Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনায় স্বাস্থ্যসেবীদের মানসিক সমস্যা ও প্রতিকার
    করোনায় মনের সুরক্ষা

    করোনায় স্বাস্থ্যসেবীদের মানসিক সমস্যা ও প্রতিকার

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 28, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনায় স্বাস্থ্যসেবীদের মানসিক সমস্যা ও প্রতিকার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারি করোনার এই দুঃসময়ে বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য ভালো রাখাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

    মহামারিকালীন সময়ে করোনাকে সব থেকে সামনে থেকে যারা মোকাবেলা করছেন এবং আমাদের সাধারণ মানুষকে মহামারি থেকে রক্ষা করার সর্বোচ্চ প্রয়াস করছেন তারা হলেন স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিবর্গ। আর এ কারণে মহামারীর সর্বোচ্চ ঝুঁকিতেও তারাই রয়েছেন।

    করোনাকালীন সময়ে তারা আমাদের জন্য চব্বিশটা ঘণ্টা সেবা প্রদান করে যাচ্ছেন। তাই তাদেরকে ভালো রাখাও আমাদের সবার নৈতিক দায়িত্ব। তারা যেন মানসিক ভাবে ভেঙ্গে না পড়েন এবং তাদের মানসিক সুস্বাস্থ্য বজায় থাকে সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এটি যেমন তাদেরকে সুস্থ থাকতে সহায়তা করবে, তেমনি একই সাথে তাদের সেবা প্রদানকেও সুষ্ঠুভাবে পরিচালিত হতে সহায়তা করবে।

    মহামারিতে করোনা যেমন দ্রুত গতিতে ছড়িয়েছে তেমনি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মাঝেও আশংকাজনক হারে বেড়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা। অক্টোবর ২০১৯-এ ন্যাশনাল একাডেমী অব মেডিসিনের করা একটি রিপোর্টে দেখা গেছে ৩৫-৫৪ শতাংশ নার্স এবং ডাক্তারদের মাঝেই মানসিক স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

    এছাড়াও করোনাকলীন সময়ে মেডিকেল স্টুডেন্ট এবং অন্যান্য সেবা প্রদানকারীদের মাঝে এই হার প্রায় ৬০ শতাংশ। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মাঝে সৃষ্ট এই মানসিক স্বাস্থ্য জটিলতা গুলোর মধ্যে রয়েছে বিষণ্ণতা, হতাশা, বিভিন্ন ধরণের ট্রমা, দুশ্চিন্তা সহ তীব্র মানসিক চাপ ইত্যাদি।

    করোনাকালে এসব মানসিক সমস্যা এতোটাই তীব্র আকার ধারণ করছে যে অনেক ক্ষেত্রে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে এবং হারও অনেকটাই বেশি। এ ধরণের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে আরও তীব্র আকার দিচ্ছে তাদের মানসিক চিকিৎসা সেবা না নেবার মনোভাব।

    করোনার সময়ে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের একটি বড় অংশ তাদের মেডিকেল লাইসেন্স হারাবার ভয়ে তাদের নিজেদের মানসিক সমস্যাকে লুকিয়ে রাখছেন। আবার তাদের জন্য পর্যাপ্ত কাউন্সেলিং এর অভাব, সেবার অপ্রলতুলতা এবং সর্বোপরি তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি পর্যাপ্ত গুরুত্বের অভাবে এই সমস্যাগুলো উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।

    করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিদের মধ্যে মানসিক স্বাস্থ্য জটিলতা নিরসনের জন্য সর্ব প্রথম প্রয়োজন তাদের প্রতি অধিক মনোযোগ এবং তাদের সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা। তাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সরকারী ও বেসরকারি পর্যায়ে যথেষ্ট পরিমাণ উদ্যোগের প্রয়োজন।

    তাছাড়া করোনায় চিকিৎসক এবং নার্সদের জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা করা, যাতে তারা মানসিক স্বাস্থ্য সেবা নিতে উৎসাহি হয়। অর্থাৎ সব পর্যায়ে সচেতনতা এবং সেবা নেওয়ার সুযোগ সুবিধা বৃদ্ধিই হতে পারে এই সমস্যা সমাধানের মূল উপায়।

    সব সময় মনে রাখা উচিৎ, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিরা এই মহামারি করোনাকালীন দুঃসময়ে আমাদের সব থেকে বড় বন্ধু। তারা মানসিক ও শারীরিক ভাবে সুস্থ থাকলেই আমাদেরকে যথাযথ সেবা প্রদান করতে পারবেন।

    তাছাড়া করোনায় মানবিক দিক বিবেচনা করলেও তাদের সুস্থতা রক্ষায় আমাদেরকেই তাদের পাশে দাঁড়ানো উচিৎ। তাই মহামারীর এই দুঃসময়ে তাদের মানসিক সমস্যা চিহ্নিত করে সেসব সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/best-practices-in-health/202106/we-need-prioritize-mental-health-healthcare-workers

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    আত্মহত্যা করোনা করোনাভাইরাস কোভিড ১৯ দুশ্চিন্তা মানসিক চাপ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমস্তিষ্কে মাদকের প্রভাব
    Next Article বেঁচে থাকার জন্য ভালোবাসা জরুরি : শিমুল মুস্তাফা
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.