Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 31
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আপনি সোশ্যাল ফোবিয়া এবং এভয়ডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার নামক দু'টি রোগে ভুগছেন
    প্রশ্ন-উত্তর

    আপনি সোশ্যাল ফোবিয়া এবং এভয়ডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার নামক দু'টি রোগে ভুগছেন

    প্রফেসর ডা. নিলুফার আক্তার জাহানBy প্রফেসর ডা. নিলুফার আক্তার জাহানAugust 6, 20171 Comment4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা
    আমার নাম আকাশ। আমার বয়স ২২ শেষ করে ২৩শে আসলাম। আমি ছোটবেলা থেকেই নতুন পরিবেশে গেলে ফ্রি হতে সময় লাগতো, এখনো লাগে। আর ছোট থেকেই একা একা থেকেছি, বেশি লোকজন ভালো লাগে না। আমার খেলাধুলা ভালোলাগে না।  আমি একসঙ্গে একজনের বেশি লোকের সাথে মিশতে বা আড্ডা দিতে পারি না। অপরিচিতরা থাকলে আমি কথা বলতে পারি না বা কি বলবো সেটা খুঁজে পাই না। দোকানে ৮-১০ জন লোক যদি একসঙ্গে আমার দিকে তাকায় আমি ওই জায়গায় কীভাবে হাঁটবো বা কথা বলবো আমি ভুলে যাই, আমি তখন সাহস হারিয়ে ফেলি। আমি ছেলে কিংবা মেয়ে কারও চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনা। আমি কোন মুভি দেখলে সেটা নিয়ে সারাদিন ভাবি, অথবা ফেসবুকে কোনো ভালোবাসার গল্প পড়লে সেটা নিয়ে সারাদিন কল্পনা সাজাই আমাকে নিয়ে। ভাবতে না চাইলেও কোথা থেকে যেন ভাবনাগুলো চলে আসে। আমি যদি রাস্তা দিয়ে হাঁটি হঠাৎ করে আমি আমার মাঝে থাকি না কোথায় যেন হারিয়ে যাই, আর যখন নিজের মধ্যে আসি তখন নিজেকে আবিষ্কার করি আমি কোনকিছুর সাথে ধাক্কা খেয়ে অথবা কেউ আমার হাত ধরে বলছে চোখে কি কিছু দেখ না সামনে গাড়ি। কেউ ভাব নিয়ে কথা বললে রাগ হয় আমার আবার মাঝে মাঝে কারো অল্প কথাতে রাগ করে ফেলি অনেকটা। মধ্যে কিছুদিন সমস্যাগুলো কমই ছিল কিন্তু আমি মালদ্বীপে আসার পর আবার সেই সমস্যা গুলো শুরু হল। আমি মালদ্বীপে এসেছি ছয় মাস হল, আর আমি যে কাজটা করি সেটি হল বাগানের কাজ, সারাদিন একা একা থাকি আর গাছগুলোতে পানি দেই,  আমি ধৈর্য ধরে কোনো কাজ করতে পারি না। এইগুলো যে মানুষের রোগ আমি জানতাম না হঠাৎ একদিন মনের খবরের একটি পোস্ট আমার চোখে ধরা পড়ল আর যখন ওই সাইটের সবকিছু পড়লাম তখন বুঝতে পারলাম এগুলো মানুষের রোগ। আজ যদি বাংলাদেশে থাকতাম আমি তাহলে কোন ডাক্তার দেখাতে পারতাম কিন্তু মালদ্বীপে আমি কোনকিছু চিনিনা জানিও না। ভাষা ও ভালোভাবে শিখি নাই।
    এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। এই অবস্থায় আমাকে একটু পরামর্শ দিলে উপকৃত হই। আর যদি কিছু ঔষধ লিখে দেন তাহলে অনেকটাই উপকৃত হব।
    পরামর্শ
    আপনার সমস্যার তালিকা পড়লাম। অনেক সমস্যার কথা লিখেছেন। কিন্তু আপনার সমস্যা পড়ে আমার মনে আরও অনেক প্রশ্নের জন্ম হয়েছে। আপনাকে সামনে পেলে এই প্রশ্নগুলি করতাম। যেমন- সমস্যাগুলির মধ্যে কোনটা কবে থেকে শুরু হয়েছে, এসব সমস্যার অন্তরালে অন্য কোন সমস্যা যেমন- ভয়, লজ্জা, বা বিষণ্ণতা আছে কিনা যেগুলোর কারণে এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো থাকার কারণে কাজে ব্যাঘাত হচ্ছে কিনা বা আপনার মন কেমন থাকে ইত্যাদি আরও অনেক। এত প্রশ্ন মনে আসার কারণ হল, এখানে দেখতে পাচ্ছি আপনার মানসিক রোগের উপসর্গ এবং ব্যক্তিত্বজনিত সমস্যা মিলেমিশে আছে। এখানে বলে রাখা ভাল যে, একজন মানুষের একসাথে এক, দুই বা তিনিটি মানসিক সমস্যা একসাথে থাকতে পারে।
