Close Menu
    What's Hot

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 3, 2026

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      Recent

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » একটা তাবিজের লোক খুব দরকার!
    কুসংস্কার

    একটা তাবিজের লোক খুব দরকার!

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 16, 2021No Comments3 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    একটা তাবিজের লোক খুব দরকার!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    একজন পরিচত লোক জানালো, তার বন্ধুর মেয়ে এক ছেলেকে পছন্দ করে। বন্ধু এবং বন্ধুর পরিবার ছেলেটাকে পছন্দ করে না। জানতে চাইলো আমার কাছে নিয়ে আসলে আমি কিছু করতে পারবো কি-না।

    আমি জানতে চাইলাম কি করবো? মানে আমাকে কি করতে হবে? সে বললো, মেয়েটির মন থেকে ছেলেটিকে ভুলিয়ে দিতে হবে। আমি বললাম, না। কে কি পছন্দ করবে, কেনো করবে এটাতো আমরা ঠিক করতে বা পরিবর্তন করতে পারিনা। একেবারে হতাশ না করে তাকে বললাম, তবে নিয়ে আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে দিতে পারি।

    কিছুক্ষণ পর সে আবার জানালো, মেয়ের বাড়িতে বেশ কিছু তাবিজ পাওয়া গেছে। আমি বল্লাম, তাতে অসুবিধা কী? সে বললেন, তাবিজ দিয়েই এসব কন্ট্রোল করছে। আমি বললাম, তাবিজগুলো দূরে কিংবা আপনার বন্ধুর কোনো শত্রুর বাড়ির সামনে ফেলে দিতে বলেন। সেখানকার কোনো মেয়ে তখন ছেলেটিকে পছন্দ করা শুরু করবে, আপনার বন্ধুর মেয়ে বেঁচে যাবে।

    সে বললেন, এটা হয় নাকি? আমি বললাম, কোনটা? সে বললেন, তাবিজ যার নামে করে তার ক্ষেত্রেই কেবল কাজ করে। আমি বললাম, ওহ! কিন্তু মেয়ের বাড়িতে তাবিজ দিয়ে গেল কেন? দূরে বা তাদের কাছে রেখে দিলেই পারতেন।

    সে আমাকে বললেন, আপনি এতো প্যাচান কেনো? যাকে তাবিজ করবে তার বাড়িতে দিবেনা কোথায় দিবে? আমি বললাম, বাড়িতে কেন? সে বললেন, নাইলে কাজ করবে কিভাবে! আমি বললাম, সেজন্যইতো বলছিলাম দূরে নিয়ে ফেলে দেন বা শত্রুর বাসায় ফেলে দেন।

    উনি আমার সাথে আর কথা বাড়ায়নি। দুইদিন পর তার সাথে দেখা, তাকে বললাম, কি অবস্থা? সে জানালেন মেয়েটা ছেলেটার জন্য আরও বেশি পাগলামি করছে। তাবিজের উল্টা তাবিজ করার জন্য লোক খোঁজাখুঁজি চলছে এখনো পাওয়া যায় নাই। আমি বড় একটা শ্বাস টেনে আমার নিজের কথা বলতে গিয়েও বলতে পারলাম না।

    বুকের ভিতর কষ্ট নিয়ে বাসায় চলে আসি। মনটা খারাপ। ভাবলাম, আমার কি খুব বয়স হয়ে গেছে? আমি কি আর পারবো না?

    আমি জানি, মানুষ তার জীবনের সব আশা পূরণ করতে পারে না। তাছাড়া বউ যদি জানতে পারে, কি হবে! তবু মন থেকে যাচ্ছে না। কিছুক্ষণ ছটফট করে, ওই লোকটিকে ফোন দিলাম। তাকে বললাম, পাইছেন, তাবিজ করার লোক পাইছেন।

    সে বললেন, না। এখনো পাইনি। হতাশ হয়ে শুয়ে পড়লাম। তাবিজের লোকটাকে খুব দরকার, পেলে আমিও একটা শেষ চেষ্টা করে দেখতে পারি। আমার জন্যও কাজ হতে পারে। মনে মনে সব ঠিক করলাম। ছবির মতো মনে আসতে থাকলো, কীভাবে তাবিজ আনবো, কীভাবে ওই বাসায় দিয়ে আসবো। তারপর কি কি ঘটতে পারে।

    দুইদিন পর আমাকে সে জানালেন, আপনি কিছু করলেন না! মেয়েটা পালিয়ে গেছে। আমি বললাম, কেন, তাবিজের উল্টা তাবিজ পান নাই? সে আমাকে বললেন, না। উল্টা আমার বন্ধুই এখন মেয়ের জন্য পাগলপ্রায়!

    আমি বললাম, তাইলে তাবিজের ব্যবস্থা করতে পারেন নাই? উনি ক্ষেপে গেলেন এবং আামাকে বললেন, আপনি আছেন তাবিজ নিয়া! তারপর হাঁটতে হাঁটতে চলে গেলেন আমার সামনে দিয়ে।

    আমিও দেখলাম আমার এতোদিন পর উঁকি দেয়া স্বপ্নও ধীরে ধীরে মিলিয়ে গেল চোখের সামনে থেকে। আমি যেমন আছি তেমনই থাকবো। হুম! কি আর করা। কিন্তু মন থেকেতো এখনো মুছতে পারলাম না!

    অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব এর ফেইসবুক স্ট্যাটাস থেকে নেওয়া।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    চিকিৎসা বিষণ্ণতা মস্তিষ্ক মানসিক মানসিক চাপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচোখ ক্লান্ত দেখায় কেন?
    Next Article আবেগের অপব্যবহার কি?
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    পেশাগত কাজে সন্তুষ্টি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর November 3, 2026

    চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    প্রশ্ন: আমি আলমগীর হোসেন। বয়স ৩৪। বরিশাল। আমি চার বছর ধরে ঘুমাতে পারি না। ঘুমের…

    মানসিক স্বাস্থ্যসেবায় ট্রিটমেন্ট গ্যাপ: সমস্যা বাড়াচ্ছে।

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.