Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমার মনে অদ্ভুত কিছু ভাবনা আসে
    প্রশ্ন-উত্তর

    আমার মনে অদ্ভুত কিছু ভাবনা আসে

    প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমানBy প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমানDecember 18, 2018No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা: আমি সুমি আক্তার। বয়স ৩১ বছর। ঢাকায় থাকি। আমি অনেক সমস্যায় আছি কিন্তু কাউকে বোঝাতে পারছি না। আমার মনে অদ্ভুত কিছু ভাবনা আসে। যেমন : কোনো কাজ করতে গেলে মনে হয় আমার হাতে জীবাণু লেগে আছে, আমি কোনো কিছুতে হাত দিলে সেই জীবাণু সেখানে লেগে যাবে। হঠাৎ এরকম চিন্তা আমার মনে আসে; আর তখন আমি বারবার সাবান দিয়ে হাত ‍ধুই। অনেকসময় দেখা যায় রান্না করার সময় এমন চিন্তা আসে তখন বারবার হাত ধুতে গিয়ে অনেক সময় চলে যায় কিন্তু আমার মনের এই বাজে চিন্তা দূর হয় না। আবার মাঝে মাঝে গোসল করার সময়ও এমন চিন্তা আসে; তখন গোসল করতেও অনেক সময় লাগে।
    আবার কখনো কখনো জীবাণুর ভয়ে ধোয়া কাপড়ও আবার ধুই। এসব করতে করতে আমার সব কাজে অনেক দেরি হয়ে যায়। এসব কারণে পরিবারেও অনেক অশান্তি হচ্ছে। সবাই মনে করে আমি ইচ্ছা করেই এমন করি। আমি অনেক চেষ্টা করি এই বাজে চিন্তা মনে না আনতে; কিন্তু কোনোভাবেই আমি মন থেকে এসব চিন্তা সরাতে পারছি না। প্রায় ৬/৭ মাস হলো আমি খুব অশান্তিতে আছি। আমি কীভাবে এসব থেকে দূরে থাকতে পারি? সমাধান দিবেন আশা করি।
    পরামর্শ: সুমি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যে কষ্টের কথা জানিয়েছেন এবং যেভাবে লিখেছেন যদি সব ঠিক হয় তবে আমরা ধরে নেব আপনি একধরনের মানসিক সমস্যায় ভুগছেন। আমাদের ভাষায় এ সমস্যার নাম অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। এধরনের ডিজঅর্ডার যখন হয় তখন মানুষের মধ্যে এমন কিছু চিন্তা আসে যে চিন্তাগুলো তার বারবার মনে আসে; সে নিজে বুঝতে পারে যে চিন্তাগুলো ঠিক না এবং এসব চিন্তার কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই কিন্তু তারপরও সেই চিন্তাগুলো তার মনের মধ্যে ঘুরতে থাকে, বার বার আসতে থাকে। যেমন : আপনি বলেছেন কোনোকিছু ধরলে আপনার মনে হচ্ছে সেটাতে জীবাণু আছে। জীবাণু নাই, আসলে জীবাণুর সংক্রমণও নেই; সেটা আপনি নিজেই বুঝতে পারেন কিন্তু মন থেকে ভাবনাটা দূর করতে পারেন না। এটার কারণে বাধ্য হয়ে হাত ধৌত করছেন বারবার। এ হাত ধৌত করতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, অনেক শ্রমের অপচয় হচ্ছে , কাজকর্ম থেকে বিরত থাকতে হচ্ছে ; আপনার মনের মধ্যে এক ধরনের অশান্তি বিরাজ করছে এবং শেষ পর্যন্ত মন থেকে এটা দূর হচ্ছে না, একটার পর একটা ভাবনা চলতেই থাকে আপনার মনে। এভাবে যখন মানুষের মনে কোনো চিন্তা বিরাজ করে-সে নিজে বুঝতে পারে এটা ঠিক না তারপরও এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে না এবং এটা তার মানসিক কষ্টের কারণ হয়; এতে তার পরিবার ভুক্তভোগী হয়, সে নিজে ভুক্তভোগী হয়। তখন আমরা এটাকে বলি অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। এটা একধরনের মানসিক সমস্যা। এটার চিকিৎসা আছে ।
    আর একটা বিষয় হলো আপনার এ সমস্যাটা পরিবারের লোকজন অনেক সময় বুঝতে পারে না। তারা অনেক সময় ভুল বোঝে, তারা মনে করে আপনি ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন। আসলে তারা বুঝতে পারে না বলেই এগুলো বলে। এর কারণ হলো শারীরিক সমস্যা হলে মানুষ বুঝতে পারে-শরীরে জ্বর হলে গায়ে হাত দিলেই জ্বর বোঝা যায় অথবা থার্মোমিটার দিয়ে মাপা যায়। কিন্তু মনের সমস্যা হলে তা বোঝা যায় না। রোগী যদি বলে সে কষ্ট পাচ্ছে, তার কষ্ট শুধু সে বুঝতে পারবে; অন্য কেউ বুঝতে পারবে না। কিন্তু অন্যদেরকে বুঝতে হবে সে যে পার্সনালিটির, যে মন মানসিকতা নিয়ে চলে তার হঠাৎ করে এধরনের অমূলক কথা বলা তো শোভা পায় না; সুতরাং রোগী যা বলে সেই কথাকে বিশ্বাস করতে হবে। তাকে সান্ত্বনা দিতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে। যেকোনোভাবে হোক তাকে অবহেলা করা যাবে না। এটা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এবং এধরনের রোগের চিকিৎসা আছে।
    আপনি প্রয়োজনে একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হোন। আপনার আনুষঙ্গিক আরো কোনো সমস্যা থাকলে সেগুলোও তাঁকে জানান। আমার মনে হয়, একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হলে চিকিৎসা এবং সাইকো থেরাপির মাধ্যমে আপনি এই সমস্যা
    থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন।

    অদ্ভুত অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার জীবাণু ভাবনা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article২০২০ সালে কর্মক্ষমতা হ্রাসকরণে দ্বিতীয় প্রধান কারণ হবে বিষণ্ণতা
    Next Article সঙ্গম তারুণ্য ধরে রাখতে সহায়ক
    প্রফেসর ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান

    Related Posts

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    October 4, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    October 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.