কারও মনে ঈর্ষার সৃষ্টি করে।

    নিজের অপ্রাপ্তির জন্য দোষ দিতে শুরু করে ভাগ্য ও পারিপার্শ্বিকতাকে। কেউ কেউ বস্তুগত সুখের প্রতিযোগিতায় মত্ত হয়ে পড়েন। যা নিজের নেই, কিন্তু অন্যের আছে তা অর্জনের জন্য মরিয়া হয়ে পড়েন। কাঙ্ক্ষিত সে সব সুখ অর্জন করতে গিয়ে সৎ কিংবা অসৎ কোনো কিছুর ধার ধারেন না। তার কাছে একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় সাফল্য।

    তার জন্য শঠতার আশ্রয় নিতেও কুণ্ঠাবোধ করেন না। সোশ্যাল মিডিয়া একটি যোগাযোগ মাধ্যম হলেও আমাদের প্রাত্যহিক জীবনে এর ভূমিকা অনেক গভীর। যেহেতু আমরা জীবনকেই দু-ভাগে ভাগ করে ফেলেছি তাই এই ভার্চুয়াল জীবনকে অস্বীকার করা অনেকটা উট পাখির বালুতে মুখ গুঁজে রাখার মতোই হবে। আবার ক্রমাগত মুক্ত থাকায়, বিভিন্ন জনের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করার দরুন এর পজেটিভ ও নেগেটিভ উভয় প্রভাবই আমাদের মনোরাজ্যে বিস্তার করবে। আমরা যেকোনো কিছু কীভাবে গ্রহণ করছি তার উপরই মূলত নির্ভর করবে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব।

    অ্যাকাডেমিক ফলাফলে সোশ্যাল মিডিয়ার প্রভাব

    • এপয়েন্টমেন্ট নিতে এখানে ক্লিক করুনঃ APPOINTMENT

    আরও পড়ুন:

    • পর্ন ও ডিভাইস আসক্তি নিয়ন্ত্রনে প্রতিরোধ নাকি চিকিৎসা কোনটা জরুরি?

    মন মনের খবর মনেরখবর মস্তিষ্ক মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমেডিক্যাল ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক ফলাফলে সোশ্যাল মিডিয়ার প্রভাব
    Next Article অনলাইন গেমিং মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ
    Moner Khabor

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 9, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    মানসিক রোগের লক্ষণ অনেক সময় চোখে দেখা যায় না, এমনকি রোগী নিজেও বুঝতে পারেন…

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.