Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কর্তারা কি রাখেন কর্মীদের মনের খোঁজ?
    ফিচার

    কর্তারা কি রাখেন কর্মীদের মনের খোঁজ?

    Moner KhaborBy Moner KhaborNovember 4, 2024Updated:November 4, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কর্তারা কি রাখেন কর্মীদের মনের খোঁজ?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মীর সানজিদা আলম
    গণমাধ্যম কর্মী

    শরীরের প্রতি আমরা যতটা যত্নশীল, মনের প্রতি ততটা নই। শরীর ভালো না থাকলে আমাদের মন তো ভালো থাকেই না, উপরন্তু আমরা স্থবির হয়ে পড়ি। কিন্তু মন ভালো না থাকলে আমাদের শরীরও যে অসুস্থ হয়ে পড়তে পারে সে বিষয়টি কিন্তু আমরা মানতে নারাজ। আর তাই বাড়িতেই হোক কিংবা কর্মক্ষেত্র মানসিক স্বাস্থ্যের বিষয়টি আমরা এড়িয়ে যাই।

    আমাদের দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা ছেলে কিংবা মেয়ে হন্যে হয়ে চাকরি নামক সোনার হরিণের পেছনে ছোটে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে সেই চাকরি নামক সোনার হরিণের দেখা হয়তো সে পায় কিন্তু তাতে অধিকাংশ ক্ষেত্রে মন ভরে না। তার অন্যতম কারণ সে তার যোগ্যতা অনুযায়ী হয়তো কাজ বা বেতন পায় না।

    বেঁচে থাকার প্রয়োজনে সে হয়তো চাকরি করে কিন্তু তাতে তার জীবন চলে না। ফলে দেখা দেয় হতাশা। আর বেসরকারি চাকরিতে তো আরেক ঝক্কি, সেখানে তো অভিজ্ঞতার সনদ না থাকলে যে বেতনের চাকরি মেলে তা হয়তো সরকারি বা কোনো ভালো প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন থেকেও কম। আর এ ধরনের অবস্থা থেকে জন্ম নেয় হীনম্মন্যতা, বিষণ্ণতা আর হতাশা। আর হতাশার খবর রাখেন না অধিকাংশ প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরাই।

    এ তো গেল কম বেতনের কথা। অনেক প্রতিষ্ঠান আছে যারা বেতন দেবে কিন্তু সে ক্ষেত্রে অবশ্য খাটিয়ে নেবে ষোল দু’গুণা বত্রিশ আনা। আইএলও কনভেনশন ও শ্রম আইনের ধারে-কাছ দিয়ে যায় না তারা। অধিকাংশ ক্ষেত্রে কোনো ওভারটাইমও দেয় না।

    অথচ বাংলাদেশের শ্রম আইনে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত কাজের জন্য সাধারণ মজুরির দিগুণ মজুরি দেওয়ার বিধান রয়েছে। প্রতিষ্ঠান মনে করে যত বেশি সময় কর্মীদের অফিসে রাখা যাবে ততই তাদের ফায়দা। কিন্তু আদতে কি তাই? কর্মীদের ওপর অহেতুক চাপিয়ে দেওয়া কাজের বোঝা থেকে রক্ষা পেতে কর্মীদের মধ্যে তাই অনেক সময় কর্মক্ষেত্রে না যাওয়ার প্রবণতা দেখা দেয়, এটা-সেটা বলে তারা তাদের দায়িত্ব এড়িয়ে যেতে চেষ্টা করেন।

    আবার অনেক সময় চাকরি বাঁচাতে কর্মক্ষেত্রে থাকলেও মনোযোগ দিয়ে হয়তো কাজ করতে পারেন না। এতে আদতে দু’পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মী তার কর্মক্ষমতা হারাচ্ছে, বিষণ্ণ হয়ে পড়ছে আর প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপে তার সামাজিক ও পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। আর এহেন অবস্থায় অনেক সময় কর্মীটি হয়তো তার চাকরিও হারিয়ে বসছেন। কিন্তু কর্মী ছাঁটাইয়ের আগে প্রতিষ্ঠানটি একবারও কি ভেবে দেখেছে তার কর্মীর এহেন মানসিক অবস্থার জন্য দায়ী কে?

