Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদক নিয়ন্ত্রণে শিক্ষাব্যবস্থায় বিনোদন থাকতে হবে- মামুনুর রশীদ
    মনোসামাজিক বিশ্লেষণ

    মাদক নিয়ন্ত্রণে শিক্ষাব্যবস্থায় বিনোদন থাকতে হবে- মামুনুর রশীদ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 6, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মাদক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মানুষ সমাজবদ্ধ জীব। নিজেদের প্রয়োজনেই গোষ্ঠীবদ্ধ জীবন বেছে নিয়েছিল আদিম মানুষ। সেই থেকে আজ অবধি মানব সভ্যতার বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সমাজ। সমাজের প্রয়োজনীয়তা তাই বিতর্কের অতীত। কিন্তু বর্তমানের বাংলাদেশে যে মাদকাসক্তির একটা ভয়াবহ প্রকোপ চলমান, তাতে স্বভাবতই প্রশ্ন জাগে সমাজ কী করছে? অথবা সমাজের ভূমিকা কী এখানে? সে ভূমিকা কেমন হওয়া উচিত? বছর পনেরো আগেও বাংলাদেশে সমাজের কাছে সব মানুষের কিছুটা দায়বদ্ধতা ছিল, সমাজ কিছু কিছু ক্ষেত্রে জবাবদিহিতার ভূমিকা পালন করত। বড়োরা ছোটদের অন্যায়কে স্নেহপূর্ণ শাসনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করতেন শুধুমাত্র একই সমাজে বাস করছেন এই দাবিতে। বড়োদের সামনে ধূমপান করা বেয়াদবি হিসেবে গণ্য হতো, মাতলামি করা তো অনেক দূরের কথা। কোনো অসামাজিক কার্যকলাপে জড়িত হতে যাচ্ছে দেখলে সমাজ জানান দিত তার পরিবারকে। তাঁরা তখন সতর্ক হয়ে যেতেন এবং পরিবারের সদস্যকে শোধরাতে বাধ্য করতেন। আগেও নেশা ছিল, অসামাজিক কার্যকলাপ ছিল। কিন্তু তা এত ব্যাপক আকারে ছিল না। এর পেছনে কি সমাজের কিছু ভূমিকাও ছিল? সে ভূমিকা এখন কেন নেই? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা নিয়েই মনের খবর মাসিক ম্যাগাজিনের ২০১৯ সালের জুন মাসের সংখ্যায় মনোসামাজিক বিশ্লেষণে ‘মাদকাসক্তি : সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট’ বিষয়ে মতামত প্রদান করেন অভিনেতা মামুনুর রশীদ। তার সেই বক্তব্য তুলে ধরা হল:

    মাদক সব সমাজেই সব সময় ছিল, এখনো আছে। কিন্তু আগে নেশা ছিল না, এখন এটি নেশাতে রূপান্তরিত হয়েছে। আগে যেসব মাদকদ্রব্য পাওযা যেত যেমন-মদ, গাঁজা, ভাং, আফিম এগুলি সবই ছিল ভেষজ। কিন্তু এখন যেসব মাদক পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই আসলে কৃৃত্রিম রাসায়নিক পদার্থ। এসব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। শরীরের পাশাপাশি এটি মানুষের মানসিক কাঠামোকেও ভেঙে দিচ্ছে।
    সমাজে যখন মানবিকতা থাকে না, হতাশা বাড়তে থাকে-তখনই সমাজে মাদক বাড়তে থাকে। অনেক দেশেই মদ, গাঁজা বৈধ। শুনতে অন্যরকম লাগতেও এটাই বাস্তবতা যে, আমাদের দেশে অবৈধ হওয়া সত্ত্বেও মদ কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। শুধু মানুষের কিনতে একটু পয়সা বেশি লাগছে, আর সরকারও রাজস্ব বঞ্চিত হচ্ছে। প্রশ্ন আসতে পারে, মানুষ কেন করে নেশা? মানুষ প্রাণী হিসেবে খুব উন্নত এবং অদ্ভুত। মানুষ বাস্তব জগতকে ভুলে গিয়ে অলীক একটা ভাবনার মধ্যে ডুবে যাওয়ার জন্য নেশা করে। এখন আমাদের দেশে মাদক একটি বড়ো ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ দিয়ে ধরে, সাজা দিয়ে এটার সমাধান হবে না। এর জন্য সরকার, সমাজ, রাজনীতি সবকিছুর সমন্বিত একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে।
    আমাদের দেশে গণমাধ্যমে নাটক, সিনেমায় মাদককে যেভাবে উপস্থাপন করা হয় তাতে মানুষ মাদকের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ছে। তাই গণমাধ্যমও মাদক নিয়ন্ত্রণে বা মাদক বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কিছুটা ভূমিকা রাখতে পারে। যদিও এক্ষেত্রে পরিবারের ভূমিকাটাই প্রধান বলে আমি মনে করি। অভিভাবকদের টাকার পেছনে ছোটা বাদ দিয়ে সন্তানের পেছনে সময় বেশি দিতে হবে। সত্যি কথা বলতে আমাদের এখনকার বাবা-মায়েরা জানেই না সন্তানকে কীভাবে লালন-পালন করতে হবে। তারা সন্তানকে টাকা দিয়ে খুশি রাখতে চায়। যার ফলে সন্তানেরা আরো বেশি বিপথগামী হয়ে পড়ছে।
    এছাড়া আমাদের শিক্ষাব্যবস্থায় বিনোদন থাকতে হবে। শিক্ষায় বিনোদন না থাকলে শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ হয়ে পড়ে। শিশু সাহিত্যিক, কিশোর সাহিত্যিক আমাদের দেশে এখন নেই বললেই চলে। এখন যারা লিখছেন তাদের বই পড়ে কিংবা আমাদের পাঠ্যক্রমে যেসব বিষয় রয়েছে সেসব পড়ে বরং শিক্ষার্থীরা মেধাশূন্য হয়ে পড়ছে। মেধাশূন্য একটার পর একটা জেনারেশন আমরা তৈরি করেই যাচ্ছি, যার ফলে মানব তৈরি না করে আমরা দানব তৈরি করে যাচ্ছি। আর দানবেরা মাদকে আকৃষ্ট হবেই, এটা আমরা কোনোভাবেই রুখতে পারব না।
    তাই মাদকের হাত থেকে বাঁচিয়ে একটি সুস্থ জাতি গঠনে সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সর্বত্রই সংস্কৃতির চর্চা চালু করতে হবে।

    মনোসামাজিক বিশ্লেষণ মাদক মাদকাসক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌন নিপীড়ন আগ্রাসনের মাধ্যম
    Next Article জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯ এর ফল প্রকাশ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    November 10, 2026

    আসক্তি শুধু অভ্যাস নয়, মস্তিষ্কেরও পরিবর্তন।

    November 8, 2026

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.