    যাইহোক, আমার ঐকান্তিক ইচ্ছা আপনাকে যথাসাধ্য সাহায্য করা। কারণ আপনি আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনছেন। তাই আমি চেষ্টা করছি আপনার যাতে মানসিক সমস্যার কারণে দেশে ফেরত চলে আসতে না হয়। প্রসঙ্গত বলে রাখি, মাঝে মাঝে আমাদের দেশের মানসিক রোগ বিশেষজ্ঞগণ মালদ্বীপে কাজ করতে যান। আপনি খোঁজ রাখবেন।
    আপনার উপসর্গগুলো বিশ্লেষণ শেষে আমার অভিমত হল আপনি সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া এবং এভয়ডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার নামক দু’টি রোগে ভুগছেন।
    আপনার সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বা সোশ্যাল ফোবিয়ার চিকিৎসা হল ঔষধ এবং সাইকোথেরাপি। ঔষধ এর মধ্যে ক্রমানুসারে কার্যকরী ঔষধসমূহ হল
    (১) এসএসআরআই (SSRI)- ফস্নুক্সেটিন ২০ মিলিগ্রাম (মি.গ্রা.), সাট্রালিন ৫০ মিলিগ্রাম ইত্যাদি।
    (২) বেনজোডায়াজেপিন (Benzodiazepines) – কেস্নানাজিপাম ০.৫ মি.গ্রা., অ্যালপ্রাজোলাম ০.৫ মি.গ্রা।
    (৩) ভেনলাফাক্সিন (Venlafaxine) ৩৭.৫/৭৫ মি.গ্রা।
    (৪) বুসপাইরোন (Buspirone) ৫.০ মি.গ্রা।
    এসএসআরআই এর সাথে বুসপাইরোন যোগ করে খেলে এ রোগে বেশি ভালো উপকার পাওয়া যায়।
    দেখা যায়, কিছু কিছু পরিস্থিতিতে এ রোগের লক্ষণগুলো বেড়ে যায়। সেসব পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘন্টাখানেক আগে ১টি বা ২টি প্রপানলল ১০ মি.গ্রা. বিটা ব্লকার ঔষধ বা অ্যালপ্রাজালাম 0.৫ মি.গ্রা. নামক বেনজাডায়াজেপিন খেয়ে নিতে পারেন। সাইকোথেরাপির মধ্যে যুগ্মভাবে বিহেভিয়র ও কগনিটিভ থেরাপি কার্যকরী। এগুলো মানসিক রোগ বিশেষজ্ঞ বা চিকিৎসা মনোবিজ্ঞানী ছাড়া সম্ভব নয়।
    এবার আসি দ্বিতীয় সমস্যায়। এভয়েডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডারের চিকিৎসা হল ঔষধ এবং সাইকোথেরাপি। মানসিক রোগ বিশেষজ্ঞ বা চিকিৎসা মনোবিজ্ঞানী ছাড়া সাইকোথেরাপি চিকিৎসা সম্ভব নয়। এভয়ডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার এর কারণ কখনও কখনও বিষণ্ণতা বা দুশ্চিন্তা হয়। এসএসআরআই (SSRI) ফস্নুক্সটিন ২০ মিলিগ্রাম, সারট্রালিন ৫০ মিলিগ্রাম ইত্যাদি বা এটেনোলল নামক বিটা ব্লকার বিষণ্ণতা বা দুশ্চিন্তা দূরীকরণে কার্যকরী।
    অতএব সারমর্ম হল এসএসআরআই (SSRI) ১টি বা ২টি ২ মাস আর এর সাথে মাঝে মাঝে বেনজোডায়াজপিন, বুসপাইরোন বা বিটা ব্লকার মিলিয়ে খেয়ে নিতে পারেন সুস্থ থাকার জন্য।
    মালদ্বীপে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় কিনা আমার জানা নেই। তবে দেশে আসলে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞ দেখাবেন।
    পরামর্শ দিচ্ছেন,
    প্রফেসর ডা. নিলুফার আক্তার জাহান


     দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleরং হলো আনন্দের সংকেত : মুস্তাফা খালিদ পলাশ
    Next Article যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মানসিক স্বাস্থ্য আদালত প্রতিষ্ঠা
    প্রফেসর ডা. নিলুফার আক্তার জাহান

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    October 27, 2026

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    October 26, 2026

    1 Comment

    1. জাভেদ সেখ on April 15, 2019 1:15 pm

      অনলাইন চিকিৎসা করার কোন উপায় আছে?

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.