Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সোশ্যাল মিডিয়া নার্সিসিজম বাড়াচ্ছে
    ফিচার

    সোশ্যাল মিডিয়া নার্সিসিজম বাড়াচ্ছে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 5, 2019No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ফেসবুক, ইন্সটাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে যদি খেয়াল করেন আপনার অবশ্যই মনে হবে যে নার্সিসিজম্ বা আত্ম-প্রেমে ডুবে যাচ্ছে বিশ্বের সব দেশের মানুষ- অন্তত ডিজিটাল বিশ্বে এই প্রবণতা ক্রমেই বাড়ছে।

    আর এটা কিন্তু মোটেই ভ্রান্ত কোন ধারণা নয়। মনোরোগ বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে আমাদের দৈনন্দিন জীবনে এই আত্ম-প্রেম এখন একটা বিরাট জায়গা করে নিয়েছে এবং আগের তুলনায় তা এখন খুবই প্রকট হয়ে উঠেছে।
    আর এই প্রবণতা এমনভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এ নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে লেখালেখি হচ্ছে প্রচুর। বাজারে নার্সিসিস্টদের এই মানসিক প্রবণতার বিশ্লেষণ করে বইও বের হয়েছে অনেক।
    মোটের ওপর, এই আত্ম-প্রেমীদের খুঁজে বের করতে হলে আপনাকে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে হবে- কারণ “সেলফি প্রজন্মের” বিচরণ ক্ষেত্র মূলত এই সামাজিক যোগাযোগ মাধ্যম।
    কিন্তু অতীতের তুলনায় এই আত্ম-প্রেমীদের সংখ্যা হঠাৎ করে এভাবে বেড়ে ওঠার পেছনে রহস্যটা কী? ‌ বিষয়ে গবেষণা করেছেন বিবিসির সাংবাদিক জলিয়ন জেনকিন্স।

    নার্সিসিজম্ বা আত্ম-প্রেম আসলে কী?

    সেটা বোঝার আগে দেখা যাক “আত্ম-প্রেমী” বলতে আমরা কাদের বোঝাই?
    কলিন্স ইংরেজি অভিধান আত্ম-প্রেমকে ব্যাখ্যা করেছে এভাবে: “নিজের প্রতি অতিমাত্রায় ভালবাসা বা আগ্রহ – বিশেষ করে নিজের চেহারা দেখানোর ব্যাপারে।”
    এটা হল আত্ম-প্রেমের মাত্রাতিরিক্ত বহি:প্রকাশ এবং সেটা প্রায়শই হয় কারো নিজের গুরুত্ব ও ক্ষমতাকে বাড়াবাড়ি রকমে জাহির করার প্রবণতা।
    ব্যক্তি বিশেষের কিছু আচরণের সমষ্টিগত একধরনের বহি:প্রকাশ হল নার্সিসিজম্। এই আচরণ কমবেশি হয়ত আমাদের সবার মধ্যেই আছে।
    কিন্তু সেটা যখন বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে পৌঁছয়, তখন সেটাকে একটা মানসিক স্বাস্থ্যগত সমস্যা হিসাবে চিহ্ণিত করা হয়, যেটাকে মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার (এনপিডি)।

    একজন আত্ম-প্রেমীকে চিহ্ণিত করবেন কীভাবে?

    ড: টেনিসন লী, যিনি ব্রিটেনে এনপিডি বিষয়ে একজন গবেষক ও বিশেষজ্ঞ, বলছেন এই মানসিক অসুস্থতা নির্ণয়ের নয়টি লক্ষ্মণ লিপিবদ্ধ রয়েছে বিশ্বে মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষকদের এই রোগ নির্ণয়ের নির্দেশিকা বইতে।
    কাউকে আত্ম-প্রেম বা নার্সিসিজমের রোগী আখ্যা দিতে হলে তার মধ্যে নিচের লক্ষণগুলোর অন্তত পাঁচটি থাকতে হবে:

