Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » এডিডি'র উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক গোলটেবিল বৈঠক
    কার্যক্রম

    এডিডি'র উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক গোলটেবিল বৈঠক

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 19, 2017No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মন ছাড়া যেমন কেউ মানুষ হতে পারে না, ঠিক তেমনি মনের সুস্থতা বাদ দিয়ে কোনো মানুষ নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবী করতে পারে না। কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটে এই মনের স্বাস্থ্য নিয়ে যতটা সচেতনতা প্রয়োজন, ঠিক ততটা নাই। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধিতে করণীয় উপায়সমূহ নিয়ে আলোচনা করার আলোকে অ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট (এডিডি) বাংলাদেশ-এর উদ্যোগে সিবিএম ইন্টারন্যাশনাল এর সহায়তায় রাজধানীর বনানীতে “Sharing Meeting on Mental Health Awareness Campaign” শিরোনামে হয়ে গেল এক গোলটেবিল বৈঠক।
    উক্ত বৈঠকে এডিডি এর কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমাজ ভিত্তিক মানসিক স্বাস্থ্য প্রজেক্ট-এর প্রজেক্ট ডিরেক্টর নাজমুন নাহার, নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের প্রোগ্রাম ডিরেক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট এর কোওর্ডিনেটর আকিকুন নাহার, অ্যাসিড সারভাইবাল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সেলিনা আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও মনেরখবর.কম এর সম্পাদক ড. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, বাংলাদেশ সাইকোলজিক্যাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরা রহমান,  সিবিএম ইন্টারন্যাশনালের পক্ষ থেকে প্রোগ্রাম অফিসার সামিনা জাহান, আইডেন্টিটি ইনক্লুশনের প্রতিষ্ঠাতা ও প্রজেক্ট ডিরেক্টর শামসিন আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার বুশরা আদিল, ডিজেবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশনের এডভোকেসি এডভাইজার হিরেন পণ্ডিত, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ড এর অকুপেশনাল থেরাপিস্ট রাজিয়া সুলতানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ দিদার হোসেন, ঔষধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে সাবা রেজা। এছাড়াও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার- এ্যাডভোকেসি ঈশিতা তরফদার, প্রোগ্রাম অফিসার-ট্রেনিং মোস্তাক আহমেদ ও মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার অসীম ডিও।
    অনুষ্ঠানের শুরুতে নাজমুন নাহার এডিডি ইন্টারন্যাশনাল এর মানসিক স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম তুলে ধরেন। এডিডি দেশের ৬ টি জেলায় প্রায় ১৪ শ মানুষকে বিভিন্ন পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা পেতে সরাসরি সাহায্য করে আসছে।
    আলোচনায় উঠে আসে আমাদের দেশের ডাটার অপ্রতুলতার কথা। নতুন গবেষণার অভাবের কথা। দশ-বার বছরের পুরনো গবেষণার আলোকে এখনো আমাদের দেশে মানসিক সমস্যা বিষয়ক পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়।
    জনসাধারণে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণার গুরুত্বের কথা উঠে আসে। সেই সাথে উঠে আসে এই ক্ষেত্রে কাজ করতে থাকা সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধতার কথা। সকলে মিলে একত্রে একটি অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে কাজ করার প্রয়াসের ইচ্ছা ব্যক্ত করেন সকলে।
    সেই সাথে উচ্চারিত হয় কিছু আশার বাণী। সকলেই অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত করেন যে, মানসিক স্বাস্থ্য বিষয়ক জনমত আজকে যে পর্যায়ে, দশ বছর আগে এ পর্যায়ে ছিল না। সুতরাং মানুষ সচেতন হচ্ছে। করণীয় অনেক কাজের সাথে সাথে আরেকটা খুব জরুরি করণীয় হল লেগে থাকা।
    আমরা যখন একটি দেশের সতের কোটি জনসংখ্যাকে একটি বিষয়ে সচেতন করে গড়ে তোলার কথা বলি, তখন আমরা আসলে একটি বৃহৎ পরিবর্তনের কথা বলি। আর এধরনের পরিবর্তন খুব দ্রুত ও সহজে সাধিত হয় না। এর জন্য কাজ করে যাওয়ার কোনো বিকল্প নেই, লেগে থাকার কোনো বিকল্প নেই। এবং সর্বোপরি, সকলকে এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য বিষয়ক সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যারা সচেতন, শিক্ষিত, সকলকে এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য বিষয়ে আওয়াজ তুলতে হবে, কথা বলতে থাকতে হবে।
    সরকারি ও বেসরকারি কার্যক্রমের সমন্বয়ের প্রতি গুরুত্ব আরোপ করে ভবিষ্যতেও এমন আলোচনা সভা চলবে এমন আশ্বাস সহ অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
    ফিরোজ শরীফ, প্রতিবেদক
    মনেরখবর.কম


    লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমি স্বপ্ন বিলাসী মানুষ: মিল্টন খন্দকার
    Next Article স্ত্রীর সাথে মিলনের সময় আমার লিঙ্গ নরম থাকে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.