Close Menu
    What's Hot

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 27, 2026

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      Recent

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কর্মক্ষম ব্যাক্তির মৃত্যুতে পরিবারে আর্থিক টানাপোড়ন
    ফিচার

    কর্মক্ষম ব্যাক্তির মৃত্যুতে পরিবারে আর্থিক টানাপোড়ন

    Moner KhaborBy Moner KhaborDecember 29, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মৃত্যু নিয়ে শিশুদের যা বলতে বলছেন গবেষকরা
    মৃত্যু নিয়ে শিশুদের যা বলতে বলছেন গবেষকরা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডা. দেবদুলাল রায়
    রেসিডেন্ট, মনোরোগবিদ্যা বিভাগ
    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যৌবনে লিখেছিলো ‘’ মরন রে তুঁই মম শ্যাম সমান’’। অর্থাৎ তিনি উক্ত পংক্তির মাধ্যমে মৃত্যুকে শ্যামের সাথে তুলনা করেছেন। সনাতন ধর্ম অনুসারে, শ্যাম দেবতা শ্রীকৃষ্ণের অপর নাম। দেবতার দর্শন পাওয়া অত্যান্ত কাঙ্খিত ও সৌভাগ্যার প্রতীক। অর্থাৎ উক্ত পংক্তির মাধ্যমে তিনি মৃত্যুকে পরম কাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। যে মৃত্যু প্রতিটি মানুষের শেষ পরিনতি, সেই মৃত্যুকে বিষাদের ছায়ারুপে না দেখে কবি দেখেছেন সৌভাগ্যর প্রতীক হিসেবে।

    সম্ভবত পৃথিবীতে নিত্য নতুন চলতে থাকা ক্ষুধা, চাহিদার সংগ্রাম, হিংসা বিদ্বেষ আর স্বার্থের হানাহানি, পাওয়া না পাওয়ার দৈরথ, ঘাত-প্রতিঘাত সবকিছু থেকে মুক্ত হয়ে অনন্তের পথে যাত্রাকেই কবি সেই বয়সে সমীচিন মনে করেছেন। আবার একই বার্ধক্য এসে তাঁর ‘’প্রাণ’’ কবিতায় লিখেছেন ‘’ মরিতে চাইনা আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবার চাই’’। জীবনের সম্পূর্ণ পরিক্রমা শেষে জীবনের এক পর্যায়ে কবি উপলব্ধি করেছেন , মৃত্যু নয় জীবন-ই কাঙ্খিত।

    জীবনে থাকবে ঘাত-প্রতিঘাত, মুখরিত সংগ্রাম, কখনও প্রাপ্তি হৃদয়কে কানায় কানায় পূর্ন করবে আবার কখনও অপ্রাপ্তি হৃদয়কে ম্লান করবে। কিন্তু সবকিছু ছাপিয়ে মানুষের মাঝে , মানুষ পরিবেষ্ঠিত হয় । মানুষের সাথে মিলেমিশে বেঁচে থাকার মধ্যই কবি মানব জীবনের স্বার্থকতা খুঁজে পেয়েছেন। তাই জীবনর শেষ পর্যায় এসে তাঁর উপলব্ধি মৃত্যু নয় বরং জীবন-ই কাঙ্খিত।

    পৃথিবীর আপামর মানুষ, যারা কাব্যরসে শিক্ত নয়, যাদের কাছে জীবন মানেই সংগ্রাম , যাদের জীবনের হিসাবের খাতায় প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি, তৃপ্তির চেয়ে অনুশোচনা বেশী, স্বপ্ন পূরনের আনন্দের চেয়ে স্বপ্নভঙ্গের বেদনা বেশী তাঁদের কাছেও মৃত্যু নয়, বরং জীবন-ই কাঙ্খিত। সকল অপ্রাপ্তি- অনুশোচনা ও স্বপ্নভঙ্গের বেদনাকে ছাপিয়ে যায় বেঁচে থাকার আনন্দ।Magazine site ads

    এই আনন্দের স্বাদ পেতে প্রতিটা ভোরে নতুন করে উদ্যমে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দিনশেষে হয়তো রিক্ততার হৃদয় বিদীর্ন হয়। কিন্তু পরেরদিন আবার ঝাঁপিয়ে পড়ে, চোখে নতুন স্বপ্ন নিয়ে । তাই মৃত্যু অমোঘ পরিণতি হলেও মরতে আসলে কেও চায়না, একই সাথে চায়না প্রিয়জনের মৃত্যুও । প্রতিটি মানুষ প্রাণপণে বেঁচে থাকতে চায় নিজের প্রিয়জনদের আঁকড়ে ধরে।

    কিন্তু প্রকৃতির নিয়মের কাছে মানুষের চাওয়া না চাওয়া কী বা গুরুত্ব । তাই বেঁচে থাকার দুর্নিবার আকাঙ্খা ভেঙ্গে চুরমার করে দিয়ে মৃত্যু আসে নিজস্ব নিয়মে, ধীরলয়ে। কেড়ে নিয়ে যায় আমাদের একান্ত আপনজনদের । যাদের ছাড়া বেঁচে থাকা অসম্ভব বলে মনে হয়, সেই মানুষগুলোর মৃত্যুর করাল গ্রাসে অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা পড়ে। সেই সব মানুষদের হারিয়েও আমাদের বেঁচে থাকতে হয় জীবনের নিয়মে।