    • নিজের গুরুত্ব সম্বন্ধে তার অতি উচ্চ ধারণা
    • সাফল্য ও ক্ষমতা নিয়ে তার অলীক কল্পনা
    • নিজেকে বিশেষ কেউ এবং অতুলনীয় বলে বিশ্বাস
    • নিজেকে উচ্ছ্বসিত মাত্রায় প্রশংসা করার প্রবণতা
    • নিজের সম্পর্কে অধিকারবোধ
    • অন্যদের ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার প্রবণতা
    • অন্যদের অনুভূতির প্রতি অবজ্ঞার মনোভাব
    • অন্যদের প্রতি ঈর্ষাপরায়ণতা
    • উদ্ধত আচরণ এবং নিজেকে বড়াই করার প্রবণতা

    এধরনের কিছু কিছু প্রবণতা রয়েছে এমন মানুষকে আপনি নিশ্চয়ই চেনেন।
    কিন্তু এটা রোগের পর্যায়ে কখন পৌঁছয় সেটা ব্যাখ্যা করেছেন ড: লী। “যখন এধরনের আচরণ একটা তীব্র মাত্রা নেয় এবং সেটা শুধু সেই ব্যক্তির জন্যই যে একটা মানসিক তাড়নার কারণ হয়ে দাঁড়ায় তা নয়, তার পরিচিতজনদের জন্যও সমস্যার কারণ হয়ে ওঠে, তখন এটাকে একটা মানসিক অসুস্থতা হিসাবে গণ্য করা হয়।”

    এই সমস্যা আসলে কতটা ব্যাপক?

    এক গবেষণায় দেখা যাচ্ছে আমেরিকার জনসংখ্যার শতকরা ছয় ভাগ আত্ম-প্রেমের এই চরম পর্যায়ে পড়ে। এই রোগ নির্ণয়ের নির্দেশিকা ব্যবহার করে এদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
    অন্যদিকে আবার আরও পাঁচটি গবেষণার ফলাফল বলছে বেশ কিছু মানুষের মধ্যে জরিপ চালিয়ে এবং রোগ নির্ণয়ের জন্য আরও কঠোর লক্ষ্মণ ব্যবহার করেও তারা কারো মধ্যে আত্ম-প্রেমের এই বাড়াবাড়ি খুঁজে পাননি।
    কাজেই প্রশ্ন উঠতে পারে এনপিডিতে আক্রান্তের সংখ্যা খুবই বেশি অথবা এটা আদৌ কোন রোগ নয়।
    অনেক মনোবিজ্ঞানী মনে করেন কোনো নির্দেশিকা ব্যবহার করে এটাকে রোগ হিসাবে চিহ্ণিত করা ঠিক নয়।
    তবে ড: লী মনে করেন এটা যে একটা মানসিক অসুস্থতায় রূপ নিচ্ছে সেটা আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি। “আমি মনে করি ডাক্তাররা বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না, ফলে এটা যে একটা রোগ তা যথেষ্টভাবে সামনে আসছে না।”
    আনুষ্কা মার্চিনের স্বামীর মধ্যে এই আত্ম-প্রেমের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাবার পর তিনি স্বামীকে ছেড়ে যান। এখন তিনি একটি মনোরোগ বিষয়ে পরামর্শ কেন্দ্র চালান। তিনি অন্যদের পরামর্শ দেন আত্ম-প্রেম রোগের পর্যায়ে পৌঁছাচ্ছে কিন তা কীভাবে বোঝা যায়।
    তিনি বলছেন, “নার্সিসিজম্ মহামারির মত বাড়ছে। প্রচুর মানুষ অবশ্যই এই প্রবণতায় আক্রান্ত।”

    এনপিডির কি কোন চিকিৎসা আছে?

    ড: লী বলছেন এনপিডি (নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার) অর্থাৎ আত্ম-প্রেমের আচরণগত সমস্যা নিয়ে অনেক মানুষ তার দ্বারস্থ হয়েছেন যারা এসে বলেছেন তারা মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু এইধরনের মানসিক সমস্যায় অবসাদ কাটানোর ওষুধ কখনই কাজ করে না।
    তিনি বলছেন, “এনপিডির চিকিৎসা খুব সহজ নয়।”
    কারণ তিনি বলছেন এধরনের প্রবণতা আছে এমন মানুষ কখনই স্বীকার করতে চান না যে এটা কোন রোগ। তারা মনে করেন এটা তাদের কোন সমস্যা নয়- সমস্যাটা অন্যদের।
    তাই তারা কোনরকম চিকিৎসার ব্যাপারে আগ্রহও দেখান না। তবে ড: লী বলছেন সুখের কথা একটাই যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রবণতাও নিজের থেকেই কমে যায়।
    আমেরিকায় ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিষয়ক অধ্যাপক ব্রেন্ট রবার্টস বলছেন, “বিশ্বের সর্বত্রই দেখা গেছে বয়স্ক মানুষ অল্পবয়সীদের তুলনায় কম আত্ম-প্রেমের প্রবণতায় ভোগেন।”
    “বিভিন্ন দেশে চালানো জরিপের ফলাফল থেকে বারবার দেখা গেছে তরুণ বয়সে এই প্রবণতা যতটা বেশি থাকে বয়স বাড়ার সাথে সাথে তা যথেষ্ট মাত্রায় কমে যায়।”

