Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 9
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 9, 2026

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      Recent

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অবসর মানেই সমাপ্তি নয়
    ফিচার

    অবসর মানেই সমাপ্তি নয়

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 15, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অবসর মানেই সমাপ্তি নয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেকেই কর্মক্ষেত্র থেকে অবসর গ্রহণের পর মানসিকভাবে এই ভেবে ভেঙ্গে পড়েন যে জীবন বুঝি এখানেই শেষ। কিন্তু প্রকৃতপক্ষে বয়স বৃদ্ধি কিংবা অবসর হল জীবনের স্বাভাবিক চলমান পরিবর্তনের অংশ।

    মনস্তত্ত্ববিদগণ বলেন, জীবনের যে কোন পর্যায়েই নিজেকে উপযোগী এবং কর্মক্ষম প্রমাণ করা যায়। হ্যাঁ, এটি সঠিক যে বয়স বৃদ্ধি মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তবে এই দুর্বলতা যদি শরীর ছাপিয়ে মনে প্রবেশ করে তখনই মূল সমস্যাটি সৃষ্টি হয়।

    একজন মানুষ যিনি তার জীবনের একটি বড় অংশ কোন পেশায় নিবেদিত হয়ে কাটিয়েছেন এবং সব সময় নিজের সামর্থ্য দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছেন, কর্মক্ষেত্র থেকে অবসরের পর তিনিই নিজেকে মূল্যহীন এবং অসমর্থ ভাবতে শুরু করেন।

    আর এই চিন্তা ভাবনাই ধীরে ধীরে তাকে মানসিক ও শারীরিক ভাবে আড়ষ্ট করে ফেলে। তাই অবসর জীবন মানেই যে থমকে যাওয়া নয় এটি প্রতিটি বয়স্ক ও অবসরপ্রাপ্ত মানুষের জানা প্রয়োজন এবং অবসর জীবনের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেটি পরিবর্তন করা প্রয়োজন।

    মানুষের জীবনের প্রতিটি পর্যায়ে কিছু বিশেষ পরিবর্তনের মাধ্যমে জীবন সামনে এগিয়ে চলে এবং এই প্রতিটি পর্যায়ে সবাইকেই নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের নির্বাহ করতে হয়। যুবক অবস্থায় একজন ব্যক্তির মধ্যে সব থেকে বেশী শারীরিক ও মানসিক স্পৃহা থাকে।

    এ সময়ে ব্যক্তি তার কাজকেই নিজের জীবন ভাবতে শুরু করে। যেমন- একজন ডাক্তার রোগীকে সেবা প্রদান করাকেই তার জীবনের মূল লক্ষ্য হিসেবে গণ্য করেন। জীবনের একটি বড় সময় মানুষ এভাবে নিজের জীবনকে স্বীয় কাজ দ্বারাই পরিভাষিত করে।

    কিন্তু বয়সের ভারে ধীরে ধীরে মানুষ তার কর্মক্ষমতা হারায় এবং এক সময় কাজ থেকে অবসর নিতে বাধ্য হয়। দৈনন্দিন জীবনে আসা এই বিশেষ পরিবর্তনকে মেনে নেওয়া প্রকৃতপক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়ায়।

    কিন্তু যদি এই পরিবর্তনকে জীবনের অন্যান্য পর্যায়ের সাথে সামাঞ্জস্য রেখে সেগুলোর সাথে মিলিয়ে দেখা হয়, তাহলে বোঝা যাবে তার জীবন আসলে থমকে যায়নি। বরং পরিবর্তনের নতুন একটি পর্যায় শুরু হয়েছে মাত্র। যেখানে তাকে নতুন একটি ভূমিকা এবং নতুন কোন কার্যনির্বাহ করতে হবে।

    একজন সদ্য অবসর প্রাপ্ত মানুষকে এটা বোঝানো জরুরী যে, কর্মক্ষেত্র থেকে অবসর তাকে কোন রকম অস্তিত্ব সংকটে ফেলবে না। তাকে হাসি খুশী থেকেই জীবনের এই পরিবর্তনকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

    অবসর যেমন একটি নির্দিষ্ট রুটিন মাফিক কাজ থেকে তাকে ছুটি দেয়, তেমনি এমন অনেক কাজের সাথে যুক্ত হবার সুযোগও সৃষ্টি করে। একজন ব্যক্তির জীবন শুধু যে তার কাজের সাথেই জড়িয়ে তা নয়। তার সাথে জড়িয়ে আছে তার পরিবার ও তার আত্মীয় পরিজন।

    অবসরপ্রাপ্ত ব্যক্তি যেমন পরিবারের অংশ তেমনি সমাজেরও অংশ। শুধুমাত্র অবসর তার কাজ এবং দায়িত্বের পরিসরকে পরিবর্তন বা পুনঃনির্ধারণ করে দেয়। অবসর মানেই যে বার্ধক্য বা একাকীত্ব এই মানসিকতা থেকে প্রথমে আমাদের বেরিয়ে আসতে হবে।

    যারা আমাদের জন্য ভাবে এবং আমাদেরকে গুরুত্ব দেয় তাদেরকে নিয়েই আমাদের হাসি খুশী থাকতে হবে। পরিবার ও সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। সেসব কাজ করতে হবে যেগুলো হয়তো কাজের চাপে এতো দিন করে ওঠা হয়নি।

    সেসব সখ পূরণ করুন যেগুলো হয়তো আপনার জীবনে অপূর্ণ রয়ে গেছে। বাসায় বসে পছন্দের কাজ করুন বা ঘুরে আসুন দূরে কোন দর্শনীয় স্থানে। এভাবে জীবনকে উপভোগ করুন।

    অবশ্যই দীর্ঘদিনের কর্মক্ষেত্র প্রতিটি মানুষের জন্য একটি অত্যন্ত আবেগের জায়গা। কিন্তু এটিও মিথ্যা নয় যে, আমাদের জীবন নিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতাকে মেনে নিয়েই আমাদের জীবন যাপন করতে হয় আর এই মেনে নেওয়ার মাঝেই আছে চির শান্তি এবং স্ফীতি।

    তাই অবসর জীবনকে নেতিবাচক ভাবে না দেখে এটিকে জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা হিসেবে দেখুন। মনোবল এবং আত্মবিশ্বাসের সাথে বলুন, অবসর মানেই থেমে যাওয়া নয়।

    লিংক: https://www.psychologytoday.com/intl/blog/resilience/202109/never-too-old

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    ডিপ্রেশন দুশ্চিন্তা বিষণ্ণতা মন মনের খবর মানসিক স্বাস্থ্য মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের খবর টিভিতে “ব্যাক পেইন” বিষয়ক লাইভ অনুষ্ঠান বুধবার রাত ৮টায়
    Next Article অর্ধনগ্ন পুরুষ দেখলেই যৌনতা আমাকে গ্রাস করে
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 9, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    মানসিক রোগের লক্ষণ অনেক সময় চোখে দেখা যায় না, এমনকি রোগী নিজেও বুঝতে পারেন…

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.