    আমরা এমন একটি প্রতিযোগিতার সময়ে বাস করছি, যেখানে সব সময়ই ব্যস্ত থাকতে হয় নিজে টিকে থাকা এবং নিজের যোগ্যতার প্রমাণ নিয়ে। এ বিষয়টি অনেক সহজ হয় যখন সহকর্মী ও কর্তাব্যক্তিরা বন্ধুভাবাপন্ন আমরা এমন একটি প্রতিযোগিতার সময়ে বাস করছি, যেখানে সব সময়ই ব্যস্ত থাকতে হয় নিজে টিকে থাকা এবং নিজের যোগ্যতার প্রমাণ নিয়ে। এ বিষয়টি অনেক সহজ হয় যখন সহকর্মী ও কর্তাব্যক্তিরা বন্ধুভাবাপন্ন হন।

    কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে দুটি পক্ষ হয়ে যায় ঠিক সরকারি আর বিরোধী দলের মতো। তবে এখানে বিরোধী দল প্রকাশ্যে সরকারি দলের বিরোধিতা করতে পারে না। বিষয়টি পুরোটাই মনস্তাত্ত্বিক। রাজনৈতিক দলের মতো এখানেও বিরোধী দলকে কোণঠাসা হয়ে থাকতে হয়। এ অন্তর্দ্বন্দ্বের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও আপাতদৃষ্টিতে বিরোধী দলকে নানাভাবে পিছিয়ে রাখা হয়। আর এর ফলে পিছিয়ে পড়া ব্যক্তিটির মনে নিজের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে থাকে, যার ফলে তার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। কর্তার সঙ্গে কর্মীর সম্পর্ক খারাপ হয়। আর এ ধরনের পরিস্থিতিতে তার মনে উদ্বিগ্নতা আর হতাশার জন্ম হয়।

    আমাদের দেশে শ্রমিকদের দিয়ে ষোলআনা কাজ করিয়ে নেওয়ার প্রবণতা থাকলেও তাদের নিরাপত্তার বিষয়টিতে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষই কোনো নজর দেন না। ফলে ভবন ধস কিংবা কারখানায় আগুন লেগে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে। কিন্তু এসব ঘটনায় যারা বেঁচে ফেরেন, তারাও ভোগেন নানা ধরনের শারীরিক ও মানসিক বিকলাঙ্গতায়। এর সবচেয়ে বড় উদাহরণ রানা প্লাজা ধসের ঘটনা। এ ঘটনায় ১১শ’রও বেশি শ্রমিক নিহত হন। আর আহত হন দুই হাজারেরও বেশি শ্রমিক।

    আহত এই শ্রমিকরা এখনো ভয়ে শিউরে ওঠেন সেই ভয়াবহতার কথা মনে করে। শারীরিক বিকলাঙ্গতার সঙ্গে সঙ্গে তারা মানসিকভাবেও বিপর্যস্ত। এসব ঘটনার দায় কি নেয় সেসব প্রতিষ্ঠান, কিংবা এসব বিপর্যস্ত মানুষকে কি ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন? শারীরিক ও মানসিকভাবে সুস্থ একজন মানুষ যেমন তার পরিবারের আশা-ভরসায় জায়গা, তেমনি তিনি দেশেরও সম্পদ।

    কিংবা অন্যভাবে বলতে গেলে তিনি আসলে যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠানটির সম্পদ। আর একজন সাধারণ মানুষকে সম্পদে পরিণত করতে চাই কাজের সুস্থ ও সুন্দর পরিবেশ। যে পরিবেশ তাকে চাপে ফেলে নয়, বরং নিজের তাগিদে আরো বেশি কাজ করার উৎসাহ জোগাবে। নিজের পাশাপাশি প্রতিষ্ঠানকেও লাভবান ও সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগাবে।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
    • আরো পড়ুন- সোশ্যাল মিডিয়া শিশুদের মানসিক স্বাস্থ্যে ভালো না খারাপ

    মনের খবর মনেরখবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি
    Next Article সব সময় মন খারাপ থাকা
    Moner Khabor

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.