    সামজিক মাধ্যম ও আত্ম-প্রেম

    ক্যালিফোর্নিয়ায় স্যান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ে মনোরোগ অধ্যাপক জিন টোয়েংগ তার বই “দ্য নার্সিসিজম্ এপিডেমিক”-এ লিখেছেন আত্ম-প্রেমের চরম বহি:প্রকাশ যে দ্রুত বাড়ছে তার স্বপক্ষে জোরালো যুক্তি রয়েছে।
    তার গবেষণা বলছে আমেরিকার কলেজ পড়ুয়ারা আগের তুলনায় অনেক বেশি আত্ম-প্রেমী হয়ে উঠেছে।
    তিনি বলছেন ১৯৮২ থেকে ২০০৯-এ কলেজ শিক্ষার্থীদের মধ্যে চালানো এক জরিপের সঙ্গে তুলনা করার জন্য একইধরনের প্রশ্ন করা হয়েছিল আজকের শিক্ষার্থীদের। তাতে দেখা গেছে আজকের শিক্ষার্থীরা নিজেদের সম্পর্কে বলতে গিয়ে অতিরিক্ত আত্ম-প্রেমের পরিচয় দিয়েছে। তাতে অনেক বেশি বড়াই করার ব্যাপক প্রবণতা দেখা গেছে।
    “এদের মধ্যে দেখা গেছে নিজেদের নেতৃত্ব দেবার ক্ষমতা জাহির করার ব্যাপক প্রবণতা, সামাজিক পর্যায়ে তারা খুবই ক্ষমতাবান বলে বড়াই করার এবং নিজেদের বুদ্ধির মাত্রা কত উঁচু তা জাহির করার একটা বিশাল প্রবণতা।”
    ব্রিটেনের একজন সুপরিচিত আত্মপ্রেমী এইচ জি টিউডর বলেছেন তরুণ বয়সে তিনি খুবই নার্সিসিস্ট ছিলেন। মনে করতেন বিদ্যায় বুদ্ধিতে তাকে টপকে যাবার ক্ষমতা আরও কারো নেই।
    বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করার পর তার সেসময়কার এক বান্ধবী তাকে বলেন তার আত্ম-প্রেম রোগের পর্যায়ে পৌঁছেছে। মনোরোগ বিশেষজ্ঞও বলেন তিনি মানসিকভাবে অসুস্থ- এনপিডির শিকার।
    এখন তিনি এই অবস্থা কটিয়ে উঠেছেন – বই লিখেছেন- অন্যদের পরামর্শও দিচ্ছেন।
    তার এখন রমরমা ব্যবসা। বইএর কাটতি প্রচুর। তার কাছে পরামর্শ নিতেও আসে বহু মানুষ। যা প্রমাণ করে আত্ম-প্রেম এখন মানসিক ব্যাধির পর্যায়ে চলে গেছে এবং অনেকেই এই রোগে ভুগছেন।
    “আমার বিশ্বাস সমাজ এখন মানুষকে আত্ম-প্রেমে উদ্বুদ্ধ করছে। সমাজ যেভাবে বদলেছে তাতে মানুষ এই প্রবণতাকে লালন করছে, এ নিয়ে রীতিমত চর্চ্চা করছে এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ছে।”
    বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা ও বিস্তার এই প্রবণতাকে উস্কে দেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে।
    সূত্রঃ বিবিসি

    ইন্সটাগ্রাম নার্সিসিজম ফেসবুক সোশ্যাল মিডিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleজলবায়ুর পরিবর্তন মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর
    Next Article ঘুম নিয়ে যেসব প্রচলিত ধারণা আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.