    মৃত্যু শোকের পাশাপাশি সৃষ্টি করে অসীম শূন্যতা। এই পূর্ন্যতা অপূরনীয় হয়ে ওঠে যদি পরিবারের কর্মক্ষম ব্যক্তিটি মৃত্যুবরণ করেন। আমাদের দেশের অধিকাংশ পরিবারের ভরন পোষণ তথা যাবতীয় ব্যয় নির্বাহের দায়িত্ব একজন মানুষের উপর অর্পিত থাকে। তিনি সকাল সন্ধ্যা পরিশ্রম করে পরিবারের সকল সদস্যাদের গ্রাসাদাচ্ছনের ব্যবস্থা সহ অন্যান্য চাহিদা নিবৃত্ত করে থাকেন। এক্ষেত্রে ব্যক্তির কর্ম ও আয়ের উপর পরিবারের অন্যান্য সদস্যাদের জীবনমান ও ভবিষ্যৎ সরাসরি সম্পৃক্ত । তাই কোনো কারনে উক্ত ব্যক্তিটি মৃত্যুমুখে পতিত হলে পরিবারের অন্যান্য সদস্যাদের জীবনকে গ্রাস করে নেয় দুর্ভেদ্য অমানিশা। মুহুর্তেই জীবনে ঘটে যায় অনাকাঙ্খিত ছন্দপতন।

    ছোট হোক, বড় হোক প্রতিটি পরিবারের থাকে স্বাতন্ত্র্য , থাকে চলার নিজস্ব ছন্দময়তা আর স্বাতন্ত্র্যবোধই পরিবারের সদস্যাদের মাথা উঁচু করে বেঁচে থাকার প্রেরণা জোগায়। কিন্তু পরিবারের কর্মক্ষম ব্যক্তিটির মৃত্যুতে এই ছন্দময় আকস্মিক পতন ঘটে , থাবা পড়ে স্বাতন্ত্রবোধেও । হঠাৎ ধেয়ে আসা অভাব পূরন করতে পরিবারের অন্যান্য সদস্যাদের আয়ের পথ খুজতে হয়। কখনও কখনও দেখা যায় পরিবারের অন্যান্য সদস্যারা আয় করার উপযুক্ত বয়সে পৌঁছায়নি। কিন্তু তবুও ক্ষুধা-তৃষ্ণার চাহিদাতো থেমে থাকেনা।

    থেমে থাকেনা বস্ত্র, বাসস্থান কিঙ্গবা অসুখ বিসুখের খরচও, অর্থাভাবে অনেকেই কর্মসংস্থান বদলায় , নতুন জামা কাপড় কেনা বন্ধ করে ব্যয়সংকচনের চেষ্টা চালায়। পাতে উঠেনা প্রিয় খাবার। এত এত বিসর্জনের পরেও জীবন চালাতে লাগে টাকা। কর্মক্ষম ব্যক্তিটির মৃত্যুতে নিয়মিত সেই টাকার যোগানটাই বন্ধ হয়ে যাওয়ায় পরিবার অনেকটা দিশেহারা অবস্থান সৃষ্টি হয়। তখন উপযুক্ত না হওয়া সত্ত্বেও পরিবারের জ্যৈষ্ঠ সদস্যারা প্রাণপনে উপার্জনের প্রচেষ্টায় নেমে পড়ে। অকস্মাৎ নেমে পড়ায় এবং উপযুক্ততা না থাকায় অনেক ক্ষেত্রেই সম্মানজনক কাজ খুঁজে পাওয়া সম্ভব হয় না।

    কিন্তু নিদারুল অভাব আর প্রয়োজনীয়তার অতিশয্য যা পাওয়া যায় তাতেই নিযুক্ত হতে হয়। কখনো কখনো তা আত্মমর্যাদায় আধাত হানলেও, উদ্ভূত পরিস্থিতিতে আত্মমর্যাদার সাথে আপোষ করা ছাড়া অন্য কোনো উপায় থাকেনা। আর আপোষ করা না গেলে সইতে হয় পরিবারের অন্য সদস্যাদের অভুক্ত থাকার উদ্বেগ , বাস্তুচ্যুত হবার চোখ রাঙ্গানি, অপরিপক্ক বয়সে এমন ভীষণ সঙ্গগ্রামের মুখমুখি হয়ে এবং ক্রমাগত নিজের স্বাতন্ত্র্য আর আত্মমর্যাদাবোধের সাথে আপোষ করতে করতে ভেতরের কুসুম কোমল স্বত্তাটি ঝাজড়া হয়ে যায়।

    এদের মধ্যে কেও কেও কঠিন মনের যোদ্ধা হয়ে উঠেন, আবার কেউ কেউ হতাশাগ্রস্থও হয়ে পড়েন । ক্রমাগত চাহিদার সাথে খাপ খাওয়াতে না পেরে কেউ কেউ বেছে নেন অন্ধকার পথ। যে ফুলগুলো বাগানে সযত্নে ফোটার কথা ছিলো, সেগুলোর কিছু কিছু ফোটে বড্ড অনাদরে। আবার কিছু কিছু ফুল না ফুটেই ঝড়ে যায়।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
    • আরো পড়ুন- MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রিয়জনের আকস্মিক মৃত্যু ও মানসিক রোগ
    Next Article আমার স্ত্রী যথেষ্ট সুন্দরী , কিন্তু তার প্রতি আমি কোনো আকর্ষণবোধ করি না
    Moner Khabor

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 27, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা (Artificial Intelligence) বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের অন্যতম আলোচিত প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন দেশে রোগ নির্ণয়,